Login Now

Login with email

Forgot Password

Tecno Spark Go 3 4G স্মার্টফোন 120Hz রিফ্রেশ রেট সমর্থিত ডিসপ্লে সহ আগামী ১৬ জানুয়ারি ভারতে লঞ্চ হতে চলেছে

MobileMaya Team
Publish On: Jan 16,2026 12:34 AM
153

Tecno Spark Go 3 4G স্মার্টফোন 120Hz রিফ্রেশ রেট সমর্থিত ডিসপ্লে সহ আগামী ১৬ জানুয়ারি ভারতে লঞ্চ হতে চলেছে

আগামী ১৬ জানুয়ারি ২০২৬ তারিখে Tecno Spark Go 3 4G স্মার্টফোন ভারতের বাজারে আনুষ্ঠানিকভাবে লঞ্চ হতে চলেছে। লঞ্চের আগেই ফাঁস হয়েছে ফোনটির গুরুত্বপূর্ণ স্পেসিফিকেশন ও ডিজাইন। জানা গেছে, ফোনটিতে ব্যবহার করা হবে IP64 রেটিং, যা ধুলোবালি ও পানির ছিটা প্রতিরোধ করতে সক্ষম। 

ফাঁস হওয়া তথ্য অনুযায়ী, নতুন Tecno Spark Go 3 4G স্মার্টফোনের ডিজাইন আগের Tecno Spark Go 2 4G ফোনের তুলনায় আরও আধুনিক, বড় স্ক্রিন, কম বেজেল ও দেখতে বেশি স্টাইলিশ। এছাড়া ফোনটিতে 5,000mAh ব্যাটারি এবং 15W ফাস্ট চার্জিং থাকতে পারে। জেনে নিন ফোনটির সম্ভাব্য স্পেসিফিকেশন ও দাম।

হাইলাইটস   

  • Tecno Spark Go 3 4G ফোনে থাকতে পারে 5000mAh ব্যাটারি।
  • পাশাপাশি 120Hz রিফ্রেশ রেট সমর্থিত ডিসপ্লে দেওয়া হতে পারে।
  • এছাড়া নতুন এই ফোনে Unisoc T7250 প্রসেসর ব্যবহার করা হতে পারে।

Tecno Spark Go 3 4G ফোনের দাম ও ভ্যারিয়েন্ট

ভ্যারিয়েন্টবাংলাদেশে সম্ভাব্য দাম
Tecno Spark Go 3 4G (4GB +64GB)১২,০০০ টাকা

ভারতের বাজারে Tecno Spark Go 3 4G স্মার্টফোন একটি ভ্যারিয়েন্টে লঞ্চ হতে পারে। ফোনটির দাম এখনো প্রকাশ হয়নি। তবে ধারণা করা হচ্ছে ফোনের (4GB র‍্যাম+ 64GB স্টোরেজ) ভেরিয়েন্টের বাংলাদেশে আনুমানিক দাম প্রায় ১২,০০০ টাকা হতে পারে। ফোনটি দুইটি আকর্ষণীয় কালারে বাজারে আসতে পারে Indigo এবং Blue।

Tecno Spark Go 3 4G ফোনের স্পেসিফিকেশন

ফাঁস হওয়া তথ্য অনুযায়ী, নতুন Tecno Spark Go 3 4G স্মার্টফোনে 120Hz রিফ্রেশ রেট সমর্থিত 6.75 ইঞ্চির IPS LCD ডিসপ্লে ব্যবহার করা হতে পারে। এছাড়া দ্রুত ও স্মুথ পারফরম্যান্সে জন্য ফোনটিতে Unisoc T7250 প্রসেসর থাকতে পারে, যা 12 ন্যানোমিটার ফেব্রিকশনে তৈরি, ফলে এটি 1.6 GHz ক্লক স্পীডে কাজ করতে সক্ষম হবে।

ফটোগ্রাফির জন্য ফোনের রেয়ারে ডুয়েল LED ফ্ল্যাশ সহ 13MP প্রাইমারি ক্যামেরা এবং 0.08MP অক্সিলিয়ারি লেন্স ক্যামেরা ব্যবহার করা হতে পারে। পাশাপাশি সেলফির জন্য ফোনের সামনে 8MP ফ্রন্ট ক্যামেরা দেওয়ার সম্ভাবনা রয়েছে। ফোনটি Android 15 অপারেটিং সিস্টেমে চালিত হতে পারে।

জানা গেছে, ধুলোবালি ও পানির ছিটা প্রতিরোধের জন্য এই ফোনে IP64 রেটিং ব্যবহার করা হবে। এছাড়া ফোনটিতে 5,000mAh ব্যাটারি এবং 15W ফাস্ট চার্জিং থাকতে পারে। ভারতের বাজারে ফোনটি (4GB র‍্যাম+64GB স্টোরেজ) ভেরিয়েন্টে লঞ্চ হতে পারে।

সোর্স: এখানে ক্লিক করুন

MobileMaya Team
MobileMaya began serving Bangladesh's tech media landscape in 2014 by providing accurate technology news which continues to this day for more than ten years. The platform now ranks among Bangladesh's most respected mobile phone information networks that provide reviews and industry news updates.

Related News

View Morearrow
new-img

আগামী ৮ সেপ্টেম্বর থেকে যেসব ফোনে বন্ধ হচ্ছে হোয়াটসঅ্যাপ

বিশ্বজুড়ে অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য একটি বড় দুঃসংবাদ নিয়ে এসেছে জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ। আগামী ৮ সেপ্টেম্বর ২০২৬ থেকে লাখ লাখ স...

new-img

টাকা দিয়ে হোয়াটসঅ্যাপ ব্যবহার করলে মিলবে যেসব বাড়তি সুবিধা

বিশ্বের অন্যতম জনপ্রিয় মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপে বড় পরিবর্তন আসতে যাচ্ছে। এতদিন বিনামূল্যে মেসেজিং ও কলিং সুবিধা দিয়ে এলেও, এবার ‘হোয়াটসঅ্যাপ প্লাস’...

new-img

Xiaomi Redmi A7 4G স্মার্টফোন ১ মে বাংলাদেশে লঞ্চ হয়েছে: সাথে রয়েছে 5200mAh ব্যাটারি এবং UNISOC T7250 প্রসেসর

গত ১ মে ২০২৬ তারিখে বাংলাদেশের বাজারে অফিশিয়ালি লঞ্চ হয়েছে Xiaomi Redmi A7 4G স্মার্টফোন। তথ্য অনুযায়ী, ফোনটিতে রয়েছে UNISOC T7250 প্রসেসর, যা দৈনন্দি...

new-img

OpenAI আনছে নতুন স্মার্টফোন: অ্যাপ ছাড়াই চলবে সব কাজ

বিশ্বের সবচেয়ে জনপ্রিয় প্রতিষ্ঠান OpenAI এখন শুধু সফটওয়্যার নিয়েই কাজ করতে চায় না। তারা একটি “AI এজেন্ট ফোন” তৈরির পরিকল্পনা করছে বলে জানা গেছে নতুন এ...

Discussions