আগামী ২৫ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে Tecno-এর আসন্ন মডেল Tecno Pova Curve 2 5G স্মার্টফোন বাংলাদেশের বাজারে আনুষ্ঠানিকভাবে লঞ্চ হবে। লঞ্চের আগেই ফোনটির গুরুত্বপূর্ণ স্পেসিফিকেশন প্রকাশ্য এসেছে। জানা গেছে, ফোনটিতে 8000mAh বড় ব্যাটারি দেওয়া হবে, যা একটানা দীর্ঘ সময় ব্যবহারের সুবিধা নিশ্চিত করবে।
ফাঁস হওয়া তথ্য অনুযায়ী, Tecno Pova Curve 2 5G স্মার্টফোনে থাকবে 144Hz রিফ্রেশ রেট সমর্থিত 6.78 ইঞ্চির Curved AMOLED ডিসপ্লে। এছাড়া দ্রুত ও স্মুথ পারফরম্যান্সের জন্য ফোনটিতে MediaTek Dimensity 7100 5G প্রসেসর ব্যবহার করা হবে। 6 ন্যানোমিটার ফেব্রিকশনে তৈরি এই চিপসের ক্লক স্পীড 2.4GHz পর্যন্ত।
হাইলাইটস
- Tecno Pova Curve 2 5G ফোনে থাকবে 8000mAh বড় ব্যাটারি।
- পাশাপাশি MediaTek Dimensity 7100 5G প্রসেসর দেওয়া হবে।
- ফোনটিতে ব্যবহার করা হবে 144Hz রিফ্রেশ রেট সমর্থিত ডিসপ্লে।
Tecno Pova Curve 2 5G ফোনের দাম ও ভ্যারিয়েন্ট
| ভ্যারিয়েন্ট | বাংলাদেশে সম্ভাব্য দাম |
| Tecno Pova Curve 2 5G (8GB+256GB) | ৩৭,০০০ টাকা |
বড় ব্যাটারি, উচ্চত রিফ্রেশ রেট এবং শক্তিশালী প্রসেসর সহ Tecno Pova Curve 2 5G স্মার্টফোন বাংলাদেশের বাজারে লঞ্চ হবে। ফোনের (8GB র্যাম+256GB স্টোরেজ) ভ্যারিয়েন্টের আনুমানিক দাম প্রায় ৩৭,০০০ টাকা হতে পারে। ফোনটি আকর্ষণীয় তিনটি কালারে বাজারে আসবে Purple, Silver এবং Titanium। নতুন এই ফোনের প্রি অর্ডার শুরু হয়েছে ২২ ফেব্রুয়ারি থেকে, যা চলবে ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত। প্রি অর্ডার করা গ্রাহকরা ফোনের সাথে উপহার হিসেবে পাবেন স্পিকার এবং এয়ার বুড্স।
Tecno Pova Curve 2 5G ফোনের স্পেসিফিকেশন
Tecno Pova Curve 2 5G স্মার্টফোনে 6.78 ইঞ্চির Curved AMOLED ডিসপ্লে থাকবে, যেখানে 144Hz রিফ্রেশ রেট, 4500nits পিক ব্রাইটনেস এবং (2364x1080পিক্সেল) রেজোলিউশন সাপোর্ট করবে। এই স্ক্রিনে Corning Gorilla Glass 7i প্রটেকশন ব্যবহার করা হবে, যা ছোটখাটো ধাক্কা, স্ক্র্যাচ বা হালকা পড়ে যাওয়া থেকে গ্লাসকে সুরক্ষা দেবে। ফোনটির বডি 7.42mm স্লিম ডিজাইনের এবং ওজন 195 গ্রাম।

ফোনটিতে শক্তিশালী MediaTek Dimensity 7100 5G প্রসেসর দেওয়া হবে। 6 ন্যানোমিটার ফেব্রিকশনে তৈরি এই চিপসের ক্লক স্পীড 2.4GHz পর্যন্ত, যা দৈনন্দিন কাজ এবং মাঝারি গেমিংয়ে ভালো পারফরম্যান্স প্রদান করবে। এছাড়া সিকিউরিটির জন্য ফোনটিতে থাকবে আন্ডার‑ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। ফোনটি HiOS 16 ভিত্তিক Android 16 অপারেটিং সিস্টেমে চলবে।
ফটোগ্রাফির জন্য ফোনের রেয়ারে ডুয়েল LED ফ্ল্যাশ সহ 50MP প্রাইমারি ক্যামেরা এবং 2MP মাইক্রো ক্যামেরা ব্যবহার করা হবে। একইসঙ্গে সেলফি ও ভিডিও কলের জন্য ফোনের সামনে থাকবে 13MP ফ্রন্ট ক্যামেরা। এছাড়া ফোনটিতে Bluetooth 5.4, NFC এবং Wi‑Fi সাপোর্ট করবে।
দীর্ঘ সময় ব্যবহারের জন্য ফোনটিতে 8000mAh বড় ব্যাটারি দেওয়া হবে এবং দ্রুত চার্জ করার জন্য এই ফোনে থাকবে 45W ফাস্ট চার্জিং। ফোনটিতে বেশ কিছু AI ফিচার রয়েছে, যেমন AI Scam Alert, AI Memory এবং AI Writing। এই ফিচারগুলো ব্যবহারকারীর দৈনন্দিন কাজকে আরও সহজ ও সুবিধাজনক করে তুলবে।
সোর্স: এখানে ক্লিক করুন