Login Now

Login with email

Forgot Password

Vivo X300 Pro ফ্ল্যাগশিপ স্মার্টফোন 200 MP ZEISS APO টেলিফটো ক্যামেরা সহ আজ 6 ডিসেম্বর বাংলাদেশে অফিশিয়ালি লঞ্চ হয়েছে

MobileMaya Team
Publish On: Dec 06,2025 11:46 PM
153

Vivo X300 Pro ফ্ল্যাগশিপ স্মার্টফোন 200 MP ZEISS APO টেলিফটো ক্যামেরা সহ আজ 6 ডিসেম্বর বাংলাদেশে অফিশিয়ালি লঞ্চ হয়েছে

ভিভো-এর আসন্ন ফ্ল্যাগশিপ স্মার্টফোন Vivo X300 Pro আজ 6 ডিসেম্বর 2025 তারিখ বাংলাদেশের বাজারে আনুষ্ঠানিকভাবে লঞ্চ হয়েছে। তথ্য অনুযায়ী, ফটোগ্রাফি প্রেমীদের জন্য ফোনটিতে রয়েছে 200 MP ZEISS APO টেলিফটো ক্যামেরা, যা হাই-কোয়ালিটির ছবি এবং 4K থেকে 8K পর্যন্ত ভিডিও রেকর্ড করতে সক্ষম।

Vivo তাদের নতুন Vivo X300 Pro স্মার্টফোনে 120Hz রিফ্রেশ রেট সাপোর্টেড 6.78  ইঞ্চির LTPO অ্যামোলেড ডিসপ্লে যুক্ত করেছে। দীর্ঘ সময় ব্যবহারের জন্য ফোনটিতে 6510mAh ব্যাটারি দেওয়া হয়েছে এবং দ্রুত চার্জ করার জন্য এই ফোন রয়েছে 90W ফাস্ট চার্জিং ও 40W ওয়্যারলেস চার্জিং। জেনে নিন ফোনটির সম্পূর্ণ স্পেসিফিকেশন ও দাম।

হাইলাইটস

  • Vivo X300 Pro ফোনে রয়েছে Dimensity 9500 pro imaging Chip VS1 প্রসেসর।
  • পাশাপাশি ফোনটিতে 6510mAh ব্যাটারি দেওয়া হয়েছে।
  • সাথে থাকছে 200 MP ZEISS APO টেলিফটো ক্যামেরা।

Vivo X300 Pro ফোনের দাম ও ভ্যারিয়েন্ট

ভ্যারিয়েন্টবাংলাদেশে দাম
Vivo X300 Pro (16GB +512GB)

১,৪৯,৯৯৯ টাকা (অফিশিয়াল)

তথ্য অনুযায়ী, Vivo X300 Pro স্মার্টফোন বাংলাদেশে শুধুমাত্র একটি ভ্যারিয়েন্টে এসেছে। ফোনের (16GB র‍্যাম + 512GB স্টোরেজ) ভ্যারিয়েন্টের দাম ১,৪৯,৯৯৯ টাকা। নতুন এই ফোন আকর্ষণীয় দুইটি কালারে রয়েছে Dune Brown এবং Phantom Black। ফোনটি ৬ ডিসেম্বর থেকে ১২ ডিসেম্বর ২০২৫ পর্যন্ত প্রি অর্ডারের মাধ্যমে পাওয়া যাবে, তারপর এটি বাংলাদেশের অফিশিয়াল বাজারে আসবে। ফোনের সাথে উপহার হিসাবে থাকছে RIRO Glass Protector এবং Exclusive Vivo TWS।

Vivo X300 Pro ফোনের স্পেসিফিকেশন

ফটোগ্রাফারদের নজর কাড়তে Vivo X300 Pro ফোনের রেয়ারে ট্রিপুল LED ফ্ল্যাশ সহ 200MP ZEISS APO টেলিফটো ক্যামেরা, 50MP প্রাইমারি ক্যামেরা এবং 50MP আল্ট্রা-ওয়াইড ক্যামেরা দেওয়া হয়েছে। এই ক্যামেরাতে ZEISS Portrait, Astro Mode, Landscape Mode, Long Exposure এবং Telephoto Extender অ্যাডভান্স ফটোগ্রাফি মোড সাপোর্ট করে, যা ফটোগ্রাফি ও ভিডিও গ্রাফিকে আর প্রফেশনাল করে তুলে। পাশাপাশি ফোনের সামনে থাকছে 50MP ফ্রন্ট ক্যামেরা।

নতুন Vivo X300 Pro স্মার্টফোন 6.78 ইঞ্চির LTPO অ্যামোলেড ডিসপ্লে ব্যবহার করা হয়েছে। এই স্ক্রিনে 120Hz রিফ্রেশ রেট এবং 4500nits পীক ব্রাইটনেস সাপোর্ট করে। ফোনটিতে রয়েছে শক্তিশালী Dimensity 9500 pro imaging Chip VS1 প্রসেসর, 3 ন্যানোমিটার ফেব্রিকেশনে তৈরি এই চিপসের ক্লক স্পিড 4.21 GHz পর্যন্ত। ফলে এটি ভারী গেমিং এবং মাল্টিটাস্কিংয়ের পাশাপাশি সেরা পারফরম্যান্স প্রদান করবে। ফোনটি Origin OS 6 অপারেটিং সিস্টেমে চলে।

দীর্ঘ সময় ব্যবহারের জন্য ফোনটিতে 6510 mAh ব্যাটারি যুক্ত করা হয়েছে এবং দ্রুত চার্জ করার জন্য এই ফোন রয়েছে 90W ফাস্ট চার্জিং ও 40W ওয়্যারলেস চার্জিং। নতুন এই ফোনে থাকছে IP68/IP69 রেটিং, যা পানি এবং ধুলোবালি প্রতিরোধ করতে সক্ষম। সিকিউরিটির জন্য ফোনটিতে 3D আল্ট্রাসনিক ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া হয়েছে। বর্তমানে ফোনটি (16GB র‍্যাম + 512GB স্টোরেজ) ভ্যারিয়েন্টে বাংলাদেশে লঞ্চ হয়েছে।

সোর্সঃ ক্লিক করুন

MobileMaya Team
MobileMaya began serving Bangladesh's tech media landscape in 2014 by providing accurate technology news which continues to this day for more than ten years. The platform now ranks among Bangladesh's most respected mobile phone information networks that provide reviews and industry news updates.

Related News

View Morearrow
new-img

Oppo F33 5G স্মার্টফোন 7000mAh বড় ব্যাটারি এবং IP68/IP69K রেটিং সহ ১৫ এপ্রিল ভারতে লঞ্চ হয়েছে

উন্নত মানের ফিচার নিয়ে ভারতের বাজারে অফিশিয়ালভাবে লঞ্চ হয়েছে Oppo F33 5G স্মার্টফোন। তথ্য অনুযায়ী, ফোনটিতে রয়েছে 6 ন্যানোমিটার প্রযুক্তিতে তৈরি MediaT...

new-img

জিমেইলে আসছে বড় নিরাপত্তা আপডেট: মোবাইলেও থাকবে শক্তিশালী এনক্রিপশন সুবিধা

গুগল তাদের জনপ্রিয় ইমেইল প্ল্যাটফর্ম জিমেইলে একটি গুরুত্বপূর্ণ নতুন পরিবর্তন এনেছে। এখন থেকে শুধু কম্পিউটার নয়, অ্যান্ড্রয়েড ও আইওএস ফোনেও এন্ড-টু-এন্...

new-img

Tecno Spark 50 4G স্মার্টফোন ১০ এপ্রিল বাংলাদেশে লঞ্চ হয়েছে: সাথে রয়েছে 7000mAh বড় ব্যাটারি এবং 120Hz রিফ্রেশ রেট

বাজেট ফ্রেন্ডলির মধ্যে উন্নত মানের ফিচার নিয়ে Tecno Spark 50 4G স্মার্টফোন ১০ এপ্রিল ২০২৬ তারিখে বাংলাদেশের বাজারে অফিশিয়ালি লঞ্চ হয়েছে। তথ্য অনুযায়ী,...

new-img

Tecno Spark 50 5G স্মার্টফোন Dimensity 6400 প্রসেসর এবং 6500mAh বড় ব্যাটারি নিয়ে ১০ এপ্রিল বাংলাদেশে লঞ্চ হয়েছে

Tecno তাদের চমৎকার ডিজাইনের Tecno Spark 50 5G স্মার্টফোন ১০ এপ্রিল ২০২৬ তারিখে বাংলাদেশের বাজারে অফিশিয়ালভাবে লঞ্চ করেছে। ফোনটিতে ব্যবহার করা হয়েছে 6...

Discussions