Login Now

Login with email

Forgot Password

গ্রামীণফোন ও প্রোটন যৌথভাবে নিয়ে আসছে প্রোটন জেট ফোর–জি ফোন

MobileMaya Team
Publish On: Mar 01,2026 09:18 AM
153

গ্রামীণফোন ও প্রোটন যৌথভাবে নিয়ে আসছে প্রোটন জেট ফোর–জি ফোন

মোবাইল সংযোগদাতা প্রতিষ্ঠান গ্রামীণফোন ও প্রোটন যৌথভাবে প্রোটন জেট ফোর–জি (Proton Jet 4G) ফোন বাংলাদেশের বাজারে নিয়ে এসেছে। নতুন মডেলের এই ফোনে রয়েছে বিল্ট ইন মাইজিপি অ্যাপ। পাশাপাশি থাকছে ক্লাউডচ্যাট অ্যাপ, যার মাধ্যমে ব্যবহারকারীরা ভিডিও কল করতে পারবেন।

গত ২৬ ফেব্রুয়ারি রোজ বৃহস্পতিবার, গ্রামীণফোন এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, রাজধানীর বসুন্ধরায় গ্রামীণফোন লিমিটেডের প্রধান কার্যালয় জিপি হাউস-এ আয়োজিত এক অনুষ্ঠানে কো-ব্র্যান্ডেড ফোনটি উদ্বোধন করেছেন গ্রামীণফোনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ইয়াসির আজমান এবং প্রাণ-আরএফএল গ্রুপের চেয়ারম্যান ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) আহসান খান চৌধুরী।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রোটন জেট ফোর-জি ফোন কিনলে গ্রামীণফোনের গ্রাহকেরা বিনা মূল্যে ১ জিবি ইন্টারনেট ব্যবহার করতে পারবেন। এছাড়া ছয় মাস পর্যন্ত প্রতিদিন একবার করে ২৪ টাকায় ৭ দিনের জন্য ২ জিবি ইন্টারনেট কেনার সুযোগও পাবেন।

গ্রামীণফোনের সঙ্গে এই সহযোগিতা বাংলাদেশের মানুষের কাছে উদ্ভাবনী ও সাশ্রয়ী ডিজিটাল সমাধান পৌঁছে দেওয়া আমাদের যৌথ অঙ্গীকারের প্রতিফলন বলে জানিয়েছেন আহসান খান চৌধুরী। তিনি আরও বলেন, সাশ্রয়ী প্রোটন জেট ফোর-জি ক্লাউড ফোনটি সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর কাছে সংযোগের সুবিধা পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে তৈরি করা হয়েছে।

সোর্স: প্রথম আলো

MobileMaya Team
MobileMaya began serving Bangladesh's tech media landscape in 2014 by providing accurate technology news which continues to this day for more than ten years. The platform now ranks among Bangladesh's most respected mobile phone information networks that provide reviews and industry news updates.

Related News

View Morearrow
new-img

ফোল্ডেবল আইফোন আল্ট্রা নিয়ে আসছে অ্যাপল

বর্তমান প্রযুক্তি দুনিয়ায় আলোচনায় থাকা ভাঁজ করা আইফোন নিয়ে আসার চূড়ান্ত প্রস্তুতি নিচ্ছে মার্কিন টেক জায়ান্ট অ্যাপল। দক্ষিণ কোরীয় প্রতিদ্বন্দ্বী স্যাম...

new-img

হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য সতর্কতা: বড় ধরনের সাইবার ঝুঁকি ধরা পড়েছে

মেটার মালিকানাধীন জনপ্রিয় মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপে সম্প্রতি দুটি বড় নিরাপত্তা সমস্যা (বাগ) ধরা পড়েছে। এই সমস্যাগুলোর কারণে কোটি কোটি ব্যবহারকারীর ব্...

new-img

ফেসবুক ও ইনস্টাগ্রামে আসতে পারে বড় ধরনের পরিবর্তন

ফেসবুক ও ইনস্টাগ্রাম প্ল্যাটফর্মে শিশুদের নিরাপত্তা সঠিকভাবে নিশ্চিত না করা এবং আসক্তি বাড়ানোর মতো ডিজাইনের কারণে অ্যাটর্নি জেনারেল রাউল তোরেজ মেটার ব...

new-img

Open AI agent phone ফিচার, স্পেসিফিকেশন ও সর্বশেষ তথ্য ২০২৬

সম্প্রতি এক প্রতিবেদনে জানা গিয়েছিল যে, OpenAI এআই-কেন্দ্রিক ইয়ারবাডসহ বিভিন্ন হার্ডওয়্যার ডিভাইস নিয়ে কাজ করছে। পাশাপাশি, MediaTek ও Qualcomm–এর ম...

Discussions