Login Now

Login with email

Forgot Password

Tecno Camon 50 4G স্মার্টফোন IP68/IP69/IP69K রেটিং এবং 6500mAh বড় ব্যাটারি সহ আগামী ২৫ ফেব্রুয়ারি বাংলাদেশে লঞ্চ হবে

MobileMaya Team
Publish On: Feb 25,2026 11:45 AM
153

Tecno Camon 50 4G স্মার্টফোন IP68/IP69/IP69K রেটিং এবং 6500mAh বড় ব্যাটারি সহ আগামী ২৫ ফেব্রুয়ারি বাংলাদেশে লঞ্চ হবে

Tecno তাদের নতুন মডেল Tecno Camon 50 4G স্মার্টফোন আগামী ২৫ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে বাংলাদেশের বাজারে লঞ্চ হবে। অফিশিয়াল ঘোষণার আগেই ফোনটির গুরুত্বপূর্ণ স্পেসিফিকেশন সামনে এসেছে। জানা গেছে, ফোনটিতে ব্যবহার করা হবে IP68/IP69/IP69K রেটিং, যা ধুলোবালি প্রতিরোধ করবে এবং ৮০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার গরম পানিও সহ্য করতে সক্ষম হবে।

ফাঁস হওয়া তথ্য অনুযায়ী, Tecno Camon 50 4G স্মার্টফোনে থাকবে 144Hz রিফ্রেশ রেট সমর্থিত 6.78 ইঞ্চির AMOLED ডিসপ্লে। এছাড়া দীর্ঘ সময় ব্যবহারের জন্য ফোনটিতে 6500mAh বড় ব্যাটারি দেওয়া হবে। চলুন এবার জেনে নেওয়া যাক ফোনের সম্ভাব্য স্পেসিফিকেশন ও দাম।

হাইলাইটস

  • Tecno Camon 50 4G ফোনে দেওয়া হবে 6500mAh বড় ব্যাটারি।
  • সাথে থাকবে OIS সমর্থিত 50MP Sony LYTIA 700C ক্যামেরা।
  • ফোনটিতে ব্যবহার করা হবে IP68/IP69/IP69K রেটিং।

Tecno Camon 50 4G ফোনের দাম ও ভ্যারিয়েন্ট

ভ্যারিয়েন্টবাংলাদেশে সম্ভাব্য দাম
Tecno Camon 50 4G (8GB+128GB)৩১,০০০ টাকা

উচ্চ আইপি রেটিং এবং উন্নত ক্যামেরা সহ Tecno Camon 50 4G স্মার্টফোন বাংলাদেশের বাজারে লঞ্চ হবে। ফোনের (8GB র‍্যাম+128GB স্টোরেজ) ভ্যারিয়েন্টের আনুমানিক দাম প্রায় ৩১,০০০ টাকা হতে পারে। ফোনটি আকর্ষণীয় ছয়টি কালারে বাজারে আসবে Moonshadow Black , Malachite Green, Nebula Titanium, Fir Green, Lavender Mist এবং Cream Mint। নতুন এই ফোন ২২ ফেব্রুয়ারি থেকে প্রি অর্ডার শুরু হয়েছে এবং শেষ হবে ২৬ ফেব্রুয়ারি। প্রি অর্ডার করা গ্রাহকরা ফোনের সাথে উপহার হিসেবে পাবেন ১ টি পাওয়ার ব্যাংক এবং ১টি হেডফোন।

Tecno Camon 50 4G ফোনের স্পেসিফিকেশন

নতুন মডেলের Tecno Camon 50 4G স্মার্টফোনে থাকবে 6.78 ইঞ্চির AMOLED ডিসপ্লে। এই স্ক্রিনে 144Hz রিফ্রেশ রেট এবং (1208×2644 পিক্সেল) রেজোলিউশন সাপোর্ট করবে। এছাড়া ফোনটিতে ব্যবহার করা হবে IP68/IP69/IP69K রেটিং, যা ধুলোবালি প্রতিরোধ করবে এবং ৮০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার গরম পানিও সহ্য করতে সক্ষম হবে।


দ্রুত ও স্মুথ পারফরম্যান্সের জন্য ফোনটিতে দেওয়া হবে MediaTek Helio G200 প্রসেসর। 6 ন্যানোমিটার ফেব্রিকশনে তৈরি এই চিপসের ক্লক স্পীড 2.0 GHz থেকে 2.2 GHz পর্যন্ত। পাশাপাশি ফোনটিতে থাকবে TECNO AI ফিচার, যা ফোন ব্যবহারের অভিজ্ঞতাকে আরও স্মার্ট ও সুবিধাজনক করে তুলবে। ফোনটি HiOS 16 ভিত্তিক Android 16 অপারেটিং সিস্টেমে চলবে।

ফটোগ্রাফারদের নজর ফোনের রেয়ারে ডুয়েল LED ফ্ল্যাশ সহ OIS সমর্থিত 50MP Sony LYTIA 700C প্রাইমারি ক্যামেরা এবং 8MP আলট্রা ওয়াইড ক্যামেরা ব্যবহার করা হবে। এই ক্যামেরাতে AI HDR, AI Portrait Mode / Bokeh Effect এবং AI Beauty Mode সহ বেশ কিছু AI ফিচার থাকবে, যা ছবি এবং ভিডিও-এর মান উন্নত করবে। পাশাপাশি সেলফি ও ভিডিও কলের জন্য ফোনের সামনে 32MP ফ্রন্ট ক্যামেরা দেওয়া হবে।

দীর্ঘ সময় ব্যবহারের জন্য ফোনটিতে থাকবে 6500mAh বড় ব্যাটারি এবং দ্রুত চার্জ করার জন্য এই ফোনে 45W সুপার চার্জিং দেওয়া। জানা গেছে ফোনের ব্যাটারি ৫ বছর পর্যন্ত স্থায়ী পারফরম্যান্স প্রদান করবে।

সোর্স: এখানে ক্লিক করুন

MobileMaya Team
MobileMaya began serving Bangladesh's tech media landscape in 2014 by providing accurate technology news which continues to this day for more than ten years. The platform now ranks among Bangladesh's most respected mobile phone information networks that provide reviews and industry news updates.

Related News

View Morearrow
new-img

জিমেইলে আসছে বড় নিরাপত্তা আপডেট: মোবাইলেও থাকবে শক্তিশালী এনক্রিপশন সুবিধা

গুগল তাদের জনপ্রিয় ইমেইল প্ল্যাটফর্ম জিমেইলে একটি গুরুত্বপূর্ণ নতুন পরিবর্তন এনেছে। এখন থেকে শুধু কম্পিউটার নয়, অ্যান্ড্রয়েড ও আইওএস ফোনেও এন্ড-টু-এন্...

new-img

Tecno Spark 50 4G স্মার্টফোন ১০ এপ্রিল বাংলাদেশে লঞ্চ হয়েছে: সাথে রয়েছে 7000mAh বড় ব্যাটারি এবং 120Hz রিফ্রেশ রেট

বাজেট ফ্রেন্ডলির মধ্যে উন্নত মানের ফিচার নিয়ে Tecno Spark 50 4G স্মার্টফোন ১০ এপ্রিল ২০২৬ তারিখে বাংলাদেশের বাজারে অফিশিয়ালি লঞ্চ হয়েছে। তথ্য অনুযায়ী,...

new-img

Tecno Spark 50 5G স্মার্টফোন Dimensity 6400 প্রসেসর এবং 6500mAh বড় ব্যাটারি নিয়ে ১০ এপ্রিল বাংলাদেশে লঞ্চ হয়েছে

Tecno তাদের চমৎকার ডিজাইনের Tecno Spark 50 5G স্মার্টফোন ১০ এপ্রিল ২০২৬ তারিখে বাংলাদেশের বাজারে অফিশিয়ালভাবে লঞ্চ করেছে। ফোনটিতে ব্যবহার করা হয়েছে 6...

new-img

Vivo V70 FE 5G স্মার্টফোন 200MPরেয়ার ক্যামেরা এবং 7000mAh বড় ব্যাটারি সহ ৯ এপ্রিল বাংলাদেশের বাজারে লঞ্চ হয়েছে

Vivo তাদের নতুন মডেল Vivo V70 FE 5G স্মার্টফোন ৯ এপ্রিল ২০২৬ তারিখে বাংলাদেশের বাজারে অফিশিয়ালভাবে লঞ্চ করেছে। তথ্য অনুযায়ী, ফোনটিতে ব্যবহার করা হয়েছে...

Discussions