Login Now

Login with email

Forgot Password

Apple iPhone 17e স্মার্টফোন 48MP Fusion প্রাইমারি ক্যামেরা এবং Apple A19 প্রসেসর সহ ২ মার্চ গ্লোবাল বাজারে লঞ্চ হয়েছে

MobileMaya Team
Publish On: Mar 05,2026 10:04 AM
153

Apple iPhone 17e স্মার্টফোন 48MP Fusion প্রাইমারি ক্যামেরা এবং Apple A19 প্রসেসর সহ ২ মার্চ গ্লোবাল বাজারে লঞ্চ হয়েছে

Apple তাদের নতুন মডেল Apple iPhone 17e স্মার্টফোন গত ২ মার্চ ২০২৬ তারিখে গ্লোবাল অফিশিয়ালভাবে লঞ্চ করেছে। তথ্য অনুযায়ী, ফোনটিতে রয়েছে ফোনটিতে রয়েছে 6.1 ইঞ্চির Super Retina XDR OLED ডিসপ্লে। বাংলাদেশের বাজারে ফোনটি অফিশিয়ালি লঞ্চের কোন ঘোষণা পাওয়া যায়নি। তবে ধারণা করা হচ্ছে, এটি খুব শীঘ্রই বাংলাদেশে আনঅফিশিয়ালি আসতে পারে।

Apple iPhone 17e স্মার্টফোনের রেয়ারে ব্যবহার করা হয়েছে 48MP Fusion প্রাইমারি ক্যামেরা, যা খুব সহজেই ফটোগ্রাফারদের নজর কাড়বে। পাশাপাশি ফোনটিতে রয়েছে শক্তিশালী Apple A19 প্রসেসর, যা ভারী কাজ এবং হাই-গ্রাফিক্সের গেমে খুব ভালো পারফরম্যান্স প্রদান করে। চলুন এবার জেনে নেওয়া যাক ফোনের সম্পূর্ণ স্পেসিফিকেশন ও দাম সম্পর্কে বিস্তারিত।

হাইলাইটস

  • Apple iPhone 17e স্মার্টফোনে রয়েছে Apple A19 প্রসেসর।
  • সাথে থাকছে 6.1 ইঞ্চির Super Retina XDR OLED ডিসপ্লে।
  • ফোনটিতে ব্যবহার করা হয়েছে 48MP Fusion প্রাইমারি ক্যামেরা।

Apple iPhone 17e ফোনের দাম ও ভ্যারিয়েন্ট

ভ্যারিয়েন্টবাংলাদেশে সম্ভাব্য দাম
Apple iPhone 17e (8GB+256GB)১,১০,০০০ টাকা

শক্তিশালী প্রসেসর, উন্নত ডিসপ্লে এবং চমৎকার ক্যামেরা নিয়ে Apple iPhone 17e স্মার্টফোন গ্লোবাল বাজারে অফিশিয়ালি লঞ্চ হয়েছে। ফোনের (8GB র‍্যাম+256GB স্টোরেজ) ভ্যারিয়েন্টের বাংলাদেশে আনুমানিক দাম প্রায় ১,১০,০০০ টাকা হতে পারে। ফোনটি আকর্ষণীয় তিনটি কালারে রয়েছে Black, White এবং Soft Pink

Apple iPhone 17e ফোনের স্পেসিফিকেশন

নতুন মডেলের Apple iPhone 17e স্মার্টফোনে রয়েছে 6.1 ইঞ্চির Super Retina XDR OLED ডিসপ্লে, যেখানে (2532×1170 পিক্সেল) রেজোলিউশন এবং 1200nits পিক ব্রাইটনেস সাপোর্ট করে। এই স্ক্রিনে যুক্ত আছে Ceramic Shield 2 প্রটেকশন, যা দৈনন্দিন ব্যবহারের সময় ছোটখাটো ধাক্কা, পড়ে যাওয়া বা ক্ষতির হাত থেকে স্ক্রিনকে ভালোভাবে সুরক্ষিত রাখে।

ফোনটিতে রয়েছে শক্তিশালী Apple A19 প্রসেসর। 3 ন্যানোমিটার প্রযুক্তিতে তৈরি এই চিপসের ক্লক স্পীড 2.60 GHz থেকে 4.26 GHz পর্যন্ত, যা ভারী কাজ এবং হাই গ্রাফিক্সের গেমে খুব ভালো পারফরম্যান্স প্রদান করে। এছাড়া নিরাপত্তার জন্য এই ফোনে ফেস আইডি দেওয়া হয়েছে। ফোনটি iOS 26 অপারেটিং সিস্টেমে চলে।

ফটোগ্রাফারদের নজর কাড়তে ফোনের রেয়ারে OIS সমর্থিত ƒ/1.6 অ্যাপারচারের 48MP Fusion প্রাইমারি ক্যামেরা ব্যবহার করা হয়েছে। এই ক্যামেরা দিয়ে হাই-কোয়ালিটির ছবি এবং 4K@ 24/30/60 fps রেজোলিউশনে ভিডিও রেকড করা যায়। পাশাপাশি সেলফি ও ভিডিও কলের জন্য ফোনের সামনে রয়েছে ƒ/1.9 অ্যাপারচারের 12MP TrueDepth ফ্রন্ট ক্যামেরা।

Apple iPhone 17e স্মার্টফোনে ব্যবহার করা হয়েছে 4005mAh উন্নত ব্যাটারি। এছাড়া ফোনটিতে রয়েছে IP68 রেটিং, যা ধুলোবালি ও পানি প্রতিরোধ করতে সক্ষম। এই ফোনে 5G নেটওয়ার্ক এবং WiFi 6 সাপোর্ট করে।

সোর্স: এখানে ক্লিক করুন

MobileMaya Team
MobileMaya began serving Bangladesh's tech media landscape in 2014 by providing accurate technology news which continues to this day for more than ten years. The platform now ranks among Bangladesh's most respected mobile phone information networks that provide reviews and industry news updates.

Related News

View Morearrow
new-img

জিমেইলে আসছে বড় নিরাপত্তা আপডেট: মোবাইলেও থাকবে শক্তিশালী এনক্রিপশন সুবিধা

গুগল তাদের জনপ্রিয় ইমেইল প্ল্যাটফর্ম জিমেইলে একটি গুরুত্বপূর্ণ নতুন পরিবর্তন এনেছে। এখন থেকে শুধু কম্পিউটার নয়, অ্যান্ড্রয়েড ও আইওএস ফোনেও এন্ড-টু-এন্...

new-img

Tecno Spark 50 4G স্মার্টফোন ১০ এপ্রিল বাংলাদেশে লঞ্চ হয়েছে: সাথে রয়েছে 7000mAh বড় ব্যাটারি এবং 120Hz রিফ্রেশ রেট

বাজেট ফ্রেন্ডলির মধ্যে উন্নত মানের ফিচার নিয়ে Tecno Spark 50 4G স্মার্টফোন ১০ এপ্রিল ২০২৬ তারিখে বাংলাদেশের বাজারে অফিশিয়ালি লঞ্চ হয়েছে। তথ্য অনুযায়ী,...

new-img

Tecno Spark 50 5G স্মার্টফোন Dimensity 6400 প্রসেসর এবং 6500mAh বড় ব্যাটারি নিয়ে ১০ এপ্রিল বাংলাদেশে লঞ্চ হয়েছে

Tecno তাদের চমৎকার ডিজাইনের Tecno Spark 50 5G স্মার্টফোন ১০ এপ্রিল ২০২৬ তারিখে বাংলাদেশের বাজারে অফিশিয়ালভাবে লঞ্চ করেছে। ফোনটিতে ব্যবহার করা হয়েছে 6...

new-img

Vivo V70 FE 5G স্মার্টফোন 200MPরেয়ার ক্যামেরা এবং 7000mAh বড় ব্যাটারি সহ ৯ এপ্রিল বাংলাদেশের বাজারে লঞ্চ হয়েছে

Vivo তাদের নতুন মডেল Vivo V70 FE 5G স্মার্টফোন ৯ এপ্রিল ২০২৬ তারিখে বাংলাদেশের বাজারে অফিশিয়ালভাবে লঞ্চ করেছে। তথ্য অনুযায়ী, ফোনটিতে ব্যবহার করা হয়েছে...

Discussions