Login Now

Login with email

Forgot Password

Vivo S50 5G ফ্ল্যাগশিপ স্মার্টফোন Snapdragon 8s Gen 3 প্রসেসর এবং 6500mAh ব্যাটারি সহ 15 ডিসেম্বর চীনে লঞ্চ হয়েছে

MobileMaya Team
Publish On: Dec 16,2025 07:22 PM
153

Vivo S50 5G ফ্ল্যাগশিপ স্মার্টফোন Snapdragon 8s Gen 3 প্রসেসর এবং 6500mAh ব্যাটারি সহ 15 ডিসেম্বর চীনে লঞ্চ হয়েছে

Vivo তাদের নতুন মডেল Vivo S50 5G ফ্ল্যাগশিপ স্মার্টফোন গত 15 ডিসেম্বর 2025 তারিখে চীনের বাজারে আনুষ্ঠানিকভাবে লঞ্চ করেছে। তথ্য অনুযায়ী, ফোনটিতে শক্তিশালী Snapdragon 8s Gen 3 প্রসেসর দেওয়া হয়েছে, যা গেমিং এবং দৈনন্দিন ব্যবহারে চমৎকার পারফরম্যান্স প্রদান করে। ফোনটি বাংলাদেশে অফিশিয়ালি লঞ্চের কোন ঘোষণা পাওয়া যায়নি। তবে ধারণা করা হচ্ছে, এটি খুব শীঘ্রই বাংলাদেশের বাজারে আনঅফিশিয়ালি আসতে পারে

Vivo-এর আসন্ন মডেল Vivo S50 5G ফ্ল্যাগশিপ স্মার্টফোনে রয়েছে বড় 6500mAh ব্যাটারি, যা দীর্ঘ সময় ব্যবহারের সুবিধা নিশ্চিত করে। এছাড়াও ফোনটিতে 6.59 ইঞ্চির AMOLED ডিসপ্লে দেওয়া হয়েছে। এই স্ক্রিনে 120Hz রিফ্রেশ রেট, 5000nits পিক ব্রাইটনেস এবং (2750x1260 পিক্সেল) রেজোলিউশন সাপোর্ট করে। ধুলোবালিপানি প্রতিরোধের জন্য এই ফোনে থাকছে IP68/IP69 রেটিং। চলুন তাহলে জেনে নেওয়া যাক ফোনটির সম্পূর্ণ স্পেসিফিকেশনদাম

হাইলাইটস

  • Vivo S50 5G ফোনে রয়েছে 6500mAh ব্যাটারি।
  • ফোনটিতে থাকছে Snapdragon 8s Gen 3 প্রসেসর।
  • এই ফোনে 5000nits পিক ব্রাইটনেস সাপোর্ট করে।

Vivo S50 5G ফোনের দাম ও ভ্যারিয়েন্ট

ভ্যারিয়েন্টচীনের দামবাংলাদেশে সম্ভাব্য দাম
Vivo S50 5G (12GB +256GB)২,৯৯৯ YUAN৬০,০০০ টাকা

তথ্য অনুযায়ী, শক্তিশালী প্রসেসর, বড় ব্যাটারি এবং দুর্দান্ত পারফরম্যান্স সহ Vivo S50 5G ফ্ল্যাগশিপ স্মার্টফোন চীনের বাজারে লঞ্চ হয়েছে। ফোনের 12GB র‌্যাম+256GB স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ২,৯৯৯ YUANসেই তুলনায় বাংলাদেশে এই ফোনের আনুমানিক দাম প্রায় ৬০,০০০ টাকা হতে পারে। ফোনটি আকর্ষণীয় চারটি কালারে রয়েছে Black, Purple, Blue এবং White

Vivo S50 5G ফোনের স্পেসিফিকেশন ও ফিচার

নতুন মডেলের Vivo S50 5G স্মার্টফোনে 6.59 ইঞ্চির AMOLED ডিসপ্লে ব্যবহার করা হয়েছে। এই স্ক্রিনে 120Hz রিফ্রেশ রেট, 5000nits পিক ব্রাইটনেস এবং (2750 x 1260 পিক্সেল) রেজোলিউশন সাপোর্ট করে। ফোনটিতে Snapdragon 8s Gen 3 প্রসেসর যুক্ত করা হয়েছে। 4 ন্যানোমিটার ফেব্রিকশনে তৈরি এই চিপসের ক্লক স্পিড 3.1 GHz পর্যন্ত, যা গেমিং এবং দৈনন্দিন ব্যবহারে দুর্দান্ত পারফরম্যান্স প্রদান করে।


ফটোগ্রাফির জন্য ফোনের রেয়ারে রয়েছে f/1.88 অ্যাপারচারের 50MP প্রাইমারি ক্যামেরা, যা Sony Ultra Image Stabilized Large Sensor সাপোর্টেড। সঙ্গে আছে f/2.65 অ্যাপারচারের 50MP Sony large sensor পেরিস্কোপ টেলিফটো লেন্স এবং f/2.2 অ্যাপারচারের 8MP আলট্রা ওয়াইড লেন্স। এই ট্রিপল ক্যামেরা সেটআপ দিয়ে হাই-কোয়ালিটির ছবি তোলা এবং 4K ভিডিও রেকর্ড করা সম্ভবসেলফি ও ভিডিও কলের জন্য ফোনের সামনে রয়েছে 50MP ফ্রন্ট ক্যামেরা।

দীর্ঘ সময় ব্যবহারের সুবিধা নিশ্চিত করতে ফোনটিতে বড় 6500mAh ব্যাটারি দেওয়া হয়েছে এবং দ্রুত চার্জ করার জন্য এই ফোনে রয়েছে 90W ফাস্ট চার্জিং। ফোনটিতে থাকছে IP68/IP69 রেটিং, যা ধুলোবালি ও পানি প্রতিরোধ করতে সক্ষম। পাশাপাশি এই স্মার্টফোনে যুক্ত আছে 12GB র‌্যাম+256GB স্টোরেজ ভ্যারিয়েন্ট। ফোনটি OriginOS 6 ভিত্তি Android 16 অপারেটিং সিস্টেমে চলে।

সোর্স: এখানে ক্লিক করুন

MobileMaya Team
MobileMaya began serving Bangladesh's tech media landscape in 2014 by providing accurate technology news which continues to this day for more than ten years. The platform now ranks among Bangladesh's most respected mobile phone information networks that provide reviews and industry news updates.

Related News

View Morearrow
new-img

ফোল্ডেবল আইফোন আল্ট্রা নিয়ে আসছে অ্যাপল

বর্তমান প্রযুক্তি দুনিয়ায় আলোচনায় থাকা ভাঁজ করা আইফোন নিয়ে আসার চূড়ান্ত প্রস্তুতি নিচ্ছে মার্কিন টেক জায়ান্ট অ্যাপল। দক্ষিণ কোরীয় প্রতিদ্বন্দ্বী স্যাম...

new-img

হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য সতর্কতা: বড় ধরনের সাইবার ঝুঁকি ধরা পড়েছে

মেটার মালিকানাধীন জনপ্রিয় মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপে সম্প্রতি দুটি বড় নিরাপত্তা সমস্যা (বাগ) ধরা পড়েছে। এই সমস্যাগুলোর কারণে কোটি কোটি ব্যবহারকারীর ব্...

new-img

ফেসবুক ও ইনস্টাগ্রামে আসতে পারে বড় ধরনের পরিবর্তন

ফেসবুক ও ইনস্টাগ্রাম প্ল্যাটফর্মে শিশুদের নিরাপত্তা সঠিকভাবে নিশ্চিত না করা এবং আসক্তি বাড়ানোর মতো ডিজাইনের কারণে অ্যাটর্নি জেনারেল রাউল তোরেজ মেটার ব...

new-img

Open AI agent phone ফিচার, স্পেসিফিকেশন ও সর্বশেষ তথ্য ২০২৬

সম্প্রতি এক প্রতিবেদনে জানা গিয়েছিল যে, OpenAI এআই-কেন্দ্রিক ইয়ারবাডসহ বিভিন্ন হার্ডওয়্যার ডিভাইস নিয়ে কাজ করছে। পাশাপাশি, MediaTek ও Qualcomm–এর ম...

Discussions