Login Now

Login with email

Forgot Password

Vivo V70 স্মার্টফোন Snapdragon 7 Gen 4 প্রসেসর ও 50MP ZEISS রেয়ার ক্যামেরা সহ আগামী ৯ এপ্রিল বাংলাদেশে লঞ্চ হতে চলেছে

MobileMaya Team
Publish On: Apr 02,2026 05:49 PM
153

Vivo V70 স্মার্টফোন Snapdragon 7 Gen 4 প্রসেসর ও 50MP ZEISS রেয়ার ক্যামেরা সহ আগামী ৯ এপ্রিল বাংলাদেশে লঞ্চ হতে চলেছে

আগামী ৯ এপ্রিল ২০২৬ তারিখে বাংলাদেশের বাজারে অফিশিয়ালভাবে লঞ্চ হতে চলেছে Vivo V70 স্মার্টফোন। লঞ্চের আগেই ফোনের গুরুত্বপূর্ণ স্পেসিফিকেশন এবং ডিজাইন কোম্পানি তাদের অফিশিয়াল সাইটে প্রকাশ করেছে। তথ্য অনুযায়ী, ফোনটি স্টাইলিশ ও প্রিমিয়াম লুকে তৈরি করা হয়েছে, যা খুব সহজেই ব্যবহারকারীদের নজর কাড়বে। 

ফটোগ্রাফির জন্য Vivo V70 স্মার্টফোনে ব্যবহার করা হবে ট্রিপুল LED ফ্ল্যাশ সহ 50MP ZEISS রেয়ার ক্যামেরা। পাশাপাশি ফোনটিতে থাকবে 3D আল্ট্রাসনিক ফিঙ্গারপ্রিন্ট স্ক্যান 2.0, যা ব্যবহারকারীর আঙ্গুলের নিখুঁত খাঁটি প্যাটার্ন শনাক্ত করে দ্রুত ও নিরাপদভাবে ফোন আনলক করতে সাহায্য করবে। এটি শুধুমাত্র স্ক্রিন আনলক নয়, লকড অ্যাপ এবং মোবাইল পেমেন্টেও নিরাপত্তা নিশ্চিত করবে, ফলে ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্য সর্বোচ্চ সুরক্ষিত থাকবে।

হাইলাইটস

  • Vivo V70 স্মার্টফোনে থাকবে 50MP ZEISS রেয়ার ক্যামেরা।
  • পাশাপাশি 3D আল্ট্রাসনিক ফিঙ্গারপ্রিন্ট স্ক্যান 2.0 দেওয়া হবে।
  • ফোনটিতে ব্যবহার করা হতে পারে Snapdragon 7 Gen 4 প্রসেসর।

Vivo V70 ফোনের দাম ও ভ্যারিয়েন্ট

ভ্যারিয়েন্টবাংলাদেশে সম্ভাব্য দাম 
Vivo V70 (12GB+256GB)৭০,০০০ টাকা

তথ্য অনুযায়ী, উন্নত মানের ক্যামেরা এবং স্টাইলিশ ডিজাইন নিয়ে Vivo V70 স্মার্টফোন বাংলাদেশের বাজারে লঞ্চ হবে। ফোনটির দাম এখনো জানা যায়নি। তবে ধারণা করা হচ্ছে, ফোনের (12GB র‍্যাম+256GB স্টোরেজ) ভ্যারিয়েন্টের দাম ৭০,০০০ টাকা হতে পারে। এছাড়া ফোনটি আকর্ষণীয় তিনটি কালারে বাজারে আসবে Matte Brown, Dune Gray এবং Authentic Black।

Vivo V70 ফোনের স্পেসিফিকেশন

কোম্পানি দাবি করেছে, স্টাইলিশ ও প্রিমিয়াম ডিজাইনের Vivo V70 স্মার্টফোনে ট্রিপুল LED ফ্ল্যাশ সহ 50MP ZEISS প্রাইমারি ক্যামেরা, 50MP ZEISS টেলিফটো ক্যামেরা এবং আলট্রা ওয়াইড ক্যামেরা ব্যবহার করা হবে। এই ক্যামেরা দিয়ে পরিষ্কার ছবি এবং 4K রেজোলিউশনে ভিডিও রেকড করা যাবে। পাশাপাশি সেলফি ও ভিডিও কলের জন্য ফোনের সামনে থাকবে 50MP ZEISS ফ্রন্ট ক্যামেরা।

সিকিউরিটির জন্য ফোনটিতে 3D আল্ট্রাসনিক ফিঙ্গারপ্রিন্ট স্ক্যান 2.0  দেওয়া হবে। এছাড়া ফোনটি OriginOS 6 ভিত্তিক Android 16 অপারেটিং সিস্টেমে চলবে এবং এতে ৬ বছর পর্যন্ত নিরাপত্তা আপডেট পাওয়া যাবে। বিভিন্ন সোশ্যাল মিডিয়া থেকে জানা গেছে, ফোনটিতে 4 ন্যানোমিটার প্রযুক্তিতে তৈরি Snapdragon 7 Gen 4 প্রসেসর দেওয়া হতে পারে, যা সর্বোচ্চ  2.8 GHz ক্লক স্পীডে কাজ করবে।


Vivo V70 স্মার্টফোনে 6.59 ইঞ্চির AMOLED ডিসপ্লে ব্যবহার করা হতে পারে, যেখানে 120Hz রিফ্রেশ রেট এবং 5000nits পিক ব্রাইটনেস সাপোর্ট করতে পারে। এছাড়া দীর্ঘ সময় ব্যবহারের জন্য ফোনটিতে 6500mAh ব্যাটারি দেওয়া হতে পারে এবং দ্রুত চার্জ করার জন্য এই ফোনে 90W ফাস্ট চার্জিং থাকতে পারে।

সোর্স: এখানে ক্লিক করুন

MobileMaya Team
MobileMaya began serving Bangladesh's tech media landscape in 2014 by providing accurate technology news which continues to this day for more than ten years. The platform now ranks among Bangladesh's most respected mobile phone information networks that provide reviews and industry news updates.

Related News

View Morearrow
new-img

ফোল্ডেবল আইফোন আল্ট্রা নিয়ে আসছে অ্যাপল

বর্তমান প্রযুক্তি দুনিয়ায় আলোচনায় থাকা ভাঁজ করা আইফোন নিয়ে আসার চূড়ান্ত প্রস্তুতি নিচ্ছে মার্কিন টেক জায়ান্ট অ্যাপল। দক্ষিণ কোরীয় প্রতিদ্বন্দ্বী স্যাম...

new-img

হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য সতর্কতা: বড় ধরনের সাইবার ঝুঁকি ধরা পড়েছে

মেটার মালিকানাধীন জনপ্রিয় মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপে সম্প্রতি দুটি বড় নিরাপত্তা সমস্যা (বাগ) ধরা পড়েছে। এই সমস্যাগুলোর কারণে কোটি কোটি ব্যবহারকারীর ব্...

new-img

ফেসবুক ও ইনস্টাগ্রামে আসতে পারে বড় ধরনের পরিবর্তন

ফেসবুক ও ইনস্টাগ্রাম প্ল্যাটফর্মে শিশুদের নিরাপত্তা সঠিকভাবে নিশ্চিত না করা এবং আসক্তি বাড়ানোর মতো ডিজাইনের কারণে অ্যাটর্নি জেনারেল রাউল তোরেজ মেটার ব...

new-img

Open AI agent phone ফিচার, স্পেসিফিকেশন ও সর্বশেষ তথ্য ২০২৬

সম্প্রতি এক প্রতিবেদনে জানা গিয়েছিল যে, OpenAI এআই-কেন্দ্রিক ইয়ারবাডসহ বিভিন্ন হার্ডওয়্যার ডিভাইস নিয়ে কাজ করছে। পাশাপাশি, MediaTek ও Qualcomm–এর ম...

Discussions