Login Now

Login with email

Forgot Password

Vivo T5x 5G স্মার্টফোন ১৭ মার্চ ভারতে লঞ্চ হয়েছে: সাথে রয়েছে Mediatek Dimensity 7400 Turbo প্রসেসর ও 7200 mAh বড় ব্যাটারি

MobileMaya Team
Publish On: Mar 18,2026 08:27 PM
153

Vivo T5x 5G স্মার্টফোন ১৭ মার্চ ভারতে লঞ্চ হয়েছে: সাথে রয়েছে Mediatek Dimensity 7400 Turbo প্রসেসর ও 7200 mAh বড় ব্যাটারি

চমৎকার ডিজাইন এবং উন্নত মানের ফিচার নিয়ে Vivo তাদের নতুন মডেল Vivo T5x 5G স্মার্টফোন ১৭ মার্চ ২০২৬ তারিখে ভারতের বাজারে অফিশিয়ালভাবে লঞ্চ করেছে। ফোনটিতে রয়েছে 7200 mAh বড় ব্যাটারি, যা দীর্ঘ সময় ব্যবহারের জন্য সুবিধাজনক। ধারণা করা হচ্ছে, ফোনটি খুব শীঘ্রই বাংলাদেশে আনঅফিশিয়ালি আসতে পারে।

Vivo T5x 5G স্মার্টফোনে ব্যবহার করা হয়েছে 4 ন্যানোমিটার প্রযুক্তিতে তৈরি Mediatek Dimensity 7400 Turbo প্রসেসর, যা হেভি গেমিং, মাল্টিটাস্কিং এবং AI-ভিত্তিক কাজের সময় দ্রুত ও স্মুথ পারফরম্যান্স প্রদান করে। পাশাপাশি ধুলোবালি ও পানি প্রতিরোধের জন্য ফোনটিতে রয়েছে IP68/IP69 রেটিং।

হাইলাইটস

  • Vivo T5x 5G স্মার্টফোনে রয়েছে 7200mAh বড় ব্যাটারি।
  • সাথে থাকছে Mediatek Dimensity 7400 Turbo প্রসেসর।
  • ফোনটিতে ব্যবহার করা হয়েছে IP68/IP69 রেটিং।

Vivo T5x 5G ফোনের দাম ও ভ্যারিয়েন্ট

ভ্যারিয়েন্টভারতে দামবাংলাদেশে সম্ভাব্য দাম 
Vivo T5x 5G (6GB+128GB)১৮,৯৯৯ রূপি২৫,০০০ টাকা

তথ্য অনুযায়ী, বড় ব্যাটারি এবং শক্তিশালী প্রসেসর নিয়ে Vivo T5x 5G স্মার্টফোন ভারতে লঞ্চ হয়েছে। ফোনের (6GB র‍্যাম+128GB স্টোরেজ) ভ্যারিয়েন্টের দাম ১৮,৯৯৯ রূপি। সেই তুলনায় বাংলাদেশে এই ফোনের আনুমানিক দাম প্রায় ২৫,০০০ টাকা হতে পারে। ফোনটি আকর্ষণীয় দুইটি কালারে রয়েছে Cyber Green এবং Star Silver।

Vivo T5x 5G ফোনের স্পেসিফিকেশন

তথ্য অনুযায়ী, Vivo T5x 5G স্মার্টফোনে রয়েছে Mediatek Dimensity 7400 Turbo প্রসেসর। 4 ন্যানোমিটার ফেব্রিকশনে তৈরি এই চিপসের ক্লক স্পীড 2.0 GHz থেকে 2.6 GHz পর্যন্ত। এছাড়া ধুলোবালি ও পানি প্রতিরোধের জন্য ফোনটিতে ব্যবহার করা হয়েছে IP68/IP69 রেটিং। ফোনটি OriginOS 6 ভিত্তিক Andorid 16 অপারেটিং সিস্টেমে চলে।


ফটোগ্রাফির জন্য ফোনের রেয়ারে ডুয়েল LED ফ্ল্যাশ সহ 50MP Sony প্রাইমারি ক্যামেরা এবং 2MP সেকেন্ডারি ক্যামেরা ব্যবহার করা হয়েছে। এই ক্যামেরা দিয়ে উন্নত মানের ছবি এবং 4K@30fps রেজোলিউশনে ভিডিও রেকড করা সম্ভব হয়। পাশাপাশি সেলফির জন্য এই ফোনে চমৎকার 32MP ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে।

দীর্ঘ সময় ব্যবহারের জন্য ফোনটিতে রয়েছে 7200mAh বড় ব্যাটারি এবং দ্রুত চার্জ করার জন্য এই ফোনে 44W ফাস্ট চার্জিং দেওয়া হয়েছে। এছাড়া ফোনটিতে ব্যবহার করা হয়েছে 6.76 ইঞ্চির IPS LCD ডিসপ্লে, যেখানে 120Hz রিফ্রেশ রেট, 1200nits পিক ব্রাইটনেস এবং (1080x2344 পিক্সেল) রেজোলিউশন সাপোর্ট করে

সোর্স: এখানে ক্লিক করুন 

MobileMaya Team
MobileMaya began serving Bangladesh's tech media landscape in 2014 by providing accurate technology news which continues to this day for more than ten years. The platform now ranks among Bangladesh's most respected mobile phone information networks that provide reviews and industry news updates.

Related News

View Morearrow
new-img

ফোল্ডেবল আইফোন আল্ট্রা নিয়ে আসছে অ্যাপল

বর্তমান প্রযুক্তি দুনিয়ায় আলোচনায় থাকা ভাঁজ করা আইফোন নিয়ে আসার চূড়ান্ত প্রস্তুতি নিচ্ছে মার্কিন টেক জায়ান্ট অ্যাপল। দক্ষিণ কোরীয় প্রতিদ্বন্দ্বী স্যাম...

new-img

হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য সতর্কতা: বড় ধরনের সাইবার ঝুঁকি ধরা পড়েছে

মেটার মালিকানাধীন জনপ্রিয় মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপে সম্প্রতি দুটি বড় নিরাপত্তা সমস্যা (বাগ) ধরা পড়েছে। এই সমস্যাগুলোর কারণে কোটি কোটি ব্যবহারকারীর ব্...

new-img

ফেসবুক ও ইনস্টাগ্রামে আসতে পারে বড় ধরনের পরিবর্তন

ফেসবুক ও ইনস্টাগ্রাম প্ল্যাটফর্মে শিশুদের নিরাপত্তা সঠিকভাবে নিশ্চিত না করা এবং আসক্তি বাড়ানোর মতো ডিজাইনের কারণে অ্যাটর্নি জেনারেল রাউল তোরেজ মেটার ব...

new-img

Open AI agent phone ফিচার, স্পেসিফিকেশন ও সর্বশেষ তথ্য ২০২৬

সম্প্রতি এক প্রতিবেদনে জানা গিয়েছিল যে, OpenAI এআই-কেন্দ্রিক ইয়ারবাডসহ বিভিন্ন হার্ডওয়্যার ডিভাইস নিয়ে কাজ করছে। পাশাপাশি, MediaTek ও Qualcomm–এর ম...

Discussions