Login Now

Login with email

Forgot Password

Vivo V70 Series আজ ১৯ ফেব্রুয়ারি ভারতে লঞ্চ হয়েছে: সাথে রয়েছে 6500mAh ব্যাটারি এবং AMOLED ডিসপ্লে

MobileMaya Team
Publish On: Feb 21,2026 09:55 AM
153

Vivo V70 Series আজ ১৯ ফেব্রুয়ারি ভারতে লঞ্চ হয়েছে: সাথে রয়েছে 6500mAh ব্যাটারি এবং AMOLED ডিসপ্লে

Vivo V70 Series আজ ১৯ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে ভারতের বাজারে আনুষ্ঠানিকভাবে লঞ্চ হয়েছে। তথ্য অনুযায়ী, এই সিরিজের অধীনে দুইটি ফোন বাজারে এসেছে Vivo V70 এবং Vivo V70 Elite। ফোনগুলো বাংলাদেশে অফিশিয়ালি লঞ্চের কোন ঘোষণা পাওয়া যায়নি। তবে ধারণা করা হচ্ছে, এটি খুব শীঘ্রই বাংলাদেশের বাজারে আনঅফিশিয়ালি আসতে পারে।

Vivo V70 Series-এর Vivo V70 স্মার্টফোনে ব্যবহার করা হয়েছে Snapdragon 7 Gen 4 প্রসেসর এবং Vivo V70 Elite ফোনে রয়েছে Snapdragon 8s Gen 3 প্রসেসর। পাশাপাশি এই সিরিজের দুইটি ফোনেই 6500mAh ব্যাটারি দেওয়া হয়েছে। চলুন এবার জেনে নেওয়া যাক সিরিজের দাম এবং সম্পূর্ণ স্পেসিফিকেশন।

হাইলাইটস

  • Vivo V70 Series- এ ব্যবহার করা হয়েছে 6500mAh ব্যাটারি।
  • সাথে থাকছে 120Hz রিফ্রেশ রেট সমর্থিত AMOLED ডিসপ্লে।
  • এই সিরিজে রয়েছে ধুলোবালি ও পানি প্রতিরোধী IP68/IP69 রেটিং।

Vivo V70 Series -এর দাম ও ভ্যারিয়েন্ট

ভ্যারিয়েন্টভারতে দামবাংলাদেশে সম্ভাব্য দাম
Vivo V70 (8GB+256GB)৪৫,৯৯৯ রূপি৬০,০০০ টাকা
Vivo V70 Elite (8GB+256GB)৫১,৯৯৯ রূপি৭০,০০০ টাকা

তথ্য অনুযায়ী, Vivo V70 Series-এর অধীনে থাকা Vivo V70 ফোনটির (8GB র‍্যাম+256GB স্টোরেজ) -এর দাম রাখা হয়েছে ৪৫,৯৯৯ রূপি, যা বাংলাদেশি টাকাই প্রায় ৬০,০০০ টাকা এবং Vivo V70 Elite ফোনের (8GB র‍্যাম+256GB স্টোরেজ) ভ্যারিয়েন্টের দাম ৫১,৯৯৯ রূপি। সেই তুলনায় বাংলাদেশে এই ফোনের আনুমানিক দাম প্রায় ৭০, ০০০ টাকা হতে পারে। সিরিজের Vivo V70 ফোন Passion Red ও Lemon Yellow কালার এবং Vivo V70 Elite ফোন Passion Red, Sand Beige ও Authentic Black কালারে রয়েছে।

Vivo V70 ফোনের স্পেসিফিকেশন

নতুন মডেলের Vivo V70 স্মার্টফোনে ব্যবহার করা হয়েছে 6.59 ইঞ্চির AMOLED ডিসপ্লে। এই স্ক্রিনে 120Hz রিফ্রেশ রেট, 5000nits পিক ব্রাইটনেস এবং (2750×1260 পিক্সেল) রেজুলেশন সাপোর্ট করে। এছাড়া ধুলোবালি ও পানি প্রতিরোধ করার জন্য এই ফোনে রয়েছে IP68/IP69 রেটিং। ফোনটি OriginOS 6 ভিত্তিক Android 16 অপারেটিং সিস্টেমে চলে।

ফোনটিতে 4 ন্যানোমিটার ফেব্রিকশনে তৈরি Snapdragon 7 Gen 4 অক্টাকোর প্রসেসর দেওয়া হয়েছে, যা মাঝারি স্তরের 3D গেম, ওয়েব ব্রাউজিং, সোশ্যাল মিডিয়া, ভিডিও, মাল্টি-টাস্কিংয়ে খুব ভালো পারফরম্যান্স প্রদান করে। এছাড়া সিকিউরিটির জন্য ফোনটিতে রয়েছে 3D আল্ট্রাসনিক ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। ফোনটিতে Wi-Fi 6, Bluetooth 5.4, NFC এবং 5G নেটওয়ার্ক সাপোর্ট করে।

ফটোগ্রাফারদের নজর কাড়তে ফোনের রেয়ারে OIS সমর্থিত f/1.88 অ্যাপারচারের 50MP ZEISS প্রাইমারি ক্যামেরা, f/2.65 অ্যাপারচারের OIS সাপোর্টেড 50MP ZEISS টেলিফটো ক্যামেরা এবং f/2.2 অ্যাপারচারের 8MP ZEISS আল্ট্রা ওয়াইড ক্যামেরা ব্যবহার করা হয়েছে। এই ক্যামেরাতে AI Audio Noise Eraser, AI Holi Portrait, AI Magic Landscape এবং AI Magic Weathe সহ বেশ কিছু AI ফিচার রয়েছে, যেগুলো ক্যামেরা দিয়ে তোলা ছবির মান আরও উন্নত করে। একইসঙ্গে সেলফি ও ভিডিও কলের জন্য ফোনের সামনে থাকছে f/2.0 অ্যাপারচারের 50MP ফ্রন্ট ক্যামেরা। উভয় ক্যামেরা দিয়ে ভালো ছবি এবং 4K@30fps রেজুলেশনে ভিডিও রেকড করা যায়।

দীর্ঘ সময় ব্যবহারের জন্য ফোনটিতে দেওয়া হয়েছে 6500mAh ব্যাটারি এবং দ্রুত চার্জ করার জন্য ফোনে রয়েছে 90W ফাস্ট চার্জিং। ফোনটিতে বেশ কিছু AI ফিচার রয়েছে, যেমন AI Magic Move, AI Erase 3.0, AI Screen Translation, AI Note Assist, AI Transcript Assist এবং AI Superlink। এই ফিচারগুলো ব্যবহারকারীর দৈনন্দিন কাজকে আরও সহজ ও স্মার্ট করে তোলে।

Vivo V70 Elite ফোনের স্পেসিফিকেশন

Vivo V70 Elite স্মার্টফোনে ব্যবহার করা হয়েছে 4 ন্যানোমিটার প্রযুক্তিতে তৈরি Snapdragon 8s Gen 3 অক্টাকোর প্রসেসর, যা দৈনন্দিন কাজ, ভারী গেমিং, মাল্টি‑টাস্কিং এবং AI‑ভিত্তিক কাজে শক্তিশালী পারফরম্যান্স প্রদান করতে সক্ষম। এছাড়া ধুলোবালি ও পানি প্রতিরোধ করার জন্য এই ফোনে রয়েছে IP68/IP69 রেটিং। ফোনটিতে Wi-Fi 6, Bluetooth 5.4, NFC এবং 5G নেটওয়ার্ক সাপোর্ট করে।


ফোনের রেয়ারে রয়েছে OIS সমর্থিত f/1.88 অ্যাপারচারের 50MP ZEISS প্রাইমারি ক্যামেরা, f/2.2 অ্যাপারচারের 8MP ZEISS আল্ট্রা ওয়াইড ক্যামেরা এবং f/2.65 অ্যাপারচারের OIS সাপোর্টেড 50MP ZEISS টেলিফটো ক্যামেরা। এই ক্যামেরাতে AI High‑resolution UHD,  AI Holi Portrait এবং AI Magic Weathe সহ বেশ কিছু AI ফিচার দেওয়া হয়েছে, যেগুলো ছবি ও ভিডিওর গুণগত মান আরও উন্নত করে। পাশাপাশি সেলফির জন্য ফোনের সামনে থাকছে f/2.0 অ্যাপারচারের 50MP ফ্রন্ট ক্যামেরা। উভয় ক্যামেরা দিয়ে উচ্চ মানের ছবি এবং 4K@30fps রেজুলেশনে ভিডিও রেকড করা সম্ভব।

Vivo V70 Elite স্মার্টফোনে 6.59 ইঞ্চির AMOLED ডিসপ্লে রয়েছে, যেখানে, 5000nits পিক ব্রাইটনেস, (2750×1260 পিক্সেল) রেজুলেশন এবং 120Hz রিফ্রেশ রেট সাপোর্ট করে। এছাড়া নিরাপত্তার জন্য ফোনটিতে ব্যবহার করা হয়েছে 3D আল্ট্রাসনিক ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। ফোনটি OriginOS 6 নির্ভর Android 16 অপারেটিং সিস্টেমে চলে।

Vivo V70 Elite স্মার্টফোনে 6500mAh ব্যাটারি দেওয়া হয়েছে, যা দীর্ঘ সময় ব্যবহারের সুবিধা নিশ্চিত করে। একইসঙ্গে দ্রুত চার্জ করার জন্য এই ফোনে রয়েছে 90W ফাস্ট চার্জিং। এছাড়া ফোনটিতে AI Transcript Assist , AI Note Assist, AI Erase 3.0, AI Live Text এবং AI Image Expander সহ বেশ কিছু AI ফিচার যুক্ত করা হয়েছে, যা ব্যবহারকারীর দৈনন্দিন কাজকে আরও দ্রুত এবং সুবিধাজনক করে তোলে।

সোর্স: এখানে ক্লিক করুন

MobileMaya Team
MobileMaya began serving Bangladesh's tech media landscape in 2014 by providing accurate technology news which continues to this day for more than ten years. The platform now ranks among Bangladesh's most respected mobile phone information networks that provide reviews and industry news updates.

Related News

View Morearrow
new-img

অ্যাপল আনছে আইওএস ২৬.৩ নতুন আপডেট, পাওয়া যাবে যেসব সুবিধা

অ্যাপল আইফোন ব্যবহারকারীদের জন্য নতুন আইওএস ২৬.৩ সফটওয়্যার আপডেট প্রকাশ করেছে। এই আপডেটে আইফোন এবং অ্যান্ড্রয়েড ডিভাইসের মধ্যে তথ্য আদান–প্রদান আরও সহ...

new-img

ZTE Nubia V80 Max স্মার্টফোন 6000mAh ব্যাটারি এবং 120Hz রিফ্রেশ রেট সহ 18 ফেব্রুয়ারি বাংলাদেশের বাজারে লঞ্চ হয়েছে

ZTE তাদের নতুন মডেল ZTE Nubia V80 Max স্মার্টফোন ১৮ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে বাংলাদেশের বাজারে অফিশিয়ালভাবে লঞ্চ করেছে। তথ্য অনুযায়ী, ফোনটিতে রয়েছে 6000...

new-img

কেন এক্স থেকে সরে যাচ্ছে একের পর এক বিভিন্ন প্রতিষ্ঠান

সামাজিক যোগাযোগমাধ্যম এক্স (X) থেকে সম্প্রতি একের পর এক বিভিন্ন প্রতিষ্ঠান সরে যাচ্ছে। বিশ্ববিদ্যালয়, সিটি কাউন্সিল ও দাতব্য সংস্থা থেকে শুরু করে বহু...

new-img

স্মার্টফোনের গতি বাড়ানোর ৪টি সহজ উপায়

বর্তমান ডিজিটাল প্রযুক্তির এই যুগে স্মার্টফোন শুধু যোগাযোগের মাধ্যম নয়; এটি দৈনন্দিন কাজ, বিনোদন, পড়াশোনা, ব্যাংকিং সহ প্রায় সবকিছুরই মূল কেন্দ্র।...

Discussions