Login Now

Login with email

Forgot Password

Vivo S50 Pro Mini 5G স্মার্টফোন LTPO AMOLED ডিসপ্লে এবং 6500mAh ব্যাটারি সহ বাংলাদেশে আনঅফিশিয়ালি এসেছে

MobileMaya Team
Publish On: Dec 30,2025 08:09 PM
153

Vivo S50 Pro Mini 5G স্মার্টফোন LTPO AMOLED ডিসপ্লে এবং 6500mAh ব্যাটারি সহ বাংলাদেশে আনঅফিশিয়ালি এসেছে

Vivo S50 Pro Mini 5G স্মার্টফোন এখন বাংলাদেশে আনঅফিশিয়ালি পাওয়া যাচ্ছে। তথ্য অনুযায়ী, ফোনটিতে রয়েছে 3 ন্যানোমিটার প্রযুক্তিতে তৈরি Snapdragon 8 Gen 5 প্রসেসর, যার ক্লক স্পিড 3.80GHz পর্যন্ত, ফলে এটি ভারী গেম খেলা, একসাথে একাধিক কাজ করা কিংবা দৈনন্দিন ব্যবহার-সব ক্ষেত্রেই ফোনটি দ্রুত ও স্মুথ ও পারফরম্যান্স দিতে সক্ষম।

দীর্ঘ সময় ব্যবহারের জন্য Vivo S50 Pro Mini 5G স্মার্টফোনে রয়েছে 6500mAh ব্যাটারি এবং দ্রুত চার্জ করার জন্য এই ফোনে 90W ফাস্ট চার্জিং দেওয়া হয়েছে। এছাড়া ফোনটিতে থাকছে 6.31 ইঞ্চির LTPO AMOLED ডিসপ্লে। চলুন তাহলে জেনে নেওয়া যাক ফোনটির সম্পূর্ণ স্পেসিফিকেশন এবং বাংলাদেশে আনঅফিশিয়ালি দাম।

হাইলাইটস

  • Vivo S50 Pro Mini 5G ফোনে রয়েছে Snapdragon 8 Gen 5 প্রসেসর।
  • পাশাপাশি ফোনটিতে থাকছে 6.31 ইঞ্চির LTPO AMOLED ডিসপ্লে।
  • নতুন এই ফোনে ব্যবহার করা হয়েছে 6500mAh ব্যাটারি।

Vivo S50 Pro Mini 5G স্মার্টফোনের দাম ও ভ্যারিয়েন্ট

ভ্যারিয়েন্টবাংলাদেশে দাম 
Vivo S50 Pro Mini 5G (12GB +256GB)৬৯,০০০  টাকা (আনঅফিশিয়াল)
Vivo- এর দেওয়া তথ্য অনুযায়ী, Vivo S50 Pro Mini 5G স্মার্টফোন বাংলাদেশে আনঅফিশিয়ালি শুধুমাত্র একটি ভ্যারিয়েন্টে এসেছে। ফোনের (12GB র‌্যাম+256GB স্টোরেজ) ভ্যারিয়েন্টের দাম ৬৯,০০০ টাকা। ফোনটি তিনটি আকর্ষণীয় কালারে রয়েছে Black, Purple এবং White। বর্তমানে আনঅফিশিয়ালি এই ফোন বাংলাদেশের রিটেলার শপগুলোতে পাওয়া যাচ্ছে।

Vivo S50 Pro Mini 5G ফোনের স্পেসিফিকেশন 

নতুন Vivo S50 Pro Mini 5G স্মার্টফোনে 6.31 ইঞ্চির LTPO AMOLED ডিসপ্লে দেওয়া হয়েছে। এই স্ক্রিনে 120Hz রিফ্রেশ রেট, (1216x2640 পিক্সেল) রেজোলিউশন এবং 5000 নিটস পিক ব্রাইটনেস এবং সাপোর্ট করে। ডিসপ্লেটি খুব স্পষ্ট ও উজ্জ্বল ছবি দেখায়, এমনকি সরাসরি সূর্যের আলোতেও ভালো দৃশ্যমান থাকে। ফোনটি OriginOS 6 ভিত্তিক Android 16 অপারেটিং সিস্টেমে চলে।

ফোনের রেয়ারে রয়েছে 50MP প্রাইমারি ক্যামেরা, 50MP পেরিস্কোপ টেলিফটো ক্যামেরা এবং 8MP আলট্রা ওয়াইড ক্যামেরা। এই ক্যামেরা দিয়ে হাই-কোয়ালিটির ছবি ও 4K ভিডিও রেকড করা যায়। পাশাপাশি এতে 4K লাইভ ভিডিও করা যায় এবং AI-এর সাহায্যে ছবি ও ভিডিও আরও উন্নত মানের হয়। এছাড়া সেলফি ও ভিডিও কলের জন্য ফোনের সামনে থাকছে  50MP ফ্রন্ট ক্যামেরা। 

দ্রুত ও স্মুথ পারফরম্যান্সের জন্য Vivo S50 Pro Mini 5G স্মার্টফোনে শক্তিশালী Snapdragon 8 Gen 5 প্রসেসর ব্যবহার করা হয়েছে। 3 ন্যানোমিটার প্রযুক্তিতে তৈরি এই চিপের ক্লক স্পিড 3.80GHz পর্যন্ত। পাশাপাশি ধুলোবালি ও পানি প্রতিরোধের জন্য ফোনটিতে রয়েছে IP68/IP69 রেটিং। বর্তমানে ফোনটি বাংলাদেশে (12GB র‌্যাম + 256GB স্টোরেজ) ভ্যারিয়েন্টে পাওয়া যাচ্ছে।

ফোনটিতে রয়েছে 6500mAh ব্যাটারি, যা দীর্ঘ সময় ব্যবহারের সুবিধা নিশ্চিত করতে সক্ষম। একইসঙ্গে দ্রুত চার্জ করার জন্য এই ফোনে 90W ফাস্ট চার্জিং এবং 40W ওয়্যারলেস চার্জিং দেওয়া হয়েছে। ফোনটিতে 5G নেটওয়ার্ক, Wi-Fi 7 এবং NFC সাপোর্ট করে। এছাড়া নিরাপত্তার জন্য এই ফোনে অন-স্ক্রিন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ও সংযুক্ত করা হয়েছে।

সোর্স: এখানে ক্লিক করুন

MobileMaya Team
MobileMaya began serving Bangladesh's tech media landscape in 2014 by providing accurate technology news which continues to this day for more than ten years. The platform now ranks among Bangladesh's most respected mobile phone information networks that provide reviews and industry news updates.

Related News

View Morearrow
new-img

ফোল্ডেবল আইফোন আল্ট্রা নিয়ে আসছে অ্যাপল

বর্তমান প্রযুক্তি দুনিয়ায় আলোচনায় থাকা ভাঁজ করা আইফোন নিয়ে আসার চূড়ান্ত প্রস্তুতি নিচ্ছে মার্কিন টেক জায়ান্ট অ্যাপল। দক্ষিণ কোরীয় প্রতিদ্বন্দ্বী স্যাম...

new-img

হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য সতর্কতা: বড় ধরনের সাইবার ঝুঁকি ধরা পড়েছে

মেটার মালিকানাধীন জনপ্রিয় মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপে সম্প্রতি দুটি বড় নিরাপত্তা সমস্যা (বাগ) ধরা পড়েছে। এই সমস্যাগুলোর কারণে কোটি কোটি ব্যবহারকারীর ব্...

new-img

ফেসবুক ও ইনস্টাগ্রামে আসতে পারে বড় ধরনের পরিবর্তন

ফেসবুক ও ইনস্টাগ্রাম প্ল্যাটফর্মে শিশুদের নিরাপত্তা সঠিকভাবে নিশ্চিত না করা এবং আসক্তি বাড়ানোর মতো ডিজাইনের কারণে অ্যাটর্নি জেনারেল রাউল তোরেজ মেটার ব...

new-img

Open AI agent phone ফিচার, স্পেসিফিকেশন ও সর্বশেষ তথ্য ২০২৬

সম্প্রতি এক প্রতিবেদনে জানা গিয়েছিল যে, OpenAI এআই-কেন্দ্রিক ইয়ারবাডসহ বিভিন্ন হার্ডওয়্যার ডিভাইস নিয়ে কাজ করছে। পাশাপাশি, MediaTek ও Qualcomm–এর ম...

Discussions