Login Now

Login with email

Forgot Password

Nothing Phone 4a স্মার্টফোন Snapdragon 7s Gen 4 প্রসেসর নিয়ে আগামী ৫ মার্চ ভারতে লঞ্চ হতে চলেছে

MobileMaya Team
Publish On: Mar 12,2026 04:37 PM
153

Nothing Phone 4a স্মার্টফোন Snapdragon 7s Gen 4 প্রসেসর নিয়ে আগামী ৫ মার্চ ভারতে লঞ্চ হতে চলেছে

Nothing তাদের নতুন মডেল Nothing Phone 4a স্মার্টফোন আগামী ৫ মার্চ ২০২৬ তারিখে ভারতের বাজারে আনুষ্ঠানিকভাবে লঞ্চ করতে চলেছে। লঞ্চের আগেই ফোনের সম্ভাব্য স্পেসিফিকেশন ফাঁস হয়েছে। জানা গেছে এই ফোনে 4 ন্যানোমিটার প্রযুক্তিতে তৈরি Snapdragon 7s Gen 4 প্রসেসর ব্যবহার করা হতে পারে।

Nothing Phone 4a স্মার্টফোনে 3000 nits পিক ব্রাইটনেস সাপোর্টেড 6.78 ইঞ্চির AMOLED ডিসপ্লে থাকতে পারে। পাশাপাশি ধুলোবালি ও পানির ছিটা প্রতিরোধের জন্য ফোনটিতে IP64 রেটিং দেওয়া হতে পারে। চলুন এবার জেনে নেওয়া যাক ফোনের সম্ভাব্য স্পেসিফিকেশন ও দাম।

হাইলাইটস

  • Nothing Phone 4a ফোনে AMOLED ডিসপ্লে থাকতে পারে।
  • পাশাপাশি Snapdragon 7s Gen 4 প্রসেসর দেওয়া হতে পারে।
  • ফোনটিতে ব্যবহার করা হতে পারে 32MP ফ্রন্ট ক্যামেরা।

Nothing Phone 4a ফোনের দাম ও ভ্যারিয়েন্ট

ভ্যারিয়েন্টবাংলাদেশে সম্ভাব্য দাম 
Nothing Phone 4a (8GB+256GB)৩৫,০০০ টাকা

ধারণা করা হচ্ছে, Nothing Phone 4a স্মার্টফোন ভারতের বাজারে একটি ভ্যারিয়েন্টে লঞ্চ হতে পারে। ফোনের (8GB র‍্যাম+256GB স্টোরেজ) ভ্যারিয়েন্টের বাংলাদেশে আনুমানিক দাম প্রায় ৩৫,০০০ টাকা হতে পারে। ফোনটি Black সহ অনন্য কালারে বাজারে আসতে পারে।

Nothing Phone 4a ফোনের স্পেসিফিকেশন

ফাঁস হওয়া তথ্য অনুযায়ী, Nothing Phone 4a স্মার্টফোনে 6.78 ইঞ্চির AMOLED ডিসপ্লে ব্যবহার করা হতে পারে, যেখানে 120Hz রিফ্রেশ রেট এবং 3000nits পিক ব্রাইটনেস সাপোর্ট করতে পারে। এছাড়া দ্রুত ও স্মুথ পারফরম্যান্সের জন্য ফোনটিতে 4 ন্যানোমিটার ফেব্রিকশনে তৈরি Snapdragon 7s Gen 4 প্রসেসর দেওয়া হতে পারে।

ফটোগ্রাফারদের নজর কাড়তে ফোনের রেয়ারে ট্রিপুল LED ফ্ল্যাশ সহ 50MP প্রাইমারি ক্যামেরা, 50MP টেলিফোটো ক্যামেরা এবং 8MP আল্ট্রা ওয়াইড ক্যামেরা ব্যবহার করা হতে পারে। পাশাপাশি সেলফি ও ভিডিও কলের জন্য ফোনের সামনে 32MP ফ্রন্ট ক্যামেরা থাকতে পারে।

Nothing Phone 4a স্মার্টফোনে 5080mAh ব্যাটারি এবং 50W ফাস্ট চার্জিং দেওয়া হতে পারে। এছাড়া ধুলোবালি ও পানির ছিটা প্রতিরোধের জন্য ফোনটিতে IP64 রেটিং ব্যবহার করা হতে পারে। ফোনটি Nothing OS 4.0 ভিত্তিক Android 16 অপারেটিং সিস্টেমে চলতে পারে।

সোর্স: এখানে ক্লিক করুন

MobileMaya Team
MobileMaya began serving Bangladesh's tech media landscape in 2014 by providing accurate technology news which continues to this day for more than ten years. The platform now ranks among Bangladesh's most respected mobile phone information networks that provide reviews and industry news updates.

Related News

View Morearrow
new-img

ফোল্ডেবল আইফোন আল্ট্রা নিয়ে আসছে অ্যাপল

বর্তমান প্রযুক্তি দুনিয়ায় আলোচনায় থাকা ভাঁজ করা আইফোন নিয়ে আসার চূড়ান্ত প্রস্তুতি নিচ্ছে মার্কিন টেক জায়ান্ট অ্যাপল। দক্ষিণ কোরীয় প্রতিদ্বন্দ্বী স্যাম...

new-img

হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য সতর্কতা: বড় ধরনের সাইবার ঝুঁকি ধরা পড়েছে

মেটার মালিকানাধীন জনপ্রিয় মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপে সম্প্রতি দুটি বড় নিরাপত্তা সমস্যা (বাগ) ধরা পড়েছে। এই সমস্যাগুলোর কারণে কোটি কোটি ব্যবহারকারীর ব্...

new-img

ফেসবুক ও ইনস্টাগ্রামে আসতে পারে বড় ধরনের পরিবর্তন

ফেসবুক ও ইনস্টাগ্রাম প্ল্যাটফর্মে শিশুদের নিরাপত্তা সঠিকভাবে নিশ্চিত না করা এবং আসক্তি বাড়ানোর মতো ডিজাইনের কারণে অ্যাটর্নি জেনারেল রাউল তোরেজ মেটার ব...

new-img

Open AI agent phone ফিচার, স্পেসিফিকেশন ও সর্বশেষ তথ্য ২০২৬

সম্প্রতি এক প্রতিবেদনে জানা গিয়েছিল যে, OpenAI এআই-কেন্দ্রিক ইয়ারবাডসহ বিভিন্ন হার্ডওয়্যার ডিভাইস নিয়ে কাজ করছে। পাশাপাশি, MediaTek ও Qualcomm–এর ম...

Discussions