Login Now

Login with email

Forgot Password

Tecno Spark Go 3 4G স্মার্টফোন 120Hz রিফ্রেশ রেট এবং UNISOC T7250 প্রসেসর নিয়ে ১৫ জানুয়ারি বাংলাদেশে লঞ্চ হয়েছে

MobileMaya Team
Publish On: Jan 15,2026 07:05 PM
153

Tecno Spark Go 3 4G স্মার্টফোন 120Hz রিফ্রেশ রেট এবং UNISOC T7250 প্রসেসর নিয়ে ১৫ জানুয়ারি বাংলাদেশে লঞ্চ হয়েছে

আজ ১৫ জানুয়ারি ২০২৬ তারিখ, Tecno তাদের নতুন মডেল Tecno Spark Go 3 4G স্মার্টফোন বাংলাদেশের বাজারে আনুষ্ঠানিকভাবে লঞ্চ করেছে। তথ্য অনুযায়ী, ফোনটিতে রয়েছে Infrared Remote Control ফিচার, যার মাধ্যমে টিভি, এয়ার কন্ডিশনারসহ বিভিন্ন ইলেকট্রনিক ডিভাইস সহজেই দূর থেকে নিয়ন্ত্রণ করা যায়।

Tecno Spark Go 3 4G ফোনে ব্যবহার করা হয়েছে UNISOC T7250 প্রসেসর। এছাড়া ফোনটিতে FreeLink 2.0 ফিচারও রয়েছে, যার মাধ্যমে ফোনে নেটওয়ার্ক বা ইন্টারনেট ছাড়াই কাছাকাছি থাকা অন্য ফোনের সঙ্গে যোগাযোগ করা যায়। চলুন এবার জেনে নেওয়া যাক ফোনটির সম্পূর্ণ স্পেসিফিকেশন এবং বাংলাদেশে অফিশিয়াল দাম।

হাইলাইটস

  • Tecno Spark Go 3 4G স্মার্টফোনে রয়েছে 5000mAh ব্যাটারি।
  • পাশাপাশি থাকছে 120Hz রিফ্রেশ রেট সমর্থিত ডিসপ্লে।
  • ফোনটিতে ব্যবহার করা হয়েছে UNISOC T7250 প্রসেসর।

Tecno Spark Go 3 4G ফোনের দাম ও ভ্যারিয়েন্ট

ভ্যারিয়েন্টবাংলাদেশে দাম
Tecno Spark Go 3 4G (4GB+64GB)১২,৯৯৯ টাকা (অফিশিয়াল)
Tecno Spark Go 3 4G (4GB+128GB)১৪,৪৯৯ টাকা (অফিশিয়াল)

তথ্য অনুযায়ী, Tecno Spark Go 3 4G স্মার্টফোন বাংলাদেশের বাজারে দুইটি ভ্যারিয়েন্টে লঞ্চ হয়েছে। ফোনের (4GB র‍্যাম+64GB স্টোরেজ) -এর দাম ১২,৯৯৯ টাকা এবং (4GB র‍্যাম+128GB স্টোরেজ) ভ্যারিয়েন্টের দাম ১৪,৪৯৯ টাকা। ফোনটি আকর্ষণীয় চারটি কালারে রয়েছে Ink Black, Titanium Grey, Aurora Purple এবং Galaxy Blue। বর্তমানে ফোনটি কোম্পানি অনুমোদিত বিভিন্ন শপে পাওয়া যাচ্ছে।

Tecno Spark Go 3 4G ফোনের স্পেসিফিকেশন

নতুন মডেলের Tecno Spark Go 3 4G স্মার্টফোনে 6.75 ইঞ্চির Dot Notch ডিসপ্লে দেওয়া হয়েছে। এই স্ক্রিনে 120Hz রিফ্রেশ রেট এবং (720x1600পিক্সেল) রেজোলিউশন সাপোর্ট করে। পাশাপাশি ফোনটিতে রয়েছে UNISOC T7250 প্রসেসর, যা মাঝারি গেম এবং দৈনন্দিন কাজের সময় ভালো পারফরম্যান্স প্রদান করে। 

ফোনটিতে ব্যবহার করা হয়েছে 5000mAh ব্যাটারি এবং 15W ফাস্ট চার্জিং। পাশাপাশি ফটোগ্রাফির জন্য ফোনের রেয়ারে LED ফ্ল্যাশ সহ 13MP প্রাইমারি ক্যামেরা এবং সামনে 8MP ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে। ফোনটিতে রয়েছে Tecno AI, AI Writing এবং AI Productivity ফিচার, যার সাহায্য ব্যবহারকারীরা খুব সহজেই দৈনন্দিন কাজগুলো সম্পূর্ণ করতে পারবেন।

ব্যবহারকারীদের নজর কাড়তে ফোনটিতে দেওয়া হয়েছে Infrared Remote Control ফিচার, যার মাধ্যমে টিভি, এয়ার কন্ডিশনারসহ বিভিন্ন ইলেকট্রনিক ডিভাইস সহজেই দূর থেকে নিয়ন্ত্রণ করা যায়। সাথে রয়েছে FreeLink 2.0 ফিচার, এটি ফোনে নেটওয়ার্ক বা ইন্টারনেট ছাড়াই কাছাকাছি থাকা অন্য ফোনের সঙ্গে যোগাযোগের সুবিধা প্রদান করে।

ধুলোবালি ও পানির ছিটা প্রতিরোধ করার জন্য ফোনে IP64 রেটিং দেওয়া হয়েছে। কোম্পানির দেওয়া তথ্য অনুযায়ী, ফোনটি ৪ বছর পর্যন্ত ভালো পারফরম্যান্স নিশ্চিত করবে। ফোনটি Android 15 অপারেটিং সিস্টেমে চলে।

সোর্স: এখানে ক্লিক করুন

MobileMaya Team
MobileMaya began serving Bangladesh's tech media landscape in 2014 by providing accurate technology news which continues to this day for more than ten years. The platform now ranks among Bangladesh's most respected mobile phone information networks that provide reviews and industry news updates.

Related News

View Morearrow
new-img

itel A200 Plus 4G স্মার্টফোন ৫ মার্চ বাংলাদেশে লঞ্চ হয়েছে: সাথে রয়েছে 120Hz রিফ্রেশ রেট এবং 6000mAh বড় ব্যাটারি

Itel তাদের নতুন মডেল itel A200 Plus 4G স্মার্টফোন ৫ মার্চ ২০২৬ তারিখে বাংলাদেশের বাজারে অফিশিয়ালভাবে লঞ্চ করেছে। তথ্য অনুযায়ী, ফোনটিতে রয়েছে 120Hz রিফ...

new-img

Apple iPhone 17e স্মার্টফোন 48MP Fusion প্রাইমারি ক্যামেরা এবং Apple A19 প্রসেসর সহ ২ মার্চ গ্লোবাল বাজারে লঞ্চ হয়েছে

Apple তাদের নতুন মডেল Apple iPhone 17e স্মার্টফোন গত ২ মার্চ ২০২৬ তারিখে গ্লোবাল অফিশিয়ালভাবে লঞ্চ করেছে। তথ্য অনুযায়ী, ফোনটিতে রয়েছে ফোনটিতে রয়েছে 6....

new-img

Infinix Note 60 5G Series খুব শীঘ্রই বাংলাদেশের বাজারে লঞ্চ হবে: সাথে থাকবে 144Hz রিফ্রেশ রেট এবং 6500mAh বড় ব্যাটারি

খুব শীঘ্রই বাংলাদেশের বাজারে লঞ্চ হতে চলেছে Infinix Note 60 5G Series। ইতিমধ্যে সিরিজের স্পেসিফিকেশন Infinix-এর অফিশিয়াল সাইটে প্রকাশ হয়েছে। জানা গেছে...

new-img

এখন থেকে সিম ছাড়া চালানো যাবে না হোয়াটসঅ্যাপ

সম্প্রীতি অনলাইন যোগাযোগের জনপ্রিয় অ্যাপ হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম ও সিগন্যাল ব্যবহার করার নিয়মে বড় ধরনের পরিবর্তন আসছে। গতকাল ১ মার্চ ২০২৬ তারিখ থেকে কা...

Discussions