Login Now

Login with email

Forgot Password

গত 13 অক্টোবর 200 MP ক্যামেরা এবং Mediatek Dimensity 9500 প্রসেসর সহ চীনের বাজারে লঞ্চ হয়েছে Vivo X300 স্মার্টফোন

MobileMaya Team
Publish On: Oct 29,2025 06:56 PM
153

গত 13 অক্টোবর 200 MP ক্যামেরা এবং Mediatek Dimensity 9500 প্রসেসর সহ চীনের বাজারে লঞ্চ হয়েছে Vivo X300 স্মার্টফোন

গত 13 অক্টোবর, Vivo তাদের আসন্ন ফ্ল্যাগশিপ স্মার্টফোন Vivo X300 চীনে আনুষ্ঠানিকভাবে লঞ্চ করেছে। ভিভোর দেওয়া তথ্য অনুযায়ী,চমৎকার ফিচার এবং স্টাইলিশ লুকে ডিজাইন করা এই ফোনটি বর্তমানে চীনের অফিশিয়াল সাইটে প্রি অর্ডার করা যাচ্ছে, তবে 17 অক্টোবর থেকে কোম্পানি অনুমোদিত শপ গুলোতে বিক্রি শুরু হবে।

ফটোগ্রাফারদের নজর কাড়তে Vivo X300 স্মার্টফোনে 200MP রেয়ার ক্যামেরা দেওয়া হয়েছে। ফোনটিতে শক্তিশালী Mediatek Dimensity 9500 প্রসেসর রয়েছে, যা ব্যবহারকারীদের স্মুথ পারফরম্যান্স নিশ্চিত করবে। এছাড়াও, ধুলোবালি ও পানি প্রতিরোধের জন্য এই ফোনে থাকছে IP68/IP69 রেটিং। জেনে নিন ফোনটির দাম ও স্পেসিফিকেশন।

হাইলাইটস

  • Vivo X300 স্মার্টফোনে 200MP রেয়ার ক্যামেরা সাপোর্ট করে।
  • এতে 120Hz রিফ্রেশ রেট ডিসপ্লে দেওয়া হয়েছে
  • পারফরম্যান্সের জন্য রয়েছে Mediatek Dimensity 9500 প্রসেসর

Vivo X300 ফোনের দাম ও ভ্যারিয়েন্ট

ভ্যারিয়েন্ট চীনের দাম বাংলাদেশে সম্ভাব্য দাম
Vivo X300 (12GB +256GB)8,৩৯৯ CNY৮০,০০০ টাকা

Vivo X300 স্মার্টফোন বাংলাদেশে লঞ্চের কোন তথ্য পাওয়া যায়নি। তবে ধারণা করা হচ্ছে, ফোনটি খুব শীঘ্রই অফিশিয়ালভাবে বাংলাদেশের বাজারে আসতে পারে। চীনের বাজারে (12GB র‍্যাম + 256GB স্টোরেজ) ভ্যারিয়েন্টের দাম 4,399 CNYবাংলাদেশে এর সম্ভাব্য দাম প্রায় ৮০,০০০ টাকা। ফোনটি আকর্ষণীয় পাঁচটি কালারে লঞ্চ করা হয়েছে Black, Blue, Red, Purple এবং Pinkকোম্পানির দেওয়া তথ্য অনুযায়ী, নতুন মডেলের এই স্মার্টফোন বর্তমানে চীনের অফিশিয়াল সাইটে প্রি অর্ডার করা যাচ্ছে।

Vivo X300 ফোনের স্পেসিফিকেশন

Vivo X300 ফোনটির রেয়ারে চমৎকার LED ফ্ল্যাশ সহ 200MP ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা, 50 MP পেরিস্কোপ টেলিফটো ক্যামেরা এবং 50 MP আল্ট্রা-ওয়াইড ক্যামেরা দেওয়া হয়েছে, যা খুব সহজেই ফটোগ্রাফারদের নজর কাড়বে। পাশাপাশি সেলফি ও ভিডিও কলের জন্য সামনে ব্যবহার করা হয়েছে 50 MP ফ্রন্ট ক্যামেরা।


Vivo X300 স্মার্টফোনে 6.31 ইঞ্চির LTPO অ্যামোলেড ডিসপ্লে যোগ করা হয়েছে, যেখানে 120Hz রিফ্রেশ রেট, (1216 x 2640 পিক্সেল) রেজোলিউশন এবং 4500 পিক ব্রাইটনেস সাপোর্ট করবে। পারফরম্যান্সের জন্য স্মার্টফোনে রয়েছে Mediatek Dimensity 9500 প্রসেসর। এই চিপসেটটি 3 ন্যানোমিটার প্রযুক্তিতে তৈরি করা, যা 2.7 গিগাহার্টজ থেকে 4.21 গিগাহার্টজ গতিতে কাজ করবে

নতুন মডেলের এই স্মার্টফোনে পানি ও ধুলোবালি প্রতিরোধের জন্য থাকছে IP68/IP69 রেটিং। এতে আল্ট্রাসোনিক ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং হাই-স্পেক ইউএসবি টাইপ-সি পোর্টও ব্যবহার করা হয়েছে। ফোনটি Origin OS 6 নির্ভর করে Android 16 অপারেটিং সিস্টেমে চলবে।

Vivo X300 স্মার্টফোনে 6040mAh ব্যাটারি রয়েছে, যা দীর্ঘ সময় ব্যবহারের সুবিধা দিবে। এই ফোনটিতে দ্রুত চার্জ করার জন্য 90W ফাস্ট চার্জিং এবং 40W ওয়্যারলেস চার্জিং ফিচার যোগ করা হয়েছে। বর্তমানে এটি (12GB র‌্যাম + 256 GB স্টোরেজ ভ্যারিয়েন্টে পাওয়া যাচ্ছে

সোর্সঃ ক্লিক করুন

MobileMaya Team
MobileMaya began serving Bangladesh's tech media landscape in 2014 by providing accurate technology news which continues to this day for more than ten years. The platform now ranks among Bangladesh's most respected mobile phone information networks that provide reviews and industry news updates.

Related News

View Morearrow
new-img

Oppo F33 5G স্মার্টফোন 7000mAh বড় ব্যাটারি এবং IP68/IP69K রেটিং সহ ১৫ এপ্রিল ভারতে লঞ্চ হয়েছে

উন্নত মানের ফিচার নিয়ে ভারতের বাজারে অফিশিয়ালভাবে লঞ্চ হয়েছে Oppo F33 5G স্মার্টফোন। তথ্য অনুযায়ী, ফোনটিতে রয়েছে 6 ন্যানোমিটার প্রযুক্তিতে তৈরি MediaT...

new-img

জিমেইলে আসছে বড় নিরাপত্তা আপডেট: মোবাইলেও থাকবে শক্তিশালী এনক্রিপশন সুবিধা

গুগল তাদের জনপ্রিয় ইমেইল প্ল্যাটফর্ম জিমেইলে একটি গুরুত্বপূর্ণ নতুন পরিবর্তন এনেছে। এখন থেকে শুধু কম্পিউটার নয়, অ্যান্ড্রয়েড ও আইওএস ফোনেও এন্ড-টু-এন্...

new-img

Tecno Spark 50 4G স্মার্টফোন ১০ এপ্রিল বাংলাদেশে লঞ্চ হয়েছে: সাথে রয়েছে 7000mAh বড় ব্যাটারি এবং 120Hz রিফ্রেশ রেট

বাজেট ফ্রেন্ডলির মধ্যে উন্নত মানের ফিচার নিয়ে Tecno Spark 50 4G স্মার্টফোন ১০ এপ্রিল ২০২৬ তারিখে বাংলাদেশের বাজারে অফিশিয়ালি লঞ্চ হয়েছে। তথ্য অনুযায়ী,...

new-img

Tecno Spark 50 5G স্মার্টফোন Dimensity 6400 প্রসেসর এবং 6500mAh বড় ব্যাটারি নিয়ে ১০ এপ্রিল বাংলাদেশে লঞ্চ হয়েছে

Tecno তাদের চমৎকার ডিজাইনের Tecno Spark 50 5G স্মার্টফোন ১০ এপ্রিল ২০২৬ তারিখে বাংলাদেশের বাজারে অফিশিয়ালভাবে লঞ্চ করেছে। ফোনটিতে ব্যবহার করা হয়েছে 6...

Discussions