Login Now

Login with email

Forgot Password

Tecno Camon 50 Ultra স্মার্টফোন IP68/IP69/IP69K রেটিং এবং 6500mAh ব্যাটারি সহ আগামী ২৫ ফেব্রুয়ারি বাংলাদেশে লঞ্চ হবে

MobileMaya Team
Publish On: Feb 25,2026 11:24 AM
153

Tecno Camon 50 Ultra স্মার্টফোন IP68/IP69/IP69K রেটিং এবং 6500mAh ব্যাটারি সহ আগামী ২৫ ফেব্রুয়ারি বাংলাদেশে লঞ্চ হবে

আগামী ২৫ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে বাংলাদেশের বাজারে আনুষ্ঠানিকভাবে লঞ্চ হবে Tecno Camon 50 Ultra স্মার্টফোন। জানা গেছে, ফোনটিতে থাকবে 144Hz রিফ্রেশ রেট সমর্থিত 6.78 ইঞ্চির Curved AMOLED ডিসপ্লে, যা ভিডিও দেখা ও গেম খেলার সময় ব্যবহারকারীকে অসাধারণ ভিজ্যুয়াল অভিজ্ঞতা প্রদান করবে।

Tecno তাদের নতুন মডেল Tecno Camon 50 Ultra স্মার্টফোনে MediaTek Helio G200 প্রসেসর যুক্ত করবে। 6 ন্যানোমিটার প্রযুক্তিতে তৈরি এই চিপসের ক্লক স্পীড 2.0 GHz থেকে 2.2 GHz পর্যন্ত। এছাড়া দীর্ঘ সময় ব্যবহারের জন্য ফোনটিতে থাকবে 6500mAh ব্যাটারি। জেনে নিন ফোনের সম্ভাব্য স্পেসিফিকেশন ও দাম।

হাইলাইটস

  • Tecno Camon 50 Ultra ফোনে থাকবে 6500mAh ব্যাটারি।
  • পাশাপাশি 50MP Sony LYTIA 700C ক্যামেরা দেওয়া হবে।
  • ফোনটিতে ব্যবহার করা হবে IP68/IP69/IP69K রেটিং।

Tecno Camon 50 Ultra ফোনের দাম ও ভ্যারিয়েন্ট

 ভ্যারিয়েন্টবাংলাদেশে সম্ভাব্য দাম
Tecno Camon 50 Ultra (8GB+256GB)৩৩,০০০ টাকা

শক্তিশালী ফিচার নিয়ে Tecno Camon 50 Ultra স্মার্টফোনটি বাংলাদেশের বাজারে লঞ্চ হবে। ফোনের (8GB র‍্যাম+256GB স্টোরেজ) ভ্যারিয়েন্টের আনুমানিক দাম প্রায় ৩৩,০০০ টাকা হতে পারে। ফোনটি আকর্ষণীয় ছয়টি কালারে বাজারে আসবে Moonshadow Black, Malachite Green, Nebula Titanium, Fir Green, Lavender Mist এবং Ethereal Blue। নতুন এই ফোন ২২ ফেব্রুয়ারি প্রি অর্ডার শুরু হয়েছে এবং শেষ হবে ২৬ ফেব্রুয়ারি।

Tecno Camon 50 Ultra ফোনের স্পেসিফিকেশন

Tecno Camon 50 Ultra স্মার্টফোনে ব্যবহার করা হবে MediaTek Helio G200 প্রসেসর। 6 ন্যানোমিটার প্রযুক্তিতে তৈরি এই চিপসের ক্লক স্পীড 2.0 GHz থেকে 2.2 GHz পর্যন্ত, যা সাধারণ ব্যবহার, মাঝারি মানের গেমিং ও মাল্টিটাস্কিং-এ খুব ভালো পারফরম্যান্স প্রদান করবে। এছাড়া ফোনটি HiOS 16 নির্ভর Android 16 অপারেটিং সিস্টেমে চলবে।


ফোনটিতে থাকবে 6.78 ইঞ্চির Curved AMOLED ডিসপ্লে। এই স্ক্রিনে 144Hz রিফ্রেশ রেট এবং (2712×1220 পিক্সেল) রেজোলিউশন সাপোর্ট করবে। পাশাপাশি ফোনটিতে ব্যবহার করা হবে IP68/IP69/IP69K রেটিং, যা ধুলোবালি প্রতিরোধ করবে এবং ৮০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার গরম পানিও সহ্য করতে সক্ষম হবে।

ফটোগ্রাফারদের নজর কাড়তে ফোনের রেয়ারে ট্রিপুল LED ফ্ল্যাশ সহ 50MP Sony LYTIA 700C প্রাইমারি ক্যামেরা, 3x জুম সমর্থিত 50MP টেলিফোটো ক্যামেরা এবং 8MP আলট্রা ওয়াইড ক্যামেরা দেওয়া হবে। একইসঙ্গে সেলফি ও ভিডিও কলের জন্য ফোনের সামনে থাকবে 32MP ফ্রন্ট ক্যামেরা।

দীর্ঘ সময় ব্যবহারের জন্য ফোনটিতে 6500mAh ব্যাটারি দেওয়া হবে এবং দ্রুত চার্জ করার জন্য এই ফোনে থাকবে 45W ফাস্ট চার্জিং। এছাড়া ফোনে যুক্ত করা হবে বেশ কিছু AI ফিচার, যেমন TECNO AI, AI Art Gallery, AI LightMaster 2.0 এবং AI Gaming Engine, যা গেম খেলা থেকে শুরু করে দৈনন্দিন কাজ—সবকিছুতেই আরও সহজ, দ্রুত ও আরামদায়ক অভিজ্ঞতা নিশ্চিত করবে।

সোর্স: এখানে ক্লিক করুন

MobileMaya Team
MobileMaya began serving Bangladesh's tech media landscape in 2014 by providing accurate technology news which continues to this day for more than ten years. The platform now ranks among Bangladesh's most respected mobile phone information networks that provide reviews and industry news updates.

Related News

View Morearrow
new-img

Oppo A6s Pro 4G স্মার্টফোন IP68/IP69K রেটিং ও 7000mAh বড় ব্যাটারি সহ ২৪ ফেব্রুয়ারি বাংলাদেশের বাজারে লঞ্চ হয়েছে

Oppo তাদের নতুন মডেল Oppo A6s Pro 4G স্মার্টফোন ২৪ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে বাংলাদেশের বাজারে আনুষ্ঠানিকভাবে লঞ্চ করেছে। তথ্য অনুযায়ী, ফোনটিতে ব্যবহার ক...

new-img

Tecno Camon 50 4G স্মার্টফোন IP68/IP69/IP69K রেটিং এবং 6500mAh বড় ব্যাটারি সহ আগামী ২৫ ফেব্রুয়ারি বাংলাদেশে লঞ্চ হবে

Tecno তাদের নতুন মডেল Tecno Camon 50 4G স্মার্টফোন আগামী ২৫ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে বাংলাদেশের বাজারে লঞ্চ হবে। অফিশিয়াল ঘোষণার আগেই ফোনটির গুরুত্বপূর...

new-img

Tecno Pova Curve 2 5G স্মার্টফোন আগামী ২৫ ফেব্রুয়ারি বাংলাদেশে লঞ্চ হবে: সাথে থাকবে 8000mAh বড় ব্যাটারি ও 144Hz রিফ্রেশ রেট

আগামী ২৫ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে Tecno-এর আসন্ন মডেল Tecno Pova Curve 2 5G স্মার্টফোন বাংলাদেশের বাজারে আনুষ্ঠানিকভাবে লঞ্চ হবে। লঞ্চের আগেই ফোনটির গুর...

new-img

Infinix Smart 20 4G স্মার্টফোন 7.7mm আলট্রা স্লিম বডি এবং 120Hz রিফ্রেশ রেট সহ আজ ২২ ফেব্রুয়ারি বাংলাদেশে লঞ্চ হয়েছে

Infinix তাদের নতুন মডেল Infinix Smart 20 4G স্মার্টফোন আজ ২২ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে বাংলাদেশের বাজারে অফিশিয়ালভাবে লঞ্চ করেছে। তথ্য অনুযায়ী, 7.7mm আলট...

Discussions