Login Now

Login with email

Forgot Password

Vivo X300 Pro স্মার্টফোন বাংলাদেশে আনঅফিশিয়ালি পাওয়া যাচ্ছে, সাথে থাকছে 200 MP ক্যামেরা এবং 6510mAh ব্যাটারি। জেনে নিন বাংলাদেশে ফোনটির দাম ও স্পেসিফিকেশন

MobileMaya Team
Publish On: Oct 30,2025 05:37 PM
153

Vivo X300 Pro স্মার্টফোন বাংলাদেশে আনঅফিশিয়ালি পাওয়া যাচ্ছে, সাথে থাকছে 200 MP ক্যামেরা এবং 6510mAh ব্যাটারি। জেনে নিন বাংলাদেশে ফোনটির দাম ও স্পেসিফিকেশন

ভিভো প্রেমীদের জন্য সুখবর, চমৎকার ফিচার ও স্টাইলিশ লুকের Vivo X300 Pro স্মার্টফোন বাংলাদেশে আনঅফিশিয়ালি প্রবেশ করেছে। তথ্য অনুযায়ী, ফোনটিতে 200MP পেরিস্কোপ টেলিফটো ক্যামেরা ব্যবহার করা হয়েছে। এই ক্যামেরাটি উচ্চ মাত্রার অপটিক্যাল জুম প্রদান করে, যার ফলে দূরের কোন বস্তুর ছবি স্পষ্টভাবে তোলা সম্ভব হয়।

Vivo X300 Pro স্মার্টফোনে রয়েছে 6510mAh ব্যাটারি এবং দ্রুত চার্জ করার জন্য 90W ফাস্ট চার্জিং ও 40W ওয়্যারলেস চার্জিং দেওয়া হয়েছে। ফোনটিতে 120Hz রিফ্রেশ রেট সাপোর্টেড 6.78 ইঞ্চির LTPO অ্যামোলেড ডিসপ্লে ব্যবহার করা হয়েছে। জেনে নিন বাংলাদেশে ফোনটির আনঅফিশিয়াল দাম ও ফিচার।

হাইলাইটস

  • Vivo X300 Pro স্মার্টফোনে রয়েছে 200MP রেয়ার ক্যামেরা
  • পাশাপাশি ফোনটিতে 6510mAh ব্যাটারি দেওয়া হয়েছে।
  • সাথে থাকছে Mediatek Dimensity 9500 প্রসেসর।

Vivo X300 Pro ফোনের দাম ও ভ্যারিয়েন্ট

ভ্যারিয়েন্টবাংলাদেশে দাম
Vivo X300 Pro (12GB +256GB)১,০৯,৫০০ টাকা (আনঅফিশিয়াল)
Vivo X300 Pro (16GB +512GB)১,২২,৫০০ টাকা (আনঅফিশিয়াল)

Vivo- এর দেওয়া তথ্য অনুযায়ী, Vivo X300 Pro ফোনটি বাংলাদেশে দুইটি ভ্যারিয়েন্ট এসেছে। ফোনের (12GB র‍্যাম + 256GB স্টোরেজ) এর দাম ১,০৯,৫০০ টাকা এবং (16GB র‍্যাম + 512GB স্টোরেজ) ভ্যারিয়েন্টের দাম ১,২২,৫০০ টাকা। ফোনটি আকর্ষণীয় চারটি কালারে রয়েছে Black, Blue, White এবং Brownনতুন মডেলের এই স্মার্টফোন বাংলাদেশের রিটেলার শপগুলোতে পাওয়া যাবে।

Vivo X300 Pro ফোনের স্পেসিফিকেশন

ফটোগ্রাফি প্রেমীদের জন্য Vivo X300 Pro ফোনটি দারুণ এক চমক। কারণ এই ফোনের রেয়ারে ট্রিপুল LED ফ্ল্যাশ সহ 50MP প্রাইমারি ক্যামেরা , 200MP পেরিস্কোপ টেলিফটো এবং 50MP আল্ট্রা-ওয়াইড ক্যামেরা ব্যবহার করা হয়েছে, যার মাধ্যমে হাই-কোয়ালিটি ছবি ও 8K ভিডিও রেকর্ড করা যাবে। ফোনটির সামনে থাকছে 50MP ফ্রন্ট ক্যামেরা।


নতুন এই ফোনে 6.78 ইঞ্চির LTPO অ্যামোলেড ডিসপ্লে রয়েছে, যেখানে 120Hz রিফ্রেশ রেট, (1260 x 2800) পিক্সেল রেজোলিউশন এবং 4500nits পীক ব্রাইটনেস সাপোর্ট করে। ফোনটিতে শক্তিশালী MediaTek Dimensity 9500 প্রসেসর দেওয়া হয়েছে, 3 ন্যানোমিটার ফেব্রিকেশনে তৈরি এই চিপসেটটির ক্লক স্পিড 4.21 গিগাহার্টজ পর্যন্ত। ফোনটি Android 16-এর উপর ভিত্তি করে Origin OS 6 অপারেটিং সিস্টেমে চলে।

দীর্ঘ সময় পাওয়ার ব্যাকআপের জন্য স্মার্টফোনটিতে 6510 mAh ব্যাটারি যোগ করা হয়েছে এবং দ্রুত চার্জ করার জন্য রয়েছে 90W ফাস্ট চার্জিং ও 40W ওয়্যারলেস চার্জিং। বর্তমানে ফোনটি বাংলাদেশে আনঅফিশিয়ালি দুইটি ভ্যারিয়েন্টে পাওয়া যাচ্ছে (12GB র‍্যাম + 256GB স্টোরেজ) এবং (16GB র‍্যাম + 512GB স্টোরেজ)। পানির ছিটা ও ধুলোবালি থেকে সুরক্ষিত রাখার জন্য এই স্মার্টফোনে ব্যবহার করা হয়েছে IP68/IP69 রেটিং।

সোর্সঃ ক্লিক করুন

MobileMaya Team
MobileMaya began serving Bangladesh's tech media landscape in 2014 by providing accurate technology news which continues to this day for more than ten years. The platform now ranks among Bangladesh's most respected mobile phone information networks that provide reviews and industry news updates.

Related News

View Morearrow
new-img

ফোল্ডেবল আইফোন আল্ট্রা নিয়ে আসছে অ্যাপল

বর্তমান প্রযুক্তি দুনিয়ায় আলোচনায় থাকা ভাঁজ করা আইফোন নিয়ে আসার চূড়ান্ত প্রস্তুতি নিচ্ছে মার্কিন টেক জায়ান্ট অ্যাপল। দক্ষিণ কোরীয় প্রতিদ্বন্দ্বী স্যাম...

new-img

হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য সতর্কতা: বড় ধরনের সাইবার ঝুঁকি ধরা পড়েছে

মেটার মালিকানাধীন জনপ্রিয় মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপে সম্প্রতি দুটি বড় নিরাপত্তা সমস্যা (বাগ) ধরা পড়েছে। এই সমস্যাগুলোর কারণে কোটি কোটি ব্যবহারকারীর ব্...

new-img

ফেসবুক ও ইনস্টাগ্রামে আসতে পারে বড় ধরনের পরিবর্তন

ফেসবুক ও ইনস্টাগ্রাম প্ল্যাটফর্মে শিশুদের নিরাপত্তা সঠিকভাবে নিশ্চিত না করা এবং আসক্তি বাড়ানোর মতো ডিজাইনের কারণে অ্যাটর্নি জেনারেল রাউল তোরেজ মেটার ব...

new-img

Open AI agent phone ফিচার, স্পেসিফিকেশন ও সর্বশেষ তথ্য ২০২৬

সম্প্রতি এক প্রতিবেদনে জানা গিয়েছিল যে, OpenAI এআই-কেন্দ্রিক ইয়ারবাডসহ বিভিন্ন হার্ডওয়্যার ডিভাইস নিয়ে কাজ করছে। পাশাপাশি, MediaTek ও Qualcomm–এর ম...

Discussions