Login Now

Login with email

Forgot Password

৩০ সেপ্টেম্বর বাংলাদেশের বাজারে লঞ্চ হল Tecno Pova Slim 5G স্মার্টফোন: সাথে রয়েছে 144Hz রিফ্রেশ রেট ও 5.95 mm থিকনেস

MobileMaya Team
Publish On: Oct 04,2025 12:16 AM
153

৩০ সেপ্টেম্বর বাংলাদেশের বাজারে লঞ্চ হল Tecno Pova Slim 5G স্মার্টফোন: সাথে রয়েছে 144Hz রিফ্রেশ রেট ও 5.95 mm থিকনেস

৩০ সেপ্টেম্বর ২০২৫ তারিখে Tecno তাদের নতুন স্মার্টফোন Tecno Pova Slim 5G বাংলাদেশের বাজারে আনুষ্ঠানিকভাবে লঞ্চ করেছে। টেকনোর তথ্য অনুযায়ী, এটি বিশ্বের সবচেয়ে পাতলা ফোন। জানা গেছে নতুন এই ফোনটি আগের Pova সিরিজের ফোনগুলোর তুলনায় বেশ আলাদা ডিজাইনের। এতে যুক্ত করা হয়েছে ইউনিক AI অ্যাসিস্ট্যান্ট, যা ব্যবহারকারীদের সুবিধাজনক অভিজ্ঞতা দেবে।

Tecno Pova Slim 5G স্মার্টফোনে 5160mAh শক্তিশালী ব্যাটারি এবং 45W ফাস্ট চার্জিং রয়েছে। ফোনটিকে ধুলাবালি ও হালকা পানির ছিটা থেকে সুরক্ষিত রাখতে IP64 রেটিং ব্যবহার করা হয়েছে। চলুন এবার জেনে নেওয়া যাক বাংলাদেশে এই ফোনটির দাম ও স্পেসিফিকেশন।

হাইলাইটস

● Tecno Pova Slim 5G ফোনে থাকছে 5.95 mm থিকনেস।

● সাথে 3D কার্ভড AMOLED ডিসপ্লে রয়েছে।

● এই ফোনটিতে রয়েছে 144Hz রিফ্রেশ সাপোর্ট।

Tecno Pova Slim 5G ফোনের দাম ও ভ্যারিয়েন্ট

ভ্যারিয়েন্টবাংলাদেশে দাম
Tecno Pova Slim (8GB +256GB)২৯,৯৯৯ টাকা

তথ্য অনুযায়ী, Tecno Pova Slim 5G ফোনটি বাংলাদেশের বাজারে একটি ভেরিয়েন্টে এসেছে। যার (8GB র‍্যাম + 256GB স্টোরেজ) এর দাম ২৯,৯৯৯ টাকা। নতুন মডেলের এই ফোনটি Sky Blue, Slim White এবং Cool Black কালারে লঞ্চ হয়েছে।

Tecno Pova Slim 5G ফোনের স্পেসিফিকেশন ও ফিচার

Tecno Pova Slim 5G স্মার্টফোনে 6.78 ইঞ্চি 3D কার্ভড AMOLED ডিসপ্লে রয়েছে। যেখানে 144Hz রিফ্রেশ রেট এবং (1224 x 2720 pixels) রেজোলিউশন সাপোর্টে করে। টেকনোর এই ফোনে স্ক্রিন উজ্জ্বলের জন্য 4500 nits ব্রাইটনেস ব্যাবহার করেছে। যা আগের মডেল গুলোর তুলনায় ৩-৪ গুন বেশি।

শক্তিশালী পারফরম্যান্স প্রদান করার জন্য এতে রয়েছে MediaTek Dimensity 6400 (6nm) প্রসেসর। বর্তমানে এই ফোনটি একটি ভেরিয়েন্ট পাওয়া যাচ্ছে 8GB র‍্যাম + 256GB স্টোরেজ। ফোনের সাইডে ফেসিং ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার যুক্ত আছে যার সাহায্যে দ্রুত ফোন আনলক করা যাবে।

দৈনন্দিন ব্যাবহারের জন্য স্মার্টফোনটিতে 5,160mAh ব্যাটারির সাথে 45W ফাস্ট চার্জিং ও 10W রিভার্স চার্জিং যোগ করেছে। টেকনো কোম্পানি থেকে জানা গেছে ফোনটিতে 55 মিনিটে 100% চার্জ করা যাবে। ফোনের রেয়ারে ডুয়েল ফ্ল্যাশ সহ 50MP প্রাইমারি ক্যামেরা এবং 2MP সেকেন্ডারি ক্যামেরা সাপোর্ট করে। পাশাপাশি সেলফি ও ভিডিও কলের জন্য সামনে থাকছে 13MP ফ্রন্ট ক্যামেরা।


পানি এবং ধুলাবালি প্রতিরোধের জন্য IP64 রেটিং ব্যাবহার করা হয়েছে। ফোনটিতে নতুন কিছু Ai ফিচার যোগ করেছে, যা লেখালেখির কাজকে উন্নত করে তুলবে। এছারাও ফোনটি Android 15 নির্ভর HiOS 15 কাস্টম সফটওয়্যারে রান করে।

সোর্সঃ ক্লিক করুন

MobileMaya Team
MobileMaya began serving Bangladesh's tech media landscape in 2014 by providing accurate technology news which continues to this day for more than ten years. The platform now ranks among Bangladesh's most respected mobile phone information networks that provide reviews and industry news updates.

Related News

View Morearrow
new-img

ফোল্ডেবল আইফোন আল্ট্রা নিয়ে আসছে অ্যাপল

বর্তমান প্রযুক্তি দুনিয়ায় আলোচনায় থাকা ভাঁজ করা আইফোন নিয়ে আসার চূড়ান্ত প্রস্তুতি নিচ্ছে মার্কিন টেক জায়ান্ট অ্যাপল। দক্ষিণ কোরীয় প্রতিদ্বন্দ্বী স্যাম...

new-img

হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য সতর্কতা: বড় ধরনের সাইবার ঝুঁকি ধরা পড়েছে

মেটার মালিকানাধীন জনপ্রিয় মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপে সম্প্রতি দুটি বড় নিরাপত্তা সমস্যা (বাগ) ধরা পড়েছে। এই সমস্যাগুলোর কারণে কোটি কোটি ব্যবহারকারীর ব্...

new-img

ফেসবুক ও ইনস্টাগ্রামে আসতে পারে বড় ধরনের পরিবর্তন

ফেসবুক ও ইনস্টাগ্রাম প্ল্যাটফর্মে শিশুদের নিরাপত্তা সঠিকভাবে নিশ্চিত না করা এবং আসক্তি বাড়ানোর মতো ডিজাইনের কারণে অ্যাটর্নি জেনারেল রাউল তোরেজ মেটার ব...

new-img

Open AI agent phone ফিচার, স্পেসিফিকেশন ও সর্বশেষ তথ্য ২০২৬

সম্প্রতি এক প্রতিবেদনে জানা গিয়েছিল যে, OpenAI এআই-কেন্দ্রিক ইয়ারবাডসহ বিভিন্ন হার্ডওয়্যার ডিভাইস নিয়ে কাজ করছে। পাশাপাশি, MediaTek ও Qualcomm–এর ম...

Discussions