Login Now

Login with email

Forgot Password

স্মার্টফোন আজ 25 নভেম্বর লঞ্চ হল চীনের বাজারে: সাথে থাকছে 5750mAh ব্যাটারি এবং Kirin 9020 প্রসেসর

MobileMaya Team
Publish On: Nov 26,2025 03:30 PM
153

স্মার্টফোন আজ 25 নভেম্বর লঞ্চ হল চীনের বাজারে: সাথে থাকছে 5750mAh ব্যাটারি এবং Kirin 9020 প্রসেসর

Huawei তাদের নতুন মডেল Huawei Mate 80 5G স্মার্টফোন, আজ 25 নভেম্বর চীনের বাজারে আনুষ্ঠানিকভাবে লঞ্চ করেছে। তথ্য অনুযায়ী, ফোনটির ক্যামেরা মডিউলে Al Intelligent Focusing, Al One-Click Film Generation এবং Al teleportation ফিচার ব্যবহার করা হয়েছে। পাশাপাশি Al Magic Emoticons ও Al-powered intelligent gri এর মতো ফিচারও রয়েছে, যা ব্যবহারকারীকে  নতুন এক অভিজ্ঞতা প্রদান করবে।

Huawei Mate 80 5G স্মার্টফোনে রয়েছে 5750 mAh ব্যাটারি। দ্রুত চার্জ করার জন্য এই ফোনে 66W ফাস্ট চার্জিং, 50W ওয়্যারলেস চার্জিং এবং 5W রিভার্স চার্জিং দেওয়া হয়েছে। ধুলোবালি ও পানি প্রতিরোধের জন্য ফোনটিতে IP68/IP69 রেটিং সাপোর্ট করে। চলুন তাহলে জেনে নেওয়া যাক ফোনটির সম্পূর্ণ স্পেসিফিকেশন ও দাম।

হাইলাইটস

  • Huawei Mate 80 5G ফোনে রয়েছে 5750mAh ব্যাটারিI
  • পাশাপাশি ফোনটিতে থাকছে Kirin 9020 প্রসেসর।
  • নতুন এই ফোনে 120Hz রিফ্রেশ রেট সাপোর্ট করে।

Huawei Mate 80 5G ফোনের দাম ও ভ্যারিয়েন্ট

ভ্যারিয়েন্ট চীনে দাম বাংলাদেশে সম্ভাব্য দাম
Huawei Mate 80 5G (12GB +256GB) ৪,৬৯৯ CNY ৮০,০০০ টাকা

তথ্য অনুয়ায়ী, Huawei Mate 80 5G একটি উন্নত ফিচার ও চমৎকার ডিজাইনের ফ্ল্যাগশিপ মানের স্মার্টফোন, যা স্মার্টফোনপ্রেমীদের খুব সহজেই নজর কাড়বে। চীনের বাজারে ফোনটি (12GB র‍্যাম+256GB স্টোরেজ) ভ্যারিয়েন্টের দাম ৪,৬৯৯ CNY। বাংলাদেশে এর আনুমানিক দাম প্রায় ৮০,০০০ টাকা হতে পারে। ফোনটি Black, White, Green এবং Gold কালারে লঞ্চ করা হয়েছে। 

Huawei Mate 80 5G ফোনের স্পেসিফিকেশন

নতুন মডেলের Huawei Mate 80 5G স্মার্টফোনে 6.75 ইঞ্চির LTPO OLED ডিসপ্লে রয়েছে। এই স্ক্রিনে 120Hz রিফ্রেশ রেট এবং (1280 x 2832 পিক্সেল) রেজোলিউশন সাপোর্ট করে। ধুলোবালি ও পানি প্রতিরোধের জন্য ফোনটিতে IP68/IP69 রেটিং যোগ করা হয়েছে। এছাড়া ফোনটিতে থাকছে Kirin 9020 প্রসেসর, যা দ্রুত ও স্মুথ পারফরম্যান্স নিশ্চিত করে।


ফটোগ্রাফির জন্য ফোনটির রেয়ারে রয়েছে ট্রিপুল LED ফ্ল্যাশ সহ 50MP প্রাইমারি ক্যামেরা, 12MP পেরিস্কোপ টেলিফোটো ক্যামেরা এবং 40MP আল্ট্রা ওয়াইড ক্যামেরা। এই ক্যামেরা দিয়ে হাই-কোয়ালিটির ছবি ও 4K ভিডিও রেকর্ড করা যায়।  সেলফির জন্য ফোনের সামনে 13MP ফ্রন্ট ক্যামেরা ব্যবহার করা হয়েছে। 

Huawei Mate 80 5G ফোনে রয়েছে 5750 mAh ব্যাটারি, যা দীর্ঘ সময় ব্যবহারের সুবিধা নিশ্চিত করে। দ্রুত চার্জ করার জন্য এই ফোনে 66W ফাস্ট চার্জিং, 50W ওয়্যারলেস চার্জিং এবং 5W রিভার্স চার্জিং দেওয়া হয়েছে। ফোনটি সর্বশেষ Android 16 ভিত্তিক HarmonyOS অপারেটিং সিস্টেমে চলে। চীনের বাজারে এই ফোন 12GB র‍্যাম+256GB স্টোরেজ ভ্যারিয়েন্টে এসেছে। 

সোর্স: এখানে ক্লিক করুন

MobileMaya Team
MobileMaya began serving Bangladesh's tech media landscape in 2014 by providing accurate technology news which continues to this day for more than ten years. The platform now ranks among Bangladesh's most respected mobile phone information networks that provide reviews and industry news updates.

Related News

View Morearrow
new-img

ফোল্ডেবল আইফোন আল্ট্রা নিয়ে আসছে অ্যাপল

বর্তমান প্রযুক্তি দুনিয়ায় আলোচনায় থাকা ভাঁজ করা আইফোন নিয়ে আসার চূড়ান্ত প্রস্তুতি নিচ্ছে মার্কিন টেক জায়ান্ট অ্যাপল। দক্ষিণ কোরীয় প্রতিদ্বন্দ্বী স্যাম...

new-img

হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য সতর্কতা: বড় ধরনের সাইবার ঝুঁকি ধরা পড়েছে

মেটার মালিকানাধীন জনপ্রিয় মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপে সম্প্রতি দুটি বড় নিরাপত্তা সমস্যা (বাগ) ধরা পড়েছে। এই সমস্যাগুলোর কারণে কোটি কোটি ব্যবহারকারীর ব্...

new-img

ফেসবুক ও ইনস্টাগ্রামে আসতে পারে বড় ধরনের পরিবর্তন

ফেসবুক ও ইনস্টাগ্রাম প্ল্যাটফর্মে শিশুদের নিরাপত্তা সঠিকভাবে নিশ্চিত না করা এবং আসক্তি বাড়ানোর মতো ডিজাইনের কারণে অ্যাটর্নি জেনারেল রাউল তোরেজ মেটার ব...

new-img

Open AI agent phone ফিচার, স্পেসিফিকেশন ও সর্বশেষ তথ্য ২০২৬

সম্প্রতি এক প্রতিবেদনে জানা গিয়েছিল যে, OpenAI এআই-কেন্দ্রিক ইয়ারবাডসহ বিভিন্ন হার্ডওয়্যার ডিভাইস নিয়ে কাজ করছে। পাশাপাশি, MediaTek ও Qualcomm–এর ম...

Discussions