Login Now

Login with email

Forgot Password

Tecno Spark 50 5G স্মার্টফোন ২৭ মার্চ ভারতে লঞ্চ হয়েছে: সাথে রয়েছে Dimensity 6400 প্রসেসর ও 6500mAh বড় ব্যাটারি

MobileMaya Team
Publish On: Mar 29,2026 04:59 PM
153

Tecno Spark 50 5G স্মার্টফোন ২৭ মার্চ ভারতে লঞ্চ হয়েছে: সাথে রয়েছে Dimensity 6400 প্রসেসর ও 6500mAh বড় ব্যাটারি

চমৎকার ডিজাইনের Tecno Spark 50 5G স্মার্টফোন ২৭ মার্চ ২০২৬ তারিখে ভারতের বাজারে লঞ্চ করা হয়েছে। ফোনটি খুব শীঘ্রই বাংলাদেশের বাজারে আসতে পারে। তথ্য অনুযায়ী, ফোনটিতে ব্যবহার করা হয়েছে Dimensity 6400 প্রসেসর, যা মাঝারি মানের গেম, মাল্টিটাস্কিং এবং দৈনন্দিন কাজের সময় খুব ভালো পারফরম্যান্স প্রদান করে।

Tecno Spark 50 5G স্মার্টফোনে রয়েছে 6500mAh বড় ব্যাটারি, যা সাধারণ ব্যবহারে প্রায় ২ দিন টিকে থাকতে পারে। পাশাপাশি ফোনটিতে 120Hz রিফ্রেশ রেট সমর্থিত 6.78 ইঞ্চির IPS LCD ডিসপ্লে দেওয়া হয়েছে। চলুন এবার জেনে নেওয়া যাক ফোনের সম্পূর্ণ স্পেসিফিকেশন ও দাম সম্পর্কে বিস্তারিত।

হাইলাইটস

  • Tecno Spark 50 5G ফোনে রয়েছে 6500mAh বড় ব্যাটারি ।
  • পাশাপাশি 120Hz রিফ্রেশ রেট সমর্থিত ডিসপ্লে দেওয়া হয়েছে।
  • ফোনটিতে ব্যবহার করা হয়েছে Dimensity 6400 প্রসেসর।

Tecno Spark 50 5G ফোনের দাম ও ভ্যারিয়েন্ট

ভ্যারিয়েন্টভারতে দামবাংলাদেশে সম্ভাব্য দাম
Tecno Spark 50 5G (4GB+128GB)১৬,৯৯৯ রূপি২০,০০০ টাকা

চমৎকার ডিজাইন, উন্নত প্রসেসর এবং বড় ব্যাটারি নিয়ে ভারতের বাজারে লঞ্চ হয়েছে Tecno Spark 50 5G স্মার্টফোন। ফোনের (4GB র‍্যাম+128GB স্টোরেজ) ভ্যারিয়েন্টের দাম ১৬,৯৯৯ রূপি। সেই তুলনায় বাংলাদেশে এই ফোনের আনুমানিক দাম প্রায় ২০,০০০ টাকা হতে পারে। ফোনটি Ink Black, Champagne Gold, Fantasy Purple এবং Mint Green কালারে পাওয়া যাচ্ছে।

Tecno Spark 50 5G ফোনের স্পেসিফিকেশন

তথ্য অনুযায়ী, Tecno Spark 50 5G স্মার্টফোনে রয়েছে 6.78 ইঞ্চির IPS LCD ডিসপ্লে, যেখানে 120Hz রিফ্রেশ রেট এবং (720x1576 পিক্সেল) রেজোলিউশন সাপোর্ট করে। এই ফোনে IP64 রেটিং দেওয়া হয়েছে, যা ধুলোবালি ও পানির ছিটা প্রতিরোধ করতে সক্ষম। পাশাপাশি নিরাপত্তার জন্য ফোনটিতে সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ব্যবহার করা হয়েছে। 

ফোনটিতে রয়েছে Dimensity 6400 প্রসেসর। 6 ন্যানোমিটার প্রযক্তিতে তৈরি এই চিপসের ক্লক স্পীড 2 GHz থেকে 2.5 GHz পর্যন্ত, যা মাঝারি মানের গেম, মাল্টিটাস্কিং এবং দৈনন্দিন কাজের সময় স্মুথ পারফরম্যান্স নিশ্চিত করে। এছাড়া ফোনটিতে Bluetooth 5.4, Wi-Fi 5 এবং 5G নেটওয়ার্ক সাপোর্ট করে। ফোনটি HiOS ভিত্তিক Android 16 অপারেটিং সিস্টেমে চলে।


ফটোগ্রাফির জন্য ফোনের রেয়ারে ডুয়েল LED ফ্ল্যাশ সহ f/1.85 অ্যাপারচারের 50MP প্রাইমারি ক্যামেরা ব্যবহার করা হয়েছে, যার মাধ্যমে Full HD @30/60 fps রেজোলিউশনে ভিডিও রেকর্ড করা যায়। পাশাপাশি সেলফি ও ভিডিও কলের জন্য ফোনের সামনে রয়েছে f/2.0 অ্যাপারচারের 8MP ফ্রন্ট ক্যামেরা।

দীর্ঘ সময় ব্যবহারের জন্য ফোনটিতে 6500mAh বড় ব্যাটারি দেওয়া হয়েছে এবং দ্রুত চার্জ করার জন্য এই ফোনে রয়েছে 45W ফাস্ট চার্জিং। এছাড়া ফোনটিতে UPS 3.0 প্রযুক্তিভিত্তিক সিগন্যাল বুস্টিং ফিচার যুক্ত আছে, যা নেটওয়ার্ক সংযোগকে আরও শক্তিশালী ও স্থিতিশীল রাখতে সহায়তা করে।

সোর্স: এখানে ক্লিক করুন

MobileMaya Team
MobileMaya began serving Bangladesh's tech media landscape in 2014 by providing accurate technology news which continues to this day for more than ten years. The platform now ranks among Bangladesh's most respected mobile phone information networks that provide reviews and industry news updates.

Related News

View Morearrow
new-img

আগামী ৮ সেপ্টেম্বর থেকে যেসব ফোনে বন্ধ হচ্ছে হোয়াটসঅ্যাপ

বিশ্বজুড়ে অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য একটি বড় দুঃসংবাদ নিয়ে এসেছে জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ। আগামী ৮ সেপ্টেম্বর ২০২৬ থেকে লাখ লাখ স...

new-img

টাকা দিয়ে হোয়াটসঅ্যাপ ব্যবহার করলে মিলবে যেসব বাড়তি সুবিধা

বিশ্বের অন্যতম জনপ্রিয় মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপে বড় পরিবর্তন আসতে যাচ্ছে। এতদিন বিনামূল্যে মেসেজিং ও কলিং সুবিধা দিয়ে এলেও, এবার ‘হোয়াটসঅ্যাপ প্লাস’...

new-img

Xiaomi Redmi A7 4G স্মার্টফোন ১ মে বাংলাদেশে লঞ্চ হয়েছে: সাথে রয়েছে 5200mAh ব্যাটারি এবং UNISOC T7250 প্রসেসর

গত ১ মে ২০২৬ তারিখে বাংলাদেশের বাজারে অফিশিয়ালি লঞ্চ হয়েছে Xiaomi Redmi A7 4G স্মার্টফোন। তথ্য অনুযায়ী, ফোনটিতে রয়েছে UNISOC T7250 প্রসেসর, যা দৈনন্দি...

new-img

OpenAI আনছে নতুন স্মার্টফোন: অ্যাপ ছাড়াই চলবে সব কাজ

বিশ্বের সবচেয়ে জনপ্রিয় প্রতিষ্ঠান OpenAI এখন শুধু সফটওয়্যার নিয়েই কাজ করতে চায় না। তারা একটি “AI এজেন্ট ফোন” তৈরির পরিকল্পনা করছে বলে জানা গেছে নতুন এ...

Discussions