Login Now

Login with email

Forgot Password

itel A200 Plus 4G স্মার্টফোন ৫ মার্চ বাংলাদেশে লঞ্চ হয়েছে: সাথে রয়েছে 120Hz রিফ্রেশ রেট এবং 6000mAh বড় ব্যাটারি

MobileMaya Team
Publish On: Mar 06,2026 11:17 PM
153

itel A200 Plus 4G স্মার্টফোন ৫ মার্চ বাংলাদেশে লঞ্চ হয়েছে: সাথে রয়েছে 120Hz রিফ্রেশ রেট এবং 6000mAh বড় ব্যাটারি

Itel তাদের নতুন মডেল itel A200 Plus 4G স্মার্টফোন ৫ মার্চ ২০২৬ তারিখে বাংলাদেশের বাজারে অফিশিয়ালভাবে লঞ্চ করেছে। তথ্য অনুযায়ী, ফোনটিতে রয়েছে 120Hz রিফ্রেশ রেট সমর্থিত 6.75 ইঞ্চির IPS LCD ডিসপ্লে, যা দৈনন্দিন কাজ এবং হালকা গেম খেলার সময় ব্যবহারকারীকে মসৃণ ও আরামদায়ক অভিজ্ঞতা প্রদান করে।

itel A200 Plus 4G স্মার্টফোনে দেওয়া হয়েছে Unisoc T7250 Octa-core প্রসেসর, যা সাধারণ ব্যবহার এবং হালকা গেমিং‑এর ক্ষেত্রে যথেষ্ট ভালো পারফরম্যান্স দেয়। এছাড়া দীর্ঘ সময় ব্যবহারের জন্য ফোনটিতে রয়েছে 6000mAh বড় ব্যাটারি। চলুন এবার জেনে নেওয়া যাক ফোনের সম্পূর্ণ স্পেসিফিকেশন ও দাম।

হাইলাইটস

  • itel A200 Plus 4G ফোনে রয়েছে Unisoc T7250 প্রসেসর।
  • পাশাপাশি থাকছে 120Hz রিফ্রেশ রেট সমর্থিত ডিসপ্লে।
  • ফোনটিতে ব্যবহার করা হয়েছে 6000mAh বড় ব্যাটারি।

itel A200 Plus 4G ফোনের দাম ও ভ্যারিয়েন্ট

ভ্যারিয়েন্টবাংলাদেশে দাম
itel A200 Plus 4G (4GB+64GB)১২,৪৯০ টাকা (অফিশিয়াল)
itel A200 Plus 4G (4GB+128GB)১৩,৯৯০ টাকা (অফিশিয়াল)

উন্নত রিফ্রেশ রেট এবং বড় ব্যাটারি সহ বাংলাদেশের বাজারে itel A200 Plus 4G স্মার্টফোন অফিশিয়ালভাবে দুইটি ভ্যারিয়েন্ট লঞ্চ হয়েছে। ফোনের (4GB র‍্যাম+64GB স্টোরেজ) -এর দাম ১২,৪৯০ টাকা এবং (4GB র‍্যাম+128GB স্টোরেজ) ভ্যারিয়েন্টের দাম ১৩,৯৯০ টাকা। ফোনটি আকর্ষণীয় তিনটি কালারে রয়েছে Comet Orange, Nightly Blue এবং Meteor Titanium। বর্তমানে এই ফোন কোম্পানি অনুমোদিত বাংলাদেশের বিভিন্ন শপ বা শোরুমে পাওয়া যাচ্ছে।

itel A200 Plus 4G স্মার্টফোনের স্পেসিফিকেশন

itel A200 Plus 4G স্মার্টফোনে ব্যবহার করা হয়েছে 6.75 ইঞ্চির IPS LCD ডিসপ্লে, যেখানে (720x1600 পিক্সেল) রেজোলিউশন এবং 120Hz রিফ্রেশ রেট সাপোর্ট করে। এছাড়া পারফরম্যান্সের জন্য ফোনটিতে রয়েছে Unisoc T7250 প্রসেসর। 12 ন্যানোমিটার প্রযুক্তিতে তৈরি এই চিপসের ক্লক স্পীড 1.6 GHz থেকে 1.8 GHz পর্যন্ত। ফোনটি OS 15.1 ভিত্তিক Android 15 অপারেটিং সিস্টেমে চলে।

দীর্ঘ সময় ব্যবহারের জন্য ফোনটিতে দেওয়া হয়েছে 6000mAh বড় ব্যাটারি এবং এতে চার্জ করার জন্য রয়েছে 18W ফাস্ট চার্জিং। পাশাপাশি সিকিউরিটির জন্য ফোনে সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর যুক্ত করা হয়েছে। ফোনটিতে Wi-Fi 5, Bluetooth 5.0 এবং USB চার্জিং সাপোর্ট করে।

ফটোগ্রাফির জন্য ফোনের রেয়ারে রয়েছে LED ফ্ল্যাশ সহ 13MP প্রাইমারি ক্যামেরা এবং সেলফি ও ভিডিও কলের জন্য ফোনের সামনে ব্যবহার করা হয়েছে 5MP ফ্রন্ট ক্যামেরা। পাশাপাশি ফোনটিতে IP65 রেটিং দেওয়া হয়েছে, যা ধুলোবালি ও পানির ছিটা প্রতিরোধ করতে সক্ষম।

ফোনটিতে যুক্ত করা হয়েছে 2km UltraLink Free Call ফিচার। এর মাধ্যমে মোবাইলে নেটওয়ার্ক না থাকলেও প্রায় ২ কিলোমিটার দূরত্বের মধ্যে অন্য ডিভাইসের সঙ্গে সরাসরি বিনামূল্যে কথা বলা সম্ভব হয়। পাশাপাশি রয়েছে itel AI ফিচার, যা দৈনন্দিন কাজকে আরও সহজ ও সুবিধাজনক করে তোলে।

সোর্স: এখানে ক্লিক করুন

MobileMaya Team
MobileMaya began serving Bangladesh's tech media landscape in 2014 by providing accurate technology news which continues to this day for more than ten years. The platform now ranks among Bangladesh's most respected mobile phone information networks that provide reviews and industry news updates.

Related News

View Morearrow
new-img

ইন্টারনেটের নতুন দাম নির্ধারণ করল বিটিআরসি, মিলবে ২৫০ এমবিপিএস গতির সেবা

গত ২৭ এপ্রিল ২০২৬ তারিখ রোজ সোমবার বিটিআরসির সিস্টেমস অ্যান্ড সার্ভিসেস বিভাগ থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেশের ইন্টারনেট ব্যবহারকারীদের জ...

new-img

এআই নির্ভর হার্ডওয়্যার পরিকল্পনায় বড় পরিবর্তনের পথে অ্যাপল

প্রযুক্তি দুনিয়ার শীর্ষ প্রতিষ্ঠান অ্যাপল তাদের হার্ডওয়্যার কৌশলে বড় পরিবর্তনের পরিকল্পনা করছে। কৃত্রিম বুদ্ধিমত্তাকে কেন্দ্র করে নতুন প্রজন্মের ডিভাই...

new-img

নতুন ৫জি স্মার্টফোনের মাধ্যমে স্যামসাংয়ের পরিবেশক হলো এসইবিএল

বাংলাদেশের স্মার্টফোন বাজারে একসাথে কাজ শুরু করেছে প্রযুক্তি ব্র্যান্ড স্যামসাং এবং দেশের পরিবেশনা প্রতিষ্ঠান এসইবিএল (ডিএক্স গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান)।...

new-img

Honor 600 Series আকর্ষণীয় ডিজাইন এবং শক্তিশালী ফিচার নিয়ে আগামী ৭ মে বাংলাদেশের বাজারে লঞ্চ হতে চলেছে

আগামী ৭ মে ২০২৬ তারিখে Honor 600 Series বাংলাদেশের বাজারে অফিশিয়ালভাবে লঞ্চ হতে চলেছে। ইতিমধ্যে ফোনটির বেশ কিছু ভিডিও এবং ছবি কোম্পানি তাদের অফিশিয়াল...

Discussions