Login Now

Login with email

Forgot Password

6000mAh ব্যাটারি এবং 120Hz রিফ্রেশ রেট সহ বাংলাদশের বাজারে লঞ্চ হল Tecno Spark 40 5G স্মার্টফোন

MobileMaya Team
Publish On: Oct 18,2025 04:03 PM
153

6000mAh ব্যাটারি এবং 120Hz রিফ্রেশ রেট সহ বাংলাদশের বাজারে লঞ্চ হল Tecno Spark 40 5G স্মার্টফোন

আজ 13 অক্টোবর,টেকনোর নতুন মডেল Tecno Spark 40 5G স্মার্টফোন বাংলাদেশের বাজারে আনুষ্ঠানিকভাবে লঞ্চ হয়েছে। কোম্পানির দেওয়া তথ্য অনুযায়ী, এই ফোনটিতে AI Image Extender, AI Writing, Outdoor Booster সহ AI Mosaic এবং AI Eraser 2.0 এর মতো ফিচার যোগ করা হয়েছে।

Tecno Spark 40 5G স্মার্টফোনে রয়েছে 6,000 mAh ব্যাটারি এবং 18W ফাস্ট চার্জিং। ফোনটিতে 120Hz রিফ্রেশ রেট সাপোর্টেড ডিসপ্লে দেওয়া হয়েছে, যার ফলে গেম খেলা বা ভিডিও দেখার সময় স্মুথ পারফরম্যান্স নিশ্চিত করবে। চলুন এবার জেনে নেওয়া যাক ফোনটির দাম ও স্পেসিফিকেশন।

হাইলাইটস

  • Tecno Spark 40 5G ফোনে রয়েছে 6,000 mAh ব্যাটারি ।
  • এছাড়াও ফোনটিতে 120Hz রিফ্রেশ রেট সাপোর্ট করে।
  • নতুন এই ফোনে একাধিক Ai ফিচার করা হয়েছে।

Tecno Spark 40 5G ফোনের দাম ও ভ্যারিয়েন্ট

ভ্যারিয়েন্টবাংলাদেশে দাম

Tecno Spark 40 5G (4GB র‌্যাম +128GB স্টোরেজ) 

১৬,৯৯৯ টাকা (অফিশিয়াল)

Tecno Spark 40 5G স্মার্টফোনটি বাংলাদেশের বাজারে একটি ভ্যারিয়েন্টে লঞ্চ করেছে। যার 8GB র‌্যাম (4GB ফিজিক্যাল + 4GB ভার্চুয়াল র‌্যাম) + 128 GB স্টোরেজ এর দাম ১৬,৯৯৯ টাকা। ফোনটি Sky Blue,Turquoise Green এবং Ink Black কালারে ডিজাইন করা হয়েছে। বর্তমানে এই ফোন টেকনোর অফিশিয়াল সাইটে পাওয়া যাবে, এর পাশাপাশি কোম্পানি অনুমোদিত দোকানেও পাওয়া যাচ্ছে।

Tecno Spark 40 5G ফোনের স্পেসিফিকেশন

Tecno Spark 40 5G স্মার্টফোনটিতে 6.75 ইঞ্চির 120Hz রিফ্রেশ রেট সাপোর্টেড HD+ ডিসপ্লে রয়েছে। পারফরম্যান্সের জন্য ফোনটিতে MediaTek Dimensity 6400 5G+ প্রসেসর যোগ করা হয়েছে। বর্তমানে এটি 8GB RAM (4GB ফিজিক্যাল + 4GB ভার্চুয়াল র‌্যাম) + 128 GB স্টোরেজ ভ্যারিয়েন্টে পাওয়া যাচ্ছে। ফোনটি HIOS নির্ভর Android 15 অপারেটিং সিস্টেমে চলবে।

Tecno Spark 40 5G ফোনের রেয়ারে ডুয়েল LED ফ্ল্যাশ সহ 50MP প্রাইমারি ক্যামেরা সাপোর্ট করে। সেলফি ও ভিডিও কলের জন্য সামনে থাকছে 5MP ফ্রন্ট ক্যামেরা। স্মার্টফোনটিতে রয়েছে শক্তিশালী 6000mAh ব্যাটারি এবং 18W ফাস্ট চার্জিং। যা দৈনন্দিন জীবনে দীর্ঘ সময় ব্যবহারের সুবিধা দেবে।


ধুলোবালি ও পানি প্রতিরোধ করার জন্য ফোনটিতে IP64 রেটিং দেওয়া হয়েছে। কোম্পানির পক্ষ থেকে জানা গেছে, ফোনটিতে DECO ডিজাইনের মাধ্যমে যুক্ত করা হয়েছে আধুনিক ফিচার যেমন AI Image Extender, AI Writing, Outdoor Booster, AI Mosaic এবং AI Eraser 2.0 ফলে ফোন ব্যবহার করা আরো সহজ হবে।

নিরাপত্তার জন্য এই ফোনের সাইডে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং ওয়াটার রেজিস্ট্যান্সের মতো ফিচার দেওয়া আছে। কানেক্টিভিটির জন্য রয়েছে NFC, BT 5.4 এবং ওয়াইফাই 2.4+5 গিগাহার্টজ. এছারাও, ফোনটিতে DTS Sound System এবং TECNO AI এর ফিচার সাপোর্ট করে।

সোর্সঃ ক্লিক করুন

MobileMaya Team
MobileMaya began serving Bangladesh's tech media landscape in 2014 by providing accurate technology news which continues to this day for more than ten years. The platform now ranks among Bangladesh's most respected mobile phone information networks that provide reviews and industry news updates.

Related News

View Morearrow
new-img

Oppo Find X9 Ultra স্মার্টফোন Snapdragon 8 Elite Gen 5 প্রসেসর ও 200MP রেয়ার ক্যামেরা সহ ২১ এপ্রিল গ্লোবাল বাজারে লঞ্চ হয়েছে

প্রিমিয়াম বাজেটের মধ্যে শক্তিশালী ফিচার এবং আকর্ষণীয় ডিজাইন নিয়ে ২১ এপ্রিল ২০২৬ তারিখে গ্লোবাল বাজারে অফিশিয়ালভাবে লঞ্চ হয়েছে Oppo Find X9 Ultra স্মার...

new-img

দেশে চালু হতে যাচ্ছে পেপ্যাল, কার্ড পাবেন প্রায় ২ লাখ ফ্রিল্যান্সার: জানালেন প্রধানমন্ত্রী

গতকাল বুধবার (২২ এপ্রিল) জাতীয় সংসদে নাটোর-৪ আসনের সংসদ সদস্য মো. আব্দুল আজিজের লিখিত প্রশ্নের উত্তরে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, অনলাইন পেমেন্ট গ...

new-img

Huawei Pura 90 Pro Max স্মার্টফোন 200MP টেলিফটো ক্যামেরা ও Kirin 9030S প্রসেসর সহ ২০ এপ্রিল চীনে লঞ্চ হয়েছে

Huawei তাদের নতুন মডেল Huawei Pura 90 Pro Max স্মার্টফোন ২০ এপ্রিল ২০২৬ তারিখে চীনের বাজারে অফিশিয়ালি লঞ্চ করেছে। তথ্য অনুযায়ী, ফোনটিতে রয়েছে 6000 mAh...

new-img

Huawei Pura 90 Pro স্মার্টফোন ২০ এপ্রিল চীনে লঞ্চ হয়েছে: সাথে রয়েছে LTPO OLED ডিসপ্লে ও Kirin 9030S প্রসেসর

উন্নত মানের ফিচার এবং চমৎকার ডিজাইন নিয়ে Huawei Pura 90 Pro স্মার্টফোন ২০ এপ্রিল ২০২৬ তারিখে চীনের বাজারে অফিশিয়ালি লঞ্চ হয়েছে। তথ্য অনুযায়ী, ফোনটিতে...

Discussions