Login Now

Login with email

Forgot Password

Oppo Reno15 Pro Mini স্মার্টফোনটি খুব শীঘ্রই ভারতের বাজারে লঞ্চ হতে যাচ্ছে

MobileMaya Team
Publish On: Dec 27,2025 05:30 PM
153

Oppo Reno15 Pro Mini স্মার্টফোনটি খুব শীঘ্রই ভারতের বাজারে লঞ্চ হতে যাচ্ছে

Oppo তাদের রেনো সিরিজে একটি কমপ্যাক্ট ফ্ল্যাগশিপ স্মার্টফোন নিয়ে কাজ করছে। বিভিন্ন সোশ্যাল মিডিয়া থেকে জানা গেছে ফোনটি Oppo Reno15 Pro Mini নামে বাজারে আসবে। এরইমধ্যে টিপস্টার গ্যাজেটস ডাটা জানিয়েছে, নতুন এই ফোন ২০২৫ সালের ডিসেম্বরের শেষ দিকে অথবা ২০২৬ সালের জানুয়ারিতে লঞ্চ হতে পারে। ফোনটির মডেল নম্বর হলো CPH2813 ।

ফাঁস হওয়া তথ্য অনুযায়ী, ওপ্পো রেনো ১৫ প্রো মিনি স্মার্টফোনে ব্যবহার করা হবে মিডিয়াটেক ডাইমেনসিটি ৮৪৫০ প্রসেসর। পাশাপাশি ফোনটিতে থাকবে ৬.৩২ ইঞ্চির ১.৫কে ফ্ল্যাট ও এলইডি ডিসপ্লে, যার রিফ্রেশ রেট ১২০ হার্টজ পর্যন্ত হবে। 

ফটোগ্রাফির জন্য ফোনের রেয়ারে ট্রিপুল এলইডি ফ্ল্যাশ সহ ২০০ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা, ৩.৫ গুণ অপটিক্যাল জুম সাপোর্টেড ৫০ মেগাপিক্সেল টেলিফটো সেন্সর এবং ৫০ মেগাপিক্সেল আলট্রাওয়াইড ক্যামেরা ব্যবহার করা হবে। পাশাপাশি সেলফি ও ভিডিও কলের জন্য ফোনের সামনে ৫০ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা দেওয়া হবে।

নতুন এই ফোনের ব্যাটারিতে দ্রুত চার্জ করার জন্য ৮০ ওয়াট ফাস্ট চার্জিং দেওয়া হবে। পাশাপাশি ফোনটিতে ওয়্যারলেস চার্জিং সুবিধা থাকার সম্ভাবনাও রয়েছে। ধুলোবালি ও পানি প্রতিরোধের জন্য এই ফোনে আইপি৬৯ রেটিং থাকতে পারে। 

এক প্রতিবেদন থেকে জানা গেছে, ফোনটি গ্লেসিয়ার হোয়াইট কালারে বাজারে আসতে পারে, যেখানে বিশেষ রিবন-স্টাইল ফিনিশ থাকবে। এছাড়া ফোনটির ওজন প্রায় ১৮৭ গ্রাম এবং পুরুত্ব প্রায় ৭.৯৯ মিলিমিটার হতে পারে। কমপ্যাক্ট সাইজে ফ্ল্যাগশিপ স্পেসিফিকেশন নিয়ে আসা এই ফোনটি মিড-প্রিমিয়াম সেগমেন্টে নতুন আকর্ষণ তৈরি করতে চলেছে।

সোর্স: এখানে ক্লিক করুন 

MobileMaya Team
MobileMaya began serving Bangladesh's tech media landscape in 2014 by providing accurate technology news which continues to this day for more than ten years. The platform now ranks among Bangladesh's most respected mobile phone information networks that provide reviews and industry news updates.

Related News

View Morearrow
new-img

Nothing Phone 4a স্মার্টফোন Snapdragon 7s Gen 4 প্রসেসর নিয়ে আগামী ৫ মার্চ ভারতে লঞ্চ হতে চলেছে

Nothing তাদের নতুন মডেল Nothing Phone 4a স্মার্টফোন আগামী ৫ মার্চ ২০২৬ তারিখে ভারতের বাজারে আনুষ্ঠানিকভাবে লঞ্চ করতে চলেছে। লঞ্চের আগেই ফোনের সম্ভাব্য...

new-img

Oppo A6K 4G স্মার্টফোন Snapdragon 685 প্রসেসর এবং 6500mAh বড় ব্যাটারি নিয়ে খুব শীঘ্রই বাংলাদেশে আসতে চলেছে

আকর্ষণীয় ডিজাইন নিয়ে খুব শীঘ্রই বাংলাদেশের বাজারে আসতে চলেছে Oppo A6K 4G স্মার্টফোন। লঞ্চের আগেই জেনে নিন ফোনটির সম্ভাব্য স্পেসিফিকেশন ও দাম। ফোনটিতে...

new-img

Infinix Note 60 Pro 5G স্মার্টফোন ৯ মার্চ বাংলাদেশে লঞ্চ হয়েছে : সাথে রয়েছে 144Hz রিফ্রেশ রেট এবং 50MP f/1.59 রেয়ার ক্যামেরা

প্রিমিয়াম ডিজাইন এবং চমৎকার লুক নিয়ে Infinix Note 60 Pro 5G স্মার্টফোন ৯ মার্চ ২০২৬ তারিখে বাংলাদেশের বাজারে অফিশিয়ালভাবে লঞ্চ হয়েছে। ফোনটিতে ব্যবহার...

new-img

Infinix Note 60 5G স্মার্টফোন Dimensity 7400 Ultimate প্রসেসর ও 144Hz রিফ্রেশ রেট সহ ৯ মার্চ বাংলাদেশে লঞ্চ হয়েছে

Infinix তাদের নতুন মডেল Infinix Note 60 5G স্মার্টফোন ৯ মার্চ ২০২৬ তারিখে বাংলাদেশের বাজারে অফিশিয়ালভাবে লঞ্চ করেছে। তথ্য অনুযায়ী, ফোনটিতে রয়েছে 144Hz...

Discussions