Vivo তাদের আসন্ন মডেল Vivo V70 FE 5G স্মার্টফোন আগামী ৯ এপ্রিল ২০২৬ তারিখে বাংলাদেশের বাজারে আনুষ্ঠানিকভাবে লঞ্চ করবে। ইতিমধ্যে ফোনটির বেশ কিছু স্পেসিফিকেশন কোম্পানির অফিশিয়াল সাইটে প্রকাশ হয়েছে। ফোনটিতে থাকবে 7000mAh বড় ব্যাটারি, যা একটানা দীর্ঘ সময় ব্যবহারের সুবিধা নিশ্চিত করবে।
Vivo V70 FE 5G স্মার্টফোনে 200MP OIS রেয়ার ক্যামেরা ব্যবহার করা হবে, যার মাধ্যমে ফটোগ্রাফাররা খুবই পরিষ্কার ও ডিটেইলসমৃদ্ধ ছবি তুলতে পারবেন। পাশাপাশি, OIS ফিচারের কারণে কাঁপাহীন ও মসৃণভাবে ভিডিও ধারণ করতে পারবেন, ফলে ভিডিও হবে আরও প্রফেশনাল মানের।
হাইলাইটস
- Vivo V70 FE 5G স্মার্টফোনে থাকবে 200MP OIS রেয়ার ক্যামেরা।
- পাশাপাশি MediaTek Dimensity 7360 Turbo প্রসেসর দেওয়া হবে।
- ফোনটিতে ব্যবহার করা হবে 7000mAh বড় ব্যাটারি।
Vivo V70 FE 5G ফোনের দাম ও ভ্যারিয়েন্ট
| ভ্যারিয়েন্ট | বাংলাদেশে সম্ভাব্য দাম |
| Vivo V70 FE 5G (8GB+256GB) | ৬০,০০০ টাকা |
তথ্য অনুযায়ী, শক্তিশালী ক্যামেরা এবং বড় ব্যাটারি নিয়ে Vivo V70 FE 5G স্মার্টফোন বাংলাদেশের বাজারে লঞ্চ হবে। ফোনটির দাম এখনো প্রকাশ হয়নি। তবে ধারণা করা হচ্ছে, (8GB র্যাম+256GB স্টোরেজ) ভ্যারিয়েন্টের দাম প্রায় ৬০,০০০ টাকা হতে পারে। ফোনটি আকর্ষণীয় দুইটি কালারে বাজারে আসবে Ocean Blue এবং Muse Purple।
Vivo V70 FE 5G ফোনের স্পেসিফিকেশন
কোম্পানি দাবি করেছে, Vivo V70 FE 5G স্মার্টফোনে ব্যবহার করা হবে ডুয়েল LED ফ্ল্যাশ সহ 200MP OIS প্রাইমারি ক্যামেরা এবং 8MP আলট্রা ওয়াইড ক্যামেরা। এই ক্যামেরাতে থাকবে AI Four-Season Portrait, AI Magic Weather এবং AI Magic Landscape ফিচার, যার মাধ্যমে ফটোগ্রাফাররা খুবই পরিষ্কার ও ডিটেইলসমৃদ্ধ ছবি তুলতে পারবেন এবং কাঁপাহীন ও মসৃণভাবে ভিডিও ধারণ করতে পারবেন। পাশাপাশি সেলফি ও ভিডিও কলের জন্য ফোনের সামনে 32MP ফ্রন্ট ক্যামেরা দেওয়া হবে।

ফোনটিতে 7000mAh বড় ব্যাটারি দেওয়া হবে, যা একটানা দীর্ঘ সময় ব্যবহারের সুবিধা নিশ্চিত করবে। একইসঙ্গে দ্রুত চার্জ করার জন্য এই ফোনে থাকবে 90W ফাস্ট চার্জিং। ফোনটি Oriainos 6 ভিত্তিক Android 16 অপারেটিং সিস্টেমে চলবে এবং এতে 6 বছর পর্যন্ত সিকিউরিটি আপডেট পাওয়া যাবে।
Vivo V70 FE 5G স্মার্টফোনে থাকবে MediaTek Dimensity 7360 Turbo প্রসেসর। 4 ন্যানোমিটার ফেব্রিকশনে তৈরি এই চিপসের ক্লক স্পীড 2 GHz থেকে 2.5 GHz পর্যন্ত। এছাড়া ফোনটিতে যুক্ত করা হবে One Touch to Share ফিচার, যার মাধ্যমে এক ডিভাইস থেকে আরেক ডিভাইসে ছবি, ভিডিও, ডকুমেন্ট বা অ্যাপ দ্রুত পাঠানো যাবে।
ফোনটিতে ব্যবহার করা হবে 6.83 ইঞ্চির AMOLED ডিসপ্লে, যেখানে 120Hz রিফ্রেশ রেট এবং 1900nits পিক ব্রাইটনেস সাপোর্ট করবে।
সোর্স: এখানে ক্লিক করুন