Login Now

Login with email

Forgot Password

৫০০০mAh ক্ষমতার ব্যাটারি ও ৫২ মেগাপিকচার ক্যামেরা সহ মাত্র ৯,০০০ টাকার ও কম দামে বাংলাদেশে লঞ্চ হলো Symphony Z72 স্মার্টফোন।

MobileMaya Team
Publish On: Apr 21,2025 06:54 PM
153

৫০০০mAh ক্ষমতার ব্যাটারি ও ৫২ মেগাপিকচার ক্যামেরা সহ মাত্র ৯,০০০ টাকার ও কম দামে বাংলাদেশে লঞ্চ হলো Symphony Z72 স্মার্টফোন।

Symphony তাদের বাজেট-ফ্রেন্ডলি Z-সিরিজে নতুন সংযোজন হিসেবে Symphony Z72 স্মার্টফোনটি ২০ এপ্রিল ২০২৫ তারিখে বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে লঞ্চ করেছে। এই ফোনে রয়েছে ৪ জিবি র‍্যাম, Android ১৫ অপারেটিং সিস্টেম এবং শক্তিশালী Unisoc T606 চিপসেট সহ আকর্ষণীয় কিছু ফিচার। চলুন জেনে নেওয়া যাক Symphony Z72 ফোনের দাম, ফিচার এবং স্পেসিফিকেশন সম্পর্কে।

বাংলাদেশে Symphony Z72 ফোনের দাম ও ভ্যারিয়েন্ট

মডেল লঞ্চ প্রাইস
4GB RAM + 64GB Storage ৮,৯৯৯ টাকা (ভ্যাট প্রযোজ্য))

Symphony Z72 ফোনের বর্তমান বাজার মূল্য জানতে ক্লিক করুন।


Symphony Z72-এর ৪ জিবি র‍্যাম ও ৬৪ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের মূল্য নির্ধারণ করা হয়েছে ৮,৯৯৯ টাকা। ফোনটি পাওয়া যাবে চারটি আকর্ষণীয় কালারে: Imperial Purple, Cosmic Gold, Titanium Gray,Graphite Black এবং Wamp Green এর আধুনিক ডিজাইন ও হালকা গঠন ব্যবহারকারীদের জন্য সহজ এবং আরামদায়ক ব্যবহারের অভিজ্ঞতা দেবে।

🔍 Symphony Z72 এর মূল ফিচারসমূহ

  • ডিসপ্লে: ৬.৮৮ ইঞ্চির Incell IPS LCD ডিসপ্লে,  ৭২০ x ১৬০০   পিক্সেল রেজোলিউশন এবং ২০:৯ অ্যাসপেক্ট রেশিও।
  • প্রসেসর: Unisoc T606 অক্টা-কোর চিপসেট, যার ক্লক স্পিড ১.৬ গিগাহার্টজ পর্যন্ত।
  • র‍্যাম ও স্টোরেজ: ৪ জিবি র‍্যাম এবং ৬৪ জিবি ইন্টারনাল স্টোরেজ, যা মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে ২৫৬ জিবি পর্যন্ত বাড়ানো যাবে।
  • ক্যামেরা: পেছনে রয়েছে ৫২ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা এবং সামনে ৮ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা।
  • ব্যাটারি: ৫০০০ এমএএইচ ব্যাটারি, যা দীর্ঘ সময় ব্যবহার নিশ্চিত করে।
  • অপারেটিং সিস্টেম: Android ১৫।
  • নিরাপত্তা ও অন্যান্য: সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, ফেস আনলক, ৪জি কানেক্টিভিটি এবং ইউএসবি টাইপ-সি পোর্ট।
Symphony Z72 স্মার্টফোনটি সম্পূর্ণ স্পেসিফিকেশন

Symphony Z72 ফোনটিতে রয়েছে ৬.৮৮ ইঞ্চির HD+ Incell IPS ডিসপ্লে, যার রেজোলিউশন ৭২০x  ১৬৪০ পিক্সেল। ডিসপ্লেটি ২০:৯ অ্যাসপেক্ট রেশিও সমর্থিত, যা মসৃণ ভিজ্যুয়াল অভিজ্ঞতা দেয়। এতে ব্যবহৃত হয়েছে Unisoc T606 অক্টা-কোর প্রসেসর , যা দৈনন্দিন ব্যবহারে ভালো পারফরম্যান্স নিশ্চিত করে।


র‍্যাম ও স্টোরেজ হিসেবে রয়েছে ৪ জিবি র‍্যাম ও ৬৪ জিবি ইন্টারনাল স্টোরেজ, যা microSD কার্ডের মাধ্যমে ২৫৬ জিবি পর্যন্ত বাড়ানো যাবে। ক্যামেরা বিভাগে রয়েছে ৫২ মেগাপিক্সেল AI রিয়ার ক্যামেরা এবং ৮ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা, যা AI ফিচারসহ ছবি ও ভিডিওর অভিজ্ঞতাকে উন্নত করবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ ।

ফোনটিতে ৫০০০mAh ব্যাটারি রয়েছে, যা সারাদিনের ব্যবহারের জন্য যথেষ্ট। চার্জিংয়ের জন্য রয়েছে USB Type-C পোর্ট। অপারেটিং সিস্টেম হিসেবে রয়েছে Android ১৫ এবং নিরাপত্তার জন্য রয়েছে সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ও ফেস আনলক সাপোর্ট।

সূত্র: ক্লিক করুন

MobileMaya Team
MobileMaya began serving Bangladesh's tech media landscape in 2014 by providing accurate technology news which continues to this day for more than ten years. The platform now ranks among Bangladesh's most respected mobile phone information networks that provide reviews and industry news updates.

Related News

View Morearrow
new-img

ফোল্ডেবল আইফোন আল্ট্রা নিয়ে আসছে অ্যাপল

বর্তমান প্রযুক্তি দুনিয়ায় আলোচনায় থাকা ভাঁজ করা আইফোন নিয়ে আসার চূড়ান্ত প্রস্তুতি নিচ্ছে মার্কিন টেক জায়ান্ট অ্যাপল। দক্ষিণ কোরীয় প্রতিদ্বন্দ্বী স্যাম...

new-img

হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য সতর্কতা: বড় ধরনের সাইবার ঝুঁকি ধরা পড়েছে

মেটার মালিকানাধীন জনপ্রিয় মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপে সম্প্রতি দুটি বড় নিরাপত্তা সমস্যা (বাগ) ধরা পড়েছে। এই সমস্যাগুলোর কারণে কোটি কোটি ব্যবহারকারীর ব্...

new-img

ফেসবুক ও ইনস্টাগ্রামে আসতে পারে বড় ধরনের পরিবর্তন

ফেসবুক ও ইনস্টাগ্রাম প্ল্যাটফর্মে শিশুদের নিরাপত্তা সঠিকভাবে নিশ্চিত না করা এবং আসক্তি বাড়ানোর মতো ডিজাইনের কারণে অ্যাটর্নি জেনারেল রাউল তোরেজ মেটার ব...

new-img

Open AI agent phone ফিচার, স্পেসিফিকেশন ও সর্বশেষ তথ্য ২০২৬

সম্প্রতি এক প্রতিবেদনে জানা গিয়েছিল যে, OpenAI এআই-কেন্দ্রিক ইয়ারবাডসহ বিভিন্ন হার্ডওয়্যার ডিভাইস নিয়ে কাজ করছে। পাশাপাশি, MediaTek ও Qualcomm–এর ম...

Discussions