Login Now

Login with email

Forgot Password

Snapdragon 7 Gen 4 প্রসেসর এবং 6500mAh ব্যাটারি সহ বাংলাদেশের বাজারে লঞ্চ হল Vivo V60 5G স্মার্টফোন

MobileMaya Team
Publish On: Oct 21,2025 02:26 PM
153

Snapdragon 7 Gen 4 প্রসেসর এবং 6500mAh ব্যাটারি সহ বাংলাদেশের বাজারে লঞ্চ হল Vivo V60 5G স্মার্টফোন

31 আগস্ট, ভিভো তাদের নতুন মডেল Vivo V60 5G স্মার্টফোন আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের বাজারে লঞ্চ করেছে। এর আগে ফোনটি সর্বপ্রথম ভারতে লঞ্চ হয় এবং সেখানে এটি ব্যাপক জনপ্রিয়তা অর্জন করে। কোম্পানি জানিয়েছে, ফটোগ্রাফারদের নজর কাড়তে এই ফোনের রেয়ারে ZEISS প্রকৌশলে তৈরি ট্রিপল ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। যা প্রিমিয়াম এবং হাই-কয়ালিটির ছবি তুলতে সক্ষম।

Vivo V60 5G ফোনটিতে রয়েছে একটি শক্তিশালী 6500 mAh ব্যাটারি, এতে একবার সম্পূর্ণ চার্জ করলে দীর্ঘ সময় ব্যবহারের সুবিধা পাওয়া যাবে। স্মুথ গেমিং বা ভিডিও দেখার জন্য এই ফোনে 120Hz রিফ্রেশ রেট সাপোর্টেড ডিসপ্লে দেওয়া হয়েছে। চলুন এবার জেনে নেওয়া যাক ফোনের স্পেসিফিকেশন এবং দাম সম্পর্কে।

হাইলাইটস

  • Vivo V60 5G স্মার্টফোনে রয়েছে 6500 mAh ব্যাটারি।
  • সাথে থাকছে Snapdragon 7 Gen 4 প্রসেসর।
  • ফোনটিতে IP68/IP69 রেটিং সাপোর্ট করে।

Vivo V60 5G ফোনের দাম এবং ভ্যারিয়েন্ট

ভ্যারিয়েন্টবাংলাদেশে দাম
Vivo V60 5G (12GB +256 GB)৬৪,৯৯৯ টাকা (অফিশিয়াল)

তথ্য অনুযায়ী, Vivo V60 5G স্মার্টফোন বাংলাদেশের বাজারে একটি ভেরিয়েন্ট এসেছে, যার (12GB র‌্যাম +256 GB স্টোরেজ) এর দাম ৬৪,৯৯৯ টাকা। চারটি আকর্ষণীয় কালারে এই ফোন পাওয়া যাচ্ছে Mist Grey, Berry Purple, Moonlit Blue এবং Auspicious Goldফোনের সাথে উপহার হিসাবে থাকছে Vivo Smart Watchফোনটি কোম্পানি অনুমোদিত বিভিন্ন শপে বিক্রি শুরু হয়েছে।

Vivo V60 5G ফোনের স্পেসিফিকেশন

Vivo V60 5G স্মার্টফোনে 6.77 ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লে রয়েছে, যেখানে 5000nits পিক ব্রাইটনেস এবং 120Hz রিফ্রেশ রেট সাপোর্ট করে। স্মুথ এবং দ্রুত পারফরম্যান্স প্রদান করার জন্য ফোনটিতে 4 ন্যানোমিটার ফ্রেব্রিকশনে তৈরি Snapdragon 7 Gen 4 প্রসেসর দেওয়া হয়েছে। বর্তমানে ফোনটি (12GB র‌্যাম +256 GB স্টোরেজ) ভ্যারিয়েন্টে পাওয়া যাচ্ছে।

ফোনের রেয়ারে ট্রিপল রিং LED ফ্ল্যাশ সহ 50MP প্রাইমারি ক্যামেরা, 50MP পেরিস্কোপ টেলিফোটো এবং 8MP আলট্রা ওয়াইড ক্যামেরা রয়েছে। এই ক্যামেরাটি ZEISS প্রকৌশলে তৈরি, যা দিয়ে প্রিমিয়াম ও হাই-কোয়ালিটির ছবি তুলা যায়। ফোনের সামনে ব্যবহার করা হয়েছে 50MP ফ্রন্ট ক্যামেরা।


Vivo V60 5G স্মার্টফোনে 6500mAh ব্যাটারি রয়েছে, ফলে একবার সম্পূর্ণ চার্জ করলে সারাদিন ব্যাকআপ পাওয়া যাবে। দ্রুত চার্জি দেওয়ার জন্য ফোনটিতে 90W ফাস্ট চার্জিং সাপোর্ট করে। ধুলোবালি ও পানি প্রতিরোধের জন্য এই ফোনে IP68/IP69 রেটিং যোগ করা হয়েছে। ফোনটি Funtouch 15 ভিত্তি অ্যান্ড্রয়েড 15 অপারেটিং সিস্টেমে চলে।

নিরাপত্তার জন্য নতুন এই স্মার্টফোনে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, লাইট সেন্সর, প্রক্সিমিটি সেন্সর, একসেলেরোমিটার, কম্পাস, জায়রোস্কোপ দেওয়া হয়েছে। কানেক্টিভিটির জন্য ফোনটিতে 5G নেটওয়ার্ক, NFC,USB চার্জিং পোর্ট সাপোর্ট করে।

সোর্স : ক্লিক করুন

MobileMaya Team
MobileMaya began serving Bangladesh's tech media landscape in 2014 by providing accurate technology news which continues to this day for more than ten years. The platform now ranks among Bangladesh's most respected mobile phone information networks that provide reviews and industry news updates.

Related News

View Morearrow
new-img

Trump Mobile T1 স্মার্টফোন Snapdragon 7 সিরিজের প্রসেসর এব AMOLED ডিসপ্লে সহ লঞ্চ হতে চলেছে

চমৎকার ডিজাইন এবং উন্নত মানের ফিচার নিয়ে লঞ্চ হতে চলেছে Trump Mobile T1 স্মার্টফোন। লঞ্চের আগেই বিভিন্ন সোশ্যাল মিডিয়া থেকে ফোনটির গুরুত্বপূর্ণ স্পেসি...

new-img

Vivo T5 Pro 5G স্মার্টফোন ১৫ এপ্রিল ভারতে লঞ্চ হয়েছে: সাথে রয়েছে 9020 mAh বিশাল ব্যাটারি ও 144Hz রিফ্রেশ রেট

Vivo তাদের নতুন মডেল Vivo T5 Pro 5G স্মার্টফোন ১৫ এপ্রিল ২০২৬ তারিখে ভারতের বাজারে অফিশিয়ালি লঞ্চ করেছে। তথ্য অনুযায়ী, ফোনটিতে রয়েছে 9020 mAh বিশাল ব্...

new-img

Oppo F33 Pro 5G স্মার্টফোন IP69/IP69K রেটিং এবং 50MP ফ্রন্ট ক্যামেরা নিয়ে ১৫ এপ্রিল ভারতের বাজারে লঞ্চ হয়েছে

শক্তিশালী ফিচার নিয়ে Oppo F33 Pro 5G স্মার্টফোন ১৫ এপ্রিল ২০২৬ তারিখে ভারতের বাজারে অফিশিয়ালি লঞ্চ হয়েছে। ফোনটিতে রয়েছে IP69/IP69K রেটিং, যা 36 ধরনের...

new-img

হোয়াটসঅ্যাপে চালু হচ্ছে নতুন ইউজারনেম ফিচার

হোয়াটসঅ্যাপে এখন ফোন নম্বর ব্যবহার করেই একে অপরকে বার্তা, ছবি ও ভিডিও পাঠানো যায়। এছাড়া কোনো ব্যক্তির হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট খুঁজেও পাওয়া যায়। কিন্তু...

Discussions