Login Now

Login with email

Forgot Password

200 MP ক্যামেরা সহ ভারতের বাজারে আসতে চলেছে Vivo V60e 5G স্মার্টফোন: লঞ্চের আগেই ফাঁস হল স্পেসিফিকেশন ও দাম

MobileMaya Team
Publish On: Oct 14,2025 03:59 PM
153

200 MP ক্যামেরা সহ ভারতের বাজারে আসতে চলেছে Vivo V60e 5G স্মার্টফোন: লঞ্চের আগেই ফাঁস হল স্পেসিফিকেশন ও দাম

৭ অক্টোবর, Vivo তাদের নতুন স্মার্টফোন Vivo V60e 5G ভারতের বাজারে লঞ্চ করতে চলেছে। ইতিমধ্যে ফোনটির গুরুত্বপূর্ণ স্পেসিফিকেশন ফাঁস হয়ে গেছে। কোম্পানির দেওয়া তথ্য অনুযায়ী, এই ফোনের রেয়ারে 200MP ক্যামেরা সহ বিভিন্ন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ফিচার পাওয়া যাবে। যা ভারতের প্রথম AI Festival Portrait ক্যামেরার স্মার্টফোন হিসেবে পরিচিত লাভ করবে।

Vivo V60e 5G স্মার্টফোনে 120Hz রিফ্রেশ রেট সাপোর্টের 6.77 ইঞ্চির এইচডি R10+ অ্যামোলেড ডিসপ্লে যুক্ত করবে। ফোনটিতে শক্তিশালী 6500mAa ব্যাটারি ব্যবহার করা হবে। যা দীর্ঘ সময় ব্যাকআপের নিশ্চয়তা দিবে। ধুলোবালি প্রতিরোধের জন্য এই ফোনে থাকবে IP68/IP69 রেটিং। জেনে নিন ফোনটির সম্ভাব্য দাম ও  ফিচার।

হাইলাইটস

  • Vivo V60e 5G স্মার্টফোনে 6,500mAh ব্যাটারি দেওয়া হবে।
  • সাথে থাকবে 120Hz রিফ্রেশ রেট সাপোর্টেড ডিসপ্লে।
  • ফোনটির রেয়ারে 200MP প্রাইমারি ক্যামেরা যুক্ত করবে।

Vivo V60e 5G ফোনের দাম ও ভ্যারিয়েন্ট

ভ্যারিয়েন্টবাংলাদেশে সম্ভাব্য দাম
Vivo V60e 5G (8GB+256GB)৪২,৯৯৯ টাকা
জানা গেছে, Vivo V60e 5G ফোনটি (8GB র‍্যাম + 256GB স্টোরেজ) ভ্যারিয়েন্টে লঞ্চ করবে। যার দাম রাখা হবে ৩০,৯৯৯ রূপি। সেই তুলনায় বাংলাদেশে এর দাম প্রায় ৪২,৯৯৯ টাকা হতে পারে। ফোনটি আকর্ষণীয় দুইটি কালারে ডিজাইন করা হবে Elite Purple এবং Noble Gold।

Vivo V60e 5G ফোনের স্পেসিফিকেশন

ফাঁস হওয়া তথ্য অনুযায়ী, Vivo V60e 5G স্মার্টফোনে 6.77 ইঞ্চির এইচডি R10+ অ্যামোলেড ডিসপ্লে দেওয়া হবে, যেখানে 120Hz রিফ্রেশ রেট এবং (1080 x 2392 পিক্সেল) রেজোলিউশন সাপোর্ট করবে। বর্তমানে ফোনটি 8GB র‍্যাম + 256GB স্টোরেজ ভ্যারিয়েন্টে লঞ্চ করবে। পানি ও ধুলোবালি প্রতিরোধের জন্য থাকবে IP68/IP69 রেটিং।

ফটোগ্রাফারদের নজর কাড়তে Vivo V60e 5G ফোনের রেয়ারে 200MP প্রাইমারি ক্যামেরা এবং 85MM টেলিফটো প্রোটেট লেন্স দেওয়া হবে, যা চমৎকার ক্লোজআপ শট ক্যাপচার করতে সক্ষম। এছাড়াও, ফোনটির সামনে থাকবে 50MP ফ্রন্ট ক্যামেরা।

Vivo V60e 5G ফোনটিতে 6,500mAh ব্যাটারি এবং 90W ফাস্ট চার্জিং ফিচার যোগ করা হবে। এর আগে Vivo V50e লঞ্চ হয়েছিলো যেখানে  5,600mAh ব্যাটারি সাপোর্ট করতো। ফলে আপকামিং ফোনটির ব্যাটারি সেগমেন্ট ইউজারদের বেশ আকর্ষণ করবে। ফোনটিতে 5 বছর সিকিউরিটি আপডেট থাকবে বলে জানা গেছে।

পারফরম্যান্সের জন্য স্মার্টফোনে MediaTek Dimensity 7300 প্রসেসর দেওয়া হবে। এই চিপসেটটি ৪ ন্যানোমিটার প্রযুক্তিতে তৈরি করা হবে যা ২.৫ গিগাহার্টজ গতিতে কাজ করতে সক্ষম। বলে রাখি গত এপ্রিল মাসে লঞ্চ হওয়া Vivo V50e ফোনটিতেও একই চিপসেট ব্যবহার করা হয়েছিলো। তাই ধারণা করা হচ্ছে, আগের ফোনের তুলনায় নতুন এই  ফোনে পারফরম্যান্সের দিক থেকে তেমন কোনো উন্নতি দেখা যাবে না।

সোর্সঃ ক্লিক করুন

MobileMaya Team
MobileMaya began serving Bangladesh's tech media landscape in 2014 by providing accurate technology news which continues to this day for more than ten years. The platform now ranks among Bangladesh's most respected mobile phone information networks that provide reviews and industry news updates.

Related News

View Morearrow
new-img

Oppo Find X9s স্মার্টফোন Dimensity 9500s প্রসেসর ও 7025 mAh বড় ব্যাটারি সহ ২১ এপ্রিল গ্লোবাল বাজারে লঞ্চ হয়েছে

Oppo তাদের নতুন মডেল Oppo Find X9s স্মার্টফোন ২১ এপ্রিল ২০২৬ তারিখে গ্লোবাল বাজারে লঞ্চ করেছে। তথ্য অনুযায়ী, ফোনটিতে ব্যবহার করা হয়েছে MediaTek Dimens...

new-img

Xiaomi Redmi K90 Max স্মার্টফোন Dimensity 9500 প্রসেসর ও 8550mAh বিশাল ব্যাটারি সহ ২১ এপ্রিল চীনে লঞ্চ হয়েছে

উন্নত মানের ফিচার নিয়ে Xiaomi Redmi K90 Max স্মার্টফোন ২১ এপ্রিল ২০২৬ তারিখে চীনের বাজারে অফিশিয়ালভাবে লঞ্চ হয়েছে। তথ্য অনুযায়ী, ফোনটিতে রয়েছে Dimensi...

new-img

OnePlus Nord CE6 Lite স্মার্টফোন 7000mAh বড় ব্যাটারি ও Dimensity 7400 Apex প্রসেসর সহ আগামী ৭ মে ভারতে লঞ্চ হবে

OnePlus তাদের নতুন মডেল OnePlus Nord CE6 Lite স্মার্টফোন আগামী ৭ মে ২০২৬ তারিখে ভারতের বাজারে অফিশিয়ালভাবে লঞ্চ করবে। কোম্পানি দাবি করেছে, ফোনটিতে থাক...

new-img

OnePlus Nord CE6 স্মার্টফোন আগামী ৭ মে ভারতে লঞ্চ হবে: সাথে থাকবে 8000mAh বিশাল ব্যাটারি ও 144Hz রিফ্রেশ রেট

আগামী ৭ মে ২০২৬ তারিখে ভারতের বাজারে অফিশিয়ালি লঞ্চ হবে OnePlus Nord CE6 স্মার্টফোন। লঞ্চের আগেই ফোনটির গুরুত্বপূর্ণ স্পেসিফিকেশন কোম্পানির অফিশিয়াল...

Discussions