Login Now

Login with email

Forgot Password

Vivo V70 5G স্মার্টফোন ৯ এপ্রিল বাংলাদেশে লঞ্চ হয়েছে : সাথে রয়েছে AMOLED ডিসপ্লে এবং 50MP ZEISS রেয়ার ক্যামেরা

MobileMaya Team
Publish On: Apr 10,2026 06:06 AM
153

Vivo V70 5G স্মার্টফোন ৯ এপ্রিল বাংলাদেশে লঞ্চ হয়েছে : সাথে রয়েছে AMOLED ডিসপ্লে এবং 50MP ZEISS রেয়ার ক্যামেরা

চমৎকার ডিজাইন এবং উন্নত মানের ফিচার নিয়ে ৯ এপ্রিল ২০২৬ তারিখে বাংলাদেশের বাজারে অফিশিয়ালভাবে লঞ্চ হয়েছে Vivo V70 5G স্মার্টফোন। তথ্য অনুযায়ী, ফোনটিতে রয়েছে 5000 nits পিক ব্রাইটনেস সমর্থিত AMOLED ডিসপ্লে, যা মসৃণ এবং আকর্ষণীয় ভিজ্যুয়াল অভিজ্ঞতা প্রদান করে। এছাড়া দীর্ঘ সময় ব্যবহারের জন্য ফোনটিতে 6500mAh বড় ব্যাটারি দেওয়া হয়েছে।

Vivo V70 5G স্মার্টফোনে ব্যবহার করা হয়েছে 50MP ZEISS রেয়ার ক্যামেরা, যা খুব সহজেই ফটোগ্রাফারদের নজর কাড়বে। এছাড়া ধুলোবালি ও পানি প্রতিরোধের জন্য ফোনটিতে IP68/IP69 রয়েছে। চলুন এবার জেনে নেওয়া যাক ফোনটির সম্পূর্ণ স্পেসিফিকেশন এবং বাংলাদেশে অফিশিয়াল দাম।

হাইলাইটস

  • Vivo V70 5G ফোনে 50MP ZEISS রেয়ার ক্যামেরা দেওয়া হয়েছে।
  • সাথে রয়েছে 5000 nits পিক ব্রাইটনেস সমর্থিত AMOLED ডিসপ্লে।
  • ফোনটিতে ব্যবহার করা হয়েছে Snapdragon 7 Gen 4 প্রসেসর।

Vivo V70 5G ফোনের দাম ও ভ্যারিয়েন্ট

ভ্যারিয়েন্টবাংলাদেশে দাম
Vivo V70 5G (8GB+256GB)৬৮,৯৯৯ টাকা (অফিশিয়াল)
Vivo V70 5G (12GB+512GB)৮৭,৯৯৯ টাকা (অফিশিয়াল)

Vivo V70 5G স্মার্টফোন বাংলাদেশের বাজারে দুইটি ভ্যারিয়েন্টে লঞ্চ হয়েছে। ফোনের (8GB র‍্যাম+256GB স্টোরেজ)-এর দাম ৬৮,৯৯৯ টাকা এবং (12GB র‍্যাম+512GB স্টোরেজ) ভ্যারিয়েন্টের দাম ৮৭,৯৯৯ টাকা। ফোনটি আকর্ষণীয় তিনটি কালারে রয়েছে Brown, Black এবং Gray। ফোনটির প্রি-অর্ডার ৯ এপ্রিল থেকে শুরু হয়েছে এবং এটি ১৫ এপ্রিল পর্যন্ত চলবে। প্রি-অর্ডার গ্রাহকরা উপহার হিসেবে RIRO W7 এবং W1 SE পাবেন।

Vivo V70 5G ফোনের স্পেসিফিকেশন

তথ্য অনুযায়ী, Vivo V70 5G স্মার্টফোনে ব্যবহার করা হয়েছে 6.59 ইঞ্চির AMOLED ডিসপ্লে, যেখানে 5000 nits পিক ব্রাইটনেস, 120Hz রিফ্রেশ রেট এবং (2750×1260 পিক্সেল) রেজোলিউশন সাপোর্ট করে। এছাড়া দ্রুত ও স্মুথ পারফরম্যান্সের জন্য ফোনটিতে রয়েছে Snapdragon 7 Gen 4 প্রসেসর। 4 ন্যানোমিটার ফেব্রিকশনে তৈরি এই চিপসের ক্লক স্পীড সর্বোচ্চ 2.8 GHz পর্যন্ত। ফোনটি OriginOS 6 ভিত্তিক Android 16 অপারেটিং সিস্টেমে চলে।

ফোনের রেয়ারে ট্রিপুল LED ফ্ল্যাশ সহ 50MP ZEISS OIS প্রাইমারি ক্যামেরা, 50MP ZEISS OIS সুপার টেলিফটো ক্যামেরা এবং 8MP ZEISS আলট্রা ওয়াইড ক্যামেরা ব্যবহার করা হয়েছে। এই ক্যামেরাতে রয়েছে AI Four-Season Portrait, AI Magic Weather এবং AI Magic Landscape ফিচার, যার মাধ্যমে খুবই পরিষ্কার ও ডিটেইলসমৃদ্ধ ছবি তোলা যায় এবং কাঁপাহীন ও মসৃণভাবে 4K@60fps রেজোলিউশনে ভিডিও ধারণ করা সম্ভব হয়। পাশাপাশি সেলফির জন্য ফোনের সামনে 50MP ZEISS ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে।

দীর্ঘ সময় ব্যবহারের জন্য ফোনটিতে 6500mAh বড় ব্যাটারি দেওয়া হয়েছে এবং দ্রুত চার্জ করার জন্য এই ফোনে রয়েছে 90W ফাস্ট চার্জিং। এছাড়া ফোনটিতে ব্যবহার করা হয়েছে IP68/IP69 রেটিং, যা ধুলোবালি প্রতিরোধ করে এবং 1.5 মিটার পানির নিচে ৩০ পর্যন্ত ব্যবহারের সুবিধা দেয়। ফোনটিতে 5G নেটওয়ার্ক, Bluetooth 5.4, USB চার্জিং, NFC এবং Wi-Fi 6 সাপোর্ট করে।

সিকিউরিটির জন্য ফোনটিতে যুক্ত করা হয়েছে 3D আল্ট্রাসনিক ফিঙ্গারপ্রিন্ট স্ক্যান 2.0। পাশাপাশি রয়েছে VC Smart Cooling System ফিচার, যা ফোনের তাপমাত্রা নিয়ন্ত্রণে সাহায্য করে এবং দীর্ঘ সময় ব্যবহারেও পারফরম্যান্স স্থিতিশীল রাখে।

সোর্স: এখানে ক্লিক করুন

MobileMaya Team
MobileMaya began serving Bangladesh's tech media landscape in 2014 by providing accurate technology news which continues to this day for more than ten years. The platform now ranks among Bangladesh's most respected mobile phone information networks that provide reviews and industry news updates.

Related News

View Morearrow
new-img

ফোল্ডেবল আইফোন আল্ট্রা নিয়ে আসছে অ্যাপল

বর্তমান প্রযুক্তি দুনিয়ায় আলোচনায় থাকা ভাঁজ করা আইফোন নিয়ে আসার চূড়ান্ত প্রস্তুতি নিচ্ছে মার্কিন টেক জায়ান্ট অ্যাপল। দক্ষিণ কোরীয় প্রতিদ্বন্দ্বী স্যাম...

new-img

হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য সতর্কতা: বড় ধরনের সাইবার ঝুঁকি ধরা পড়েছে

মেটার মালিকানাধীন জনপ্রিয় মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপে সম্প্রতি দুটি বড় নিরাপত্তা সমস্যা (বাগ) ধরা পড়েছে। এই সমস্যাগুলোর কারণে কোটি কোটি ব্যবহারকারীর ব্...

new-img

ফেসবুক ও ইনস্টাগ্রামে আসতে পারে বড় ধরনের পরিবর্তন

ফেসবুক ও ইনস্টাগ্রাম প্ল্যাটফর্মে শিশুদের নিরাপত্তা সঠিকভাবে নিশ্চিত না করা এবং আসক্তি বাড়ানোর মতো ডিজাইনের কারণে অ্যাটর্নি জেনারেল রাউল তোরেজ মেটার ব...

new-img

Open AI agent phone ফিচার, স্পেসিফিকেশন ও সর্বশেষ তথ্য ২০২৬

সম্প্রতি এক প্রতিবেদনে জানা গিয়েছিল যে, OpenAI এআই-কেন্দ্রিক ইয়ারবাডসহ বিভিন্ন হার্ডওয়্যার ডিভাইস নিয়ে কাজ করছে। পাশাপাশি, MediaTek ও Qualcomm–এর ম...

Discussions