Login Now

Login with email

Forgot Password

Xiaomi Poco F8 Pro স্মার্টফোন 26 নভেম্বর গ্লোবাল বাজারে লঞ্চ হয়েছে : সাথে রয়েছে 6210mAh ব্যাটারি এবং Snapdragon 8 Elite প্রসেসর

MobileMaya Team
Publish On: Nov 29,2025 10:27 PM
153

Xiaomi Poco F8 Pro স্মার্টফোন 26 নভেম্বর গ্লোবাল বাজারে লঞ্চ হয়েছে : সাথে রয়েছে 6210mAh ব্যাটারি এবং Snapdragon 8 Elite প্রসেসর

গত 26 নভেম্বর 2025 তারিখে, Xiaomi তাদের নতুন স্মার্টফোন Xiaomi Poco F8 Pro গ্লোবাল বাজারে আনুষ্ঠানিকভাবে লঞ্চ করেছে। তথ্য অনুযায়ী, ফোনটিতে 6.59 ইঞ্চির Eye-Care AMOLED ডিসপ্লে দেওয়া হয়েছে। এই স্ক্রিনে 3500 nits নিটস পিক ব্রাইটনেস এবং 120Hz রিফ্রেশ রেট সাপোর্ট করে।

নতুন Xiaomi Poco F8 Pro স্মার্টফোনে 6210mAh ব্যাটারি ও 100W ফাস্ট চার্জিং দেওয়া হয়েছে, যা দৈনন্দিন জীবনে দীর্ঘ সময় ব্যবহারের সুবিধা দেবে এবং বার বার চার্জ দেওয়ার ঝামেলা মুক্ত করবে। দ্রুত পারফরম্যান্স প্রদান করার জন্য এই ফোনটিতে রয়েছে শক্তিশালী Snapdragon 8 Elite  প্রসেসর। জেনে নিন ফোনটির সম্পূর্ণ স্পেসিফিকেশন ও দাম।

হাইলাইটস

  • Xiaomi Poco F8 Pro ফোনে 6210mAh ব্যাটারি দেওয়া হয়েছে।  
  • পাশাপাশি এই ফোনে থাকছে Snapdragon 8 Elite প্রসেসর।
  • ফোনটিতে রয়েছে 6.59 ইঞ্চির Eye-Care AMOLED ডিসপ্লে। 

Xiaomi Poco F8 Pro ফোনের দাম ও ভ্যারিয়েন্ট

ভ্যারিয়েন্টবাংলাদেশে দাম
Xiaomi Poco F8 Pro (12GB +256GB)৭৫, ০০০ টাকা (আনঅফিশিয়াল)

তথ্য অনুযায়ী, POCO F8 Pro ফোনটি এখন গ্লোবাল বাজারে এসেছে প্রিমিয়াম ফিচার নিয়ে। ফোনের (12GB র‍্যাম+256GB স্টোরেজ) ভ্যারিয়েন্টের  আনঅফিশিয়াল দাম প্রায় ৭৫,০০০ টাকা। বাংলাদেশে ফোনটি Black, Titanium Silver এবং Blue কালারে পাওয়া যাবে। খুব দ্রুতই বাংলাদেশের আনঅফিশিয়াল বাজারে এই দামে ফোনটি কিনতে পারবেন।

Xiaomi Poco F8 Pro ফোনের স্পেসিফিকেশন

Xiaomi Poco F8 Pro স্মার্টফোনে 6.59 ইঞ্চির Eye-Care AMOLED ডিসপ্লে রয়েছে। এই  স্ক্রিনে 3500 nits নিটস পিক ব্রাইটনেস এবং 120Hz রিফ্রেশ রেট সাপোর্ট করে। শক্তিশালী পারফরম্যান্সের জন্য ফোনটিতে 3 ন্যানোমিটার ফেব্রিকেশনে তৈরি  Snapdragon 8 Elite প্রসেসর ব্যবহার করা হয়েছে। এর সঙ্গে  যুক্ত আছে 12GB র‍্যাম + 256GB স্টোরেজ।


ফটোগ্রাফির জন্য স্মার্টফোনের রেয়ারে ট্রিপল LED ফ্ল্যাশ সহ 50MP প্রাইমারি ক্যামেরা, 50MP টেলিফটো ক্যামেরা এবং 8MP আল্ট্রা ওয়াইড ক্যামেরা দেওয়া হয়েছে। সেলফি ও ভিডিও কলের জন্য ফোনের সামনে থাকছে 20MP ফ্রন্ট ক্যামেরা। নতুন এই স্মার্টফোনে 5G নেটওয়ার্ক, USB চার্জিং পোর্ট এবং NFC সাপোর্ট করে।

দীর্ঘ সময় ব্যবহারের জন্য Xiaomi Poco F8 Pro ফোনটিতে রয়েছে 6210mAh ব্যাটারি এবং দ্রুত চার্জ করার জন্য এই ফোনে 100W ফাস্ট চার্জিং দেওয়া হয়েছে। ধুলোবালি ও পানি প্রতিরোধের জন্য ফোনটিতে থাকছে IP68 রেটিং। ফোনটি HyperOS 3 নির্ভর অ্যান্ড্রয়েড 16 অপারেটিং সিস্টেমে চলে। 

সোর্স: এখানে ক্লিক করুন

MobileMaya Team
MobileMaya began serving Bangladesh's tech media landscape in 2014 by providing accurate technology news which continues to this day for more than ten years. The platform now ranks among Bangladesh's most respected mobile phone information networks that provide reviews and industry news updates.

Related News

View Morearrow
new-img

ফোল্ডেবল আইফোন আল্ট্রা নিয়ে আসছে অ্যাপল

বর্তমান প্রযুক্তি দুনিয়ায় আলোচনায় থাকা ভাঁজ করা আইফোন নিয়ে আসার চূড়ান্ত প্রস্তুতি নিচ্ছে মার্কিন টেক জায়ান্ট অ্যাপল। দক্ষিণ কোরীয় প্রতিদ্বন্দ্বী স্যাম...

new-img

হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য সতর্কতা: বড় ধরনের সাইবার ঝুঁকি ধরা পড়েছে

মেটার মালিকানাধীন জনপ্রিয় মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপে সম্প্রতি দুটি বড় নিরাপত্তা সমস্যা (বাগ) ধরা পড়েছে। এই সমস্যাগুলোর কারণে কোটি কোটি ব্যবহারকারীর ব্...

new-img

ফেসবুক ও ইনস্টাগ্রামে আসতে পারে বড় ধরনের পরিবর্তন

ফেসবুক ও ইনস্টাগ্রাম প্ল্যাটফর্মে শিশুদের নিরাপত্তা সঠিকভাবে নিশ্চিত না করা এবং আসক্তি বাড়ানোর মতো ডিজাইনের কারণে অ্যাটর্নি জেনারেল রাউল তোরেজ মেটার ব...

new-img

Open AI agent phone ফিচার, স্পেসিফিকেশন ও সর্বশেষ তথ্য ২০২৬

সম্প্রতি এক প্রতিবেদনে জানা গিয়েছিল যে, OpenAI এআই-কেন্দ্রিক ইয়ারবাডসহ বিভিন্ন হার্ডওয়্যার ডিভাইস নিয়ে কাজ করছে। পাশাপাশি, MediaTek ও Qualcomm–এর ম...

Discussions