Login Now

Login with email

Forgot Password

Vivo V70 FE 5G স্মার্টফোন 200MPরেয়ার ক্যামেরা এবং 7000mAh বড় ব্যাটারি সহ ৯ এপ্রিল বাংলাদেশের বাজারে লঞ্চ হয়েছে

MobileMaya Team
Publish On: Apr 11,2026 12:58 AM
153

Vivo V70 FE 5G স্মার্টফোন 200MPরেয়ার ক্যামেরা এবং 7000mAh বড় ব্যাটারি সহ ৯ এপ্রিল বাংলাদেশের বাজারে লঞ্চ হয়েছে

Vivo তাদের নতুন মডেল Vivo V70 FE 5G স্মার্টফোন ৯ এপ্রিল ২০২৬ তারিখে বাংলাদেশের বাজারে অফিশিয়ালভাবে লঞ্চ করেছে। তথ্য অনুযায়ী, ফোনটিতে ব্যবহার করা হয়েছে 4 ন্যানোমিটার প্রযুক্তিতে তৈরি Dimensity 7360-Turbo প্রসেসর, যা হালকা মাঝারি গেম এবং দৈনন্দিন কাজের ক্ষেত্রে খুব ভালো পারফরম্যান্স প্রদান করে।

Vivo V70 FE 5G স্মার্টফোনে 7000mAh বড় ব্যাটারি দেওয়া হয়েছে, যা সাধারণ ব্যবহারে প্রায় ২ দিনের বেশি চলতে পারে। এছাড়া ফটোগ্রাফির জন্য ফোনের রেয়ারে 200MP ক্যামেরা ব্যবহার করা হয়েছে। চলুন এবার জেনে নেওয়া যাক ফোনের সম্পূর্ণ স্পেসিফিকেশন এবং দাম।

হাইলাইটস

  • Vivo V70 FE 5G স্মার্টফোনে রয়েছে 200MP রেয়ার ক্যামেরা।
  • সাথে থাকছে MediaTek Dimensity 7360-Turbo প্রসেসর।
  • ফোনটিতে ব্যবহার করা হয়েছে 7000 mAh বড় ব্যাটারি।

Vivo V70 FE 5G ফোনের দাম ও ভ্যারিয়েন্ট

ভ্যারিয়েন্টবাংলাদেশে দাম
Vivo V70 FE 5G (8GB+256GB)

৫৬,৯৯৯ টাকা (অফিশিয়াল)

Vivo V70 FE 5G (12GB+256GB)

৬৫,৯৯৯ টাকা (অফিশিয়াল)

উন্নত মানের ফিচার নিয়ে Vivo V70 FE 5G স্মার্টফোন বাংলাদেশে দুইটি ভ্যারিয়েন্টে লঞ্চ হয়েছে। ফোনের (8GB র‍্যাম+256GB স্টোরেজ)-এর দাম ৫৬,৯৯৯ টাকা এবং (12GB র‍্যাম+256GB স্টোরেজ) ভ্যারিয়েন্টের দাম ৬৫,৯৯৯ টাকা। ফোনটি আকর্ষণীয় দুইটি কালারে রয়েছে Blue এবং Purple। ফোনটি ৯ এপ্রিল থেকে প্রি-অর্ডার শুরু হয়েছে এবং এটি চলবে ১৫ এপ্রিল পর্যন্ত। প্রি-অর্ডার গ্রাহকরা উপহার হিসেবে পাবেন RIRO W7 এবং W1 SE।

Vivo V70 FE 5G ফোনের স্পেসিফিকেশন

তথ্য অনুযায়ী, Vivo V70 FE 5G স্মার্টফোনে ডুয়েল LED ফ্ল্যাশ সহ f/1.88; অ্যাপারচারের 200MP OIS প্রাইমারি ক্যামেরা এবং 8MP আলট্রা ওয়াইড ক্যামেরা রয়েছে। এই ক্যামেরাতে যুক্ত আছে AI Four-Season Portrait, AI Magic Weather এবং AI Magic Landscape ফিচার, যার মাধ্যমে খুবই পরিষ্কার ছবি তোলা যায় এবং কাঁপাহীন ও মসৃণভাবে ভিডিও 4K রেজোলিউশনে করা সম্ভব হয়। পাশাপাশি সেলফির জন্য ফোনের সামনে ব্যবহার করা হয়েছে 32MP ফ্রন্ট ক্যামেরা।

ফোনটিতে 6.59 ইঞ্চির AMOLED ডিসপ্লে দেওয়া হয়েছে, যেখানে 1900 nits পিক ব্রাইটনেস, 120Hz রিফ্রেশ রেট এবং (2800×1260 পিক্সেল) রেজোলিউশন সাপোর্ট করে। এছাড়া দ্রুত ও স্মুথ পারফরম্যান্সের জন্য ফোনটিতে রয়েছে 4 ন্যানোমিটার প্রযুক্তিতে তৈরি Dimensity 7360-Turbo প্রসেসর। ফোনটি OriginOS 6 ভিত্তিক Android 16 অপারেটিং সিস্টেমে চলে।

দীর্ঘ সময় ব্যবহারের জন্য ফোনটিতে রয়েছে 7000mAh বড় ব্যাটারি এবং দ্রুত চার্জ করার জন্য এই ফোনে 90W ফাস্ট চার্জিং দেওয়া হয়েছে। এছাড়া ফোনটিতে যুক্ত আছে IP68/IP69 রেটিং, যা ধুলোবালি প্রতিরোধ করতে পারে এবং 1.5 মিটার পানির নিচে ৩০ পর্যন্ত ব্যবহারের সুবিধা প্রদান করে। ফোনটিতে 5G নেটওয়ার্ক, NFC, Bluetooth 5.4, USB চার্জিং এবং Wi-Fi 6 সাপোর্ট করে।

সিকিউরিটির জন্য ফোনটিতে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং ফেস আনলক ফিচার ব্যবহার করা হয়েছে।

সোর্স: এখানে ক্লিক করুন

MobileMaya Team
MobileMaya began serving Bangladesh's tech media landscape in 2014 by providing accurate technology news which continues to this day for more than ten years. The platform now ranks among Bangladesh's most respected mobile phone information networks that provide reviews and industry news updates.

Related News

View Morearrow
new-img

আগামী ৮ সেপ্টেম্বর থেকে যেসব ফোনে বন্ধ হচ্ছে হোয়াটসঅ্যাপ

বিশ্বজুড়ে অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য একটি বড় দুঃসংবাদ নিয়ে এসেছে জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ। আগামী ৮ সেপ্টেম্বর ২০২৬ থেকে লাখ লাখ স...

new-img

টাকা দিয়ে হোয়াটসঅ্যাপ ব্যবহার করলে মিলবে যেসব বাড়তি সুবিধা

বিশ্বের অন্যতম জনপ্রিয় মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপে বড় পরিবর্তন আসতে যাচ্ছে। এতদিন বিনামূল্যে মেসেজিং ও কলিং সুবিধা দিয়ে এলেও, এবার ‘হোয়াটসঅ্যাপ প্লাস’...

new-img

Xiaomi Redmi A7 4G স্মার্টফোন ১ মে বাংলাদেশে লঞ্চ হয়েছে: সাথে রয়েছে 5200mAh ব্যাটারি এবং UNISOC T7250 প্রসেসর

গত ১ মে ২০২৬ তারিখে বাংলাদেশের বাজারে অফিশিয়ালি লঞ্চ হয়েছে Xiaomi Redmi A7 4G স্মার্টফোন। তথ্য অনুযায়ী, ফোনটিতে রয়েছে UNISOC T7250 প্রসেসর, যা দৈনন্দি...

new-img

OpenAI আনছে নতুন স্মার্টফোন: অ্যাপ ছাড়াই চলবে সব কাজ

বিশ্বের সবচেয়ে জনপ্রিয় প্রতিষ্ঠান OpenAI এখন শুধু সফটওয়্যার নিয়েই কাজ করতে চায় না। তারা একটি “AI এজেন্ট ফোন” তৈরির পরিকল্পনা করছে বলে জানা গেছে নতুন এ...

Discussions