Login Now

Login with email

Forgot Password

Oppo A6s Pro 4G স্মার্টফোন IP68/IP69K রেটিং ও 7000mAh বড় ব্যাটারি সহ ২৪ ফেব্রুয়ারি বাংলাদেশের বাজারে লঞ্চ হয়েছে

MobileMaya Team
Publish On: Feb 25,2026 12:24 PM
153

Oppo A6s Pro 4G স্মার্টফোন IP68/IP69K রেটিং ও 7000mAh বড় ব্যাটারি সহ ২৪ ফেব্রুয়ারি বাংলাদেশের বাজারে লঞ্চ হয়েছে

Oppo তাদের নতুন মডেল Oppo A6s Pro 4G স্মার্টফোন ২৪ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে বাংলাদেশের বাজারে আনুষ্ঠানিকভাবে লঞ্চ করেছে। তথ্য অনুযায়ী, ফোনটিতে ব্যবহার করা হয়েছে MediaTek Helio G100 প্রসেসর, যা দৈনন্দিন কাজ, মাল্টিটাস্কিং এবং মাঝারি গেমিংয়ে খুব ভালো পারফরম্যান্স প্রদান করে।

Oppo A6s Pro 4G স্মার্টফোনে রয়েছে 120Hz রিফ্রেশ রেট সমর্থিত 6.57 ইঞ্চির AMOLED ডিসপ্লে। পাশাপাশি ফোনটিতে ব্যবহার করা হয়েছে শক্তিশালী IP68/IP69K রেটিং, যা উচ্চ চাপের পানি এবং ভারী ধুলোবালি থেকে ফোনকে ভালোভাবে সুরক্ষিত রাখে। চলুন এবার জেনে নেওয়া যাক ফোনের সম্পূর্ণ স্পেসিফিকেশন ও দাম।

হাইলাইটস

  • Oppo A6s Pro 4G ফোনে রয়েছে 7000mAh বড় ব্যাটারি।
  • পাশাপাশি ফোনে শক্তিশালী IP68/IP69K রেটিং দেওয়া হয়েছে।
  • ফোনটিতে ব্যবহার করা হয়েছে 50MP ফ্রন্ট ক্যামেরা।

Oppo A6s Pro 4G ফোনের দাম ও ভ্যারিয়েন্ট

ভ্যারিয়েন্টবাংলাদেশে দাম
Oppo A6s Pro 4G (8GB+256GB)৩৯,৯৯০ টাকা (অফিশিয়াল)

শক্তিশালী আইপি রেটিং এবং উন্নত ফ্রন্ট ক্যামেরা সহ Oppo A6s Pro 4G স্মার্টফোন বাংলাদেশের বাজারে শুধুমাত্র একটি ভ্যারিয়েন্টে লঞ্চ হয়েছে। ফোনের (8GB র‍্যাম+256GB স্টোরেজ) ভ্যারিয়েন্টের দাম ৩৯,৯৯০ টাকা। ফোনটি আকর্ষণীয় দুইটি কালারে রয়েছে Lumina Blue এবং Eclipse Black। নতুন এই ফোন ২৫ ফেব্রুয়ারি থেকে প্রি অর্ডার শুরু হয়েছে, যা চলবে ৪ মার্চ পর্যন্ত। এটি শেষ হলে বাংলাদেশের বাজারে বিক্রি শুরু হবে।

Oppo A6s Pro 4G ফোনের স্পেসিফিকেশন

Oppo A6s Pro 4G স্মার্টফোনে রয়েছে 6.57 ইঞ্চির AMOLED ডিসপ্লে। এই স্ক্রিনে 120Hz রিফ্রেশ রেট, 1400nits পিক ব্রাইটনেস এবং (1080x2436 পিক্সেল) রেজোলিউশন সাপোর্ট করে। এছাড়া ফোনটিতে ব্যবহার করা হয়েছে 6 ন্যানোমিটার প্রযুক্তিতে তৈরি MediaTek Helio G100 প্রসেসর, যা দৈনন্দিন কাজ, মাল্টিটাস্কিং এবং মাঝারি গেমিংয়ে খুব ভালো পারফরম্যান্স প্রদান করে

ফটোগ্রাফির জন্য ফোনের রেয়ারে ডুয়েল LED ফ্ল্যাশ সহ 50MP প্রাইমারি ক্যামেরা এবং 2MP সেকেন্ডারি ক্যামেরা দেওয়া হয়েছে। পাশাপাশি সেলফি ও ভিডিও কলের জন্য ফোনের সামনে থাকছে 50MP ফ্রন্ট ক্যামেরা। এই ক্যামেরাতে AI Auto Zoom ফিচার রয়েছে, ফলে সেলফি আরও উন্নত ও পরিষ্কারভাবে তোলা যায়। ফোনটিতে Bluetooth 5.4, USB চার্জিং Wi-Fi 5 এবং NFC সাপোর্ট করে।

দীর্ঘ সময় ব্যবহারের জন্য ফোনটিতে 7000mAh বড় ব্যাটারি দেওয়া হয়েছে এবং দ্রুত চার্জ করার জন্য এই ফোনে রয়েছে 80W ফাস্ট চার্জিং। Oppo-এর অফিশিয়াল সাইট থেকে জানা গেছে, ফোনটির ব্যাটারি ৫ বছর পর্যন্ত স্থায়ী পারফরম্যান্স প্রদান করবে। এছাড়া ফোনটিতে ব্যবহার করা হয়েছে শক্তিশালী IP68/IP69K রেটিং, যা উচ্চ চাপের পানি ও ভারী ধুলোবালি থেকে ফোনকে ভালোভাবে সুরক্ষিত রাখে এবং ১.৫ মিটার পানির নিচে ৩০ পর্যন্ত ব্যবহারের সুবিধা দেয়।

সিকিউরিটির জন্য Oppo A6s Pro 4G স্মার্টফোনে রয়েছে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং ফেস আনলক। পাশাপাশি ফোনটিতে বেশ কিছু AI ফিচার যুক্ত করা হয়েছে, যা ব্যবহারকারীর দৈনন্দিন কাজকে আরও সহজ ও সুবিধাজনক করে তোলে।

সোর্স: এখানে ক্লিক করুন

MobileMaya Team
MobileMaya began serving Bangladesh's tech media landscape in 2014 by providing accurate technology news which continues to this day for more than ten years. The platform now ranks among Bangladesh's most respected mobile phone information networks that provide reviews and industry news updates.

Related News

View Morearrow
new-img

ফোল্ডেবল আইফোন আল্ট্রা নিয়ে আসছে অ্যাপল

বর্তমান প্রযুক্তি দুনিয়ায় আলোচনায় থাকা ভাঁজ করা আইফোন নিয়ে আসার চূড়ান্ত প্রস্তুতি নিচ্ছে মার্কিন টেক জায়ান্ট অ্যাপল। দক্ষিণ কোরীয় প্রতিদ্বন্দ্বী স্যাম...

new-img

হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য সতর্কতা: বড় ধরনের সাইবার ঝুঁকি ধরা পড়েছে

মেটার মালিকানাধীন জনপ্রিয় মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপে সম্প্রতি দুটি বড় নিরাপত্তা সমস্যা (বাগ) ধরা পড়েছে। এই সমস্যাগুলোর কারণে কোটি কোটি ব্যবহারকারীর ব্...

new-img

ফেসবুক ও ইনস্টাগ্রামে আসতে পারে বড় ধরনের পরিবর্তন

ফেসবুক ও ইনস্টাগ্রাম প্ল্যাটফর্মে শিশুদের নিরাপত্তা সঠিকভাবে নিশ্চিত না করা এবং আসক্তি বাড়ানোর মতো ডিজাইনের কারণে অ্যাটর্নি জেনারেল রাউল তোরেজ মেটার ব...

new-img

Open AI agent phone ফিচার, স্পেসিফিকেশন ও সর্বশেষ তথ্য ২০২৬

সম্প্রতি এক প্রতিবেদনে জানা গিয়েছিল যে, OpenAI এআই-কেন্দ্রিক ইয়ারবাডসহ বিভিন্ন হার্ডওয়্যার ডিভাইস নিয়ে কাজ করছে। পাশাপাশি, MediaTek ও Qualcomm–এর ম...

Discussions