Login Now

Login with email

Forgot Password

Xiaomi Redmi K90 স্মার্টফোনটি 7100mAh ব্যাটারি এবং Snapdragon 8 Elite Gen 5 প্রসেসর সহ বাংলাদেশে আনফিসিয়ালি পাওয়া যাচ্ছে।

MobileMaya Team
Publish On: Oct 28,2025 08:27 PM
153

Xiaomi Redmi K90 স্মার্টফোনটি 7100mAh ব্যাটারি এবং Snapdragon 8 Elite Gen 5 প্রসেসর সহ বাংলাদেশে আনফিসিয়ালি পাওয়া যাচ্ছে।

শাওমির নতুন মডেল, Xiaomi Redmi K90 স্মার্টফোন বাংলাদেশে এখন আনফিসিয়ালভাবে পাওয়া যাচ্ছে। তথ্য অনুযায়ী, এই সিরিজের অধীনে Xiaomi Redmi K90 এবং Xiaomi Redmi K90 Pro Max দুইটি শক্তিশালী ফোন বাংলাদেশে এসেছে। ফোনটির রেয়ারে ট্রিপুল ক্যামেরা সেটআপ রয়েছে, যা দিয়ে 4K থেকে 8K পর্যন্ত ভিডিও রেকর্ড করা যায়।

দৈনন্দিন জীবনে দীর্ঘ সময় ব্যবহারের জন্য Xiaomi Redmi K90 স্মার্টফোনে 7100mAh ব্যাটারি যোগ করা হয়েছে। এই ফোনে 100W ফাস্ট চার্জিং এবং 22.5W রিভার্স চার্জিং সাপোর্ট করে। পাশাপাশি ফোনটিতে রয়েছে 120Hz রিফ্রেশ রেট সাপোর্টেড ডিসপ্লেচলুন তাহলে জেনে নেওয়া যাক ফোনটির সম্পূর্ণ স্পেসিফিকেশন ও দাম।

হাইলাইটস

  • Xiaomi Redmi K90 ফোনে রয়েছে IP68 রেটিং
  • সাথে থাকছে Snapdragon 8 Elite Gen 5 প্রসেসর
  • ফোনটিতে 7100mAh ব্যাটারি যোগ করা হয়েছে

Xiaomi Redmi K90 ফোনের দাম ও ভ্যারিয়েন্ট

ভ্যারিয়েন্টবাংলাদেশে দাম
Redmi K90 (12GB + 256GB)৫৯,৯০০ টাকা (আনঅফিসিয়াল)
Redmi K90 (12GB + 512GB)৬৯,৯০০ টাকা (আনঅফিসিয়াল)

বাংলাদেশে Xiaomi Redmi K90 স্মার্টফোনটি দুইটি ভ্যারিয়েন্ট এসেছে। ফোনটির (12GB র‍্যাম + 256GB স্টোরেজ) ভ্যারিয়েন্টের দাম ৫৯,৯০০ টাকা এবং (12GB র‍্যাম + 512GB স্টোরেজ) এর দাম ৬৯,৯০০ টাকা। আনফিসিয়ালি এই ফোন বাংলাদেশের রিটেলার শপগুলোতে পাওয়া যাবে। ফোনটি চারটি আকর্ষণীয় কালারে রয়েছে Light Purple, Water Blue, White এবং Black

Xiaomi Redmi K90 ফোনের স্পেসিফিকেশন

নতুন মডেলের Redmi K90 স্মার্টফোনে 6.59 ইঞ্চির OLED ডিসপ্লে ব্যবহার করা হয়েছে। এই স্ক্রিনে 3500 নিটস পিক ব্রাইটনেস এবং 120Hz রিফ্রেশ রেট সাপোর্ট করে। শক্তিশালী পারফরম্যান্সের জন্য ফোনটিতে 3 ন্যানোমিটার ফেব্রিকেশনে তৈরি Snapdragon 8 Elite Gen 5 প্রসেসর দেওয়া হয়েছে। ফোনটি HyperOS 3.0 নির্ভর অ্যান্ড্রয়েড 16 অপারেটিং সিস্টেমে চলে

স্মার্টফোনের রেয়ারে ট্রিপল ক্যামেরা সেটআপ রয়েছে, এই ক্যামেরা সেটআপে 50MP প্রাইমারি ক্যামেরা, 50MP টেলিফটো ক্যামেরা এবং 8MP আল্ট্রা ওয়াইড ক্যামেরা দেওয়া হয়েছে। সেলফির জন্য ফোনের সামনে থাকছে 20MP ফ্রন্ট ক্যামেরা। নতুন এই ফোনে 5G নেটওয়ার্ক, USB চার্জিং পোর্ট এবং NFC সাপোর্ট করে।


দীর্ঘ সময় পাওয়ার ব্যাকআপের জন্য Redmi K90 স্মার্টফোনে 7100mAh ব্যাটারি দেওয়া হয়েছে। এই ফোনটিতে 100W ফাস্ট চার্জিং এবং 22.5W রিভার্স চার্জিং সাপোর্ট করে। ধুলোবালি ও পানি প্রতিরোধের জন্য ফোনটিতে রয়েছে IP68 রেটিং। সিকিউরিটির জন্য এই স্মার্টফোনে আল্ট্রাসনিক ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ব্যবহার করা হয়েছে।

সোর্স: এখানে ক্লিক করুন

MobileMaya Team
MobileMaya began serving Bangladesh's tech media landscape in 2014 by providing accurate technology news which continues to this day for more than ten years. The platform now ranks among Bangladesh's most respected mobile phone information networks that provide reviews and industry news updates.

Related News

View Morearrow
new-img

আগামী ৮ সেপ্টেম্বর থেকে যেসব ফোনে বন্ধ হচ্ছে হোয়াটসঅ্যাপ

বিশ্বজুড়ে অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য একটি বড় দুঃসংবাদ নিয়ে এসেছে জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ। আগামী ৮ সেপ্টেম্বর ২০২৬ থেকে লাখ লাখ স...

new-img

টাকা দিয়ে হোয়াটসঅ্যাপ ব্যবহার করলে মিলবে যেসব বাড়তি সুবিধা

বিশ্বের অন্যতম জনপ্রিয় মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপে বড় পরিবর্তন আসতে যাচ্ছে। এতদিন বিনামূল্যে মেসেজিং ও কলিং সুবিধা দিয়ে এলেও, এবার ‘হোয়াটসঅ্যাপ প্লাস’...

new-img

Xiaomi Redmi A7 4G স্মার্টফোন ১ মে বাংলাদেশে লঞ্চ হয়েছে: সাথে রয়েছে 5200mAh ব্যাটারি এবং UNISOC T7250 প্রসেসর

গত ১ মে ২০২৬ তারিখে বাংলাদেশের বাজারে অফিশিয়ালি লঞ্চ হয়েছে Xiaomi Redmi A7 4G স্মার্টফোন। তথ্য অনুযায়ী, ফোনটিতে রয়েছে UNISOC T7250 প্রসেসর, যা দৈনন্দি...

new-img

OpenAI আনছে নতুন স্মার্টফোন: অ্যাপ ছাড়াই চলবে সব কাজ

বিশ্বের সবচেয়ে জনপ্রিয় প্রতিষ্ঠান OpenAI এখন শুধু সফটওয়্যার নিয়েই কাজ করতে চায় না। তারা একটি “AI এজেন্ট ফোন” তৈরির পরিকল্পনা করছে বলে জানা গেছে নতুন এ...

Discussions