Login Now

Login with email

Forgot Password

Huawei Mate 80 Pro 5G স্মার্টফোন 5750mAh ব্যাটারি এবং Kirin 9020 প্রসেসর সহ 25 নভেম্বর আনুষ্ঠানিকভাবে চীনে লঞ্চ হয়েছে

MobileMaya Team
Publish On: Nov 26,2025 04:30 PM
153

Huawei Mate 80 Pro 5G স্মার্টফোন 5750mAh ব্যাটারি এবং Kirin 9020 প্রসেসর সহ 25 নভেম্বর আনুষ্ঠানিকভাবে চীনে লঞ্চ হয়েছে

Huawei-এর নতুন মডেল Huawei Mate 80 Pro 5G ফোনটির ক্যামেরা মডিউলে রয়েছে আরও স্মার্ট কিছু AI ফিচার, যেমন AI Intelligent Focusing, যা খুব দ্রুত এবং সঠিকভাবে বিষয়বস্তুকে ফোকাস করে। পাশাপাশি AI One-Click Film Generation ফিচারের মাধ্যমে এক ক্লিকেই সিনেমাটিক ভিডিও তৈরি করা যায়। আর AI Teleportation বিশেষ ইফেক্টসহ ছবি ও ভিডিও তৈরি করতে সাহায্য করে।জেনে নিন ফোনটির সম্পূর্ণ স্পেসিফিকেশন ও দাম।

হাইলাইটস

  • Huawei Mate 80 Pro 5G ফোনে রয়েছে Kirin 9020 প্রসেসর। 
  • পাশাপাশি ফোনটিতে থাকছে 5750 mAh ব্যাটারিI
  • নতুন এই ফোনে 120Hz রিফ্রেশ রেট সাপোর্ট করে।

Huawei Mate 80 Pro 5G ফোনের দাম ও ভ্যারিয়েন্ট

ভ্যারিয়েন্টচীনে দামবাংলাদেশে সম্ভাব্য দাম
Huawei Mate 80 Pro 5G (12GB +256GB)৫,৯৯৯ CNY ১,১০,০০০ টাকা

Huawei এর দেওয়া তথ্য অনুযায়ী, Huawei Mate 80 Pro 5G স্মার্টফোন চীনের বাজারে ফোনটি (12GB র‍্যাম+256GB স্টোরেজ) ভ্যারিয়েন্টের দাম ৫,৯৯৯ CNY। বাংলাদেশে এর আনুমানিক দাম প্রায় ১,১০,০০০ টাকা হতে পারে। ফোনটি আকর্ষণীয় চারটি কালারে চীনে লঞ্চ হয়েছে Black, White, Green এবং Gold।

Huawei Mate 80 Pro 5G ফোনের স্পেসিফিকেশন

Huawei Mate 80 Pro 5G স্মার্টফোনে 6.75 ইঞ্চির LTPO OLED ডিসপ্লে দেওয়া হয়েছে। এই স্ক্রিনে 120Hz রিফ্রেশ রেট এবং (1280x2832 পিক্সেল) রেজোলিউশন সাপোর্ট করে। দ্রুত ও স্মুথ পারফরম্যান্সের জন্য ফোনটিতে থাকছে Kirin 9020 প্রসেসর। ফোনটি চীনের বাজারে (12GB র‍্যাম+256GB স্টোরেজ) সহ একাধিক ভ্যারিয়েন্ট লঞ্চ হয়েছে।

   

ফোনটির রেয়ারে ট্রিপুল LED ফ্ল্যাশ সহ 50MP প্রাইমারি ক্যামেরা, 48MP পেরিস্কোপ টেলিফোটো ক্যামেরা এবং 40MP আল্ট্রা ওয়াইড ক্যামেরা ব্যবহার করা হয়েছে, যা খুব সহজেই ফটোগ্রাফারদের নজর কাড়বে। পাশাপাশি ফোনের সামনে থাকছে 13MP ফ্রন্ট ক্যামেরা। ফোনটি সর্বশেষ Android 16 ভিত্তিক HarmonyOS অপারেটিং সিস্টেমে চলে।

দীর্ঘ সময় ব্যবহারের জন্য ফোনটিতে 5750mAh ব্যাটারি দেওয়া হয়েছে এবং দ্রুত চার্জ করার জন্য এই ফোনে রয়েছে 100W ফাস্ট চার্জিং, 80W ওয়্যারলেস চার্জিং ও20W রিভার্স ওয়্যারলেস চার্জিং। নতুন এই ফোনটিতে থাকছে IP68/IP69 রেটিং, যা ধুলোবালি ও পানি প্রতিরোধ করতে সক্ষম।   

সোর্স: এখানে ক্লিক করুন

MobileMaya Team
MobileMaya began serving Bangladesh's tech media landscape in 2014 by providing accurate technology news which continues to this day for more than ten years. The platform now ranks among Bangladesh's most respected mobile phone information networks that provide reviews and industry news updates.

Related News

View Morearrow
new-img

ফোল্ডেবল আইফোন আল্ট্রা নিয়ে আসছে অ্যাপল

বর্তমান প্রযুক্তি দুনিয়ায় আলোচনায় থাকা ভাঁজ করা আইফোন নিয়ে আসার চূড়ান্ত প্রস্তুতি নিচ্ছে মার্কিন টেক জায়ান্ট অ্যাপল। দক্ষিণ কোরীয় প্রতিদ্বন্দ্বী স্যাম...

new-img

হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য সতর্কতা: বড় ধরনের সাইবার ঝুঁকি ধরা পড়েছে

মেটার মালিকানাধীন জনপ্রিয় মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপে সম্প্রতি দুটি বড় নিরাপত্তা সমস্যা (বাগ) ধরা পড়েছে। এই সমস্যাগুলোর কারণে কোটি কোটি ব্যবহারকারীর ব্...

new-img

ফেসবুক ও ইনস্টাগ্রামে আসতে পারে বড় ধরনের পরিবর্তন

ফেসবুক ও ইনস্টাগ্রাম প্ল্যাটফর্মে শিশুদের নিরাপত্তা সঠিকভাবে নিশ্চিত না করা এবং আসক্তি বাড়ানোর মতো ডিজাইনের কারণে অ্যাটর্নি জেনারেল রাউল তোরেজ মেটার ব...

new-img

Open AI agent phone ফিচার, স্পেসিফিকেশন ও সর্বশেষ তথ্য ২০২৬

সম্প্রতি এক প্রতিবেদনে জানা গিয়েছিল যে, OpenAI এআই-কেন্দ্রিক ইয়ারবাডসহ বিভিন্ন হার্ডওয়্যার ডিভাইস নিয়ে কাজ করছে। পাশাপাশি, MediaTek ও Qualcomm–এর ম...

Discussions