Login Now

Login with email

Forgot Password

Symphony Max 30 4G স্মার্টফোন 5000mAh ব্যাটারি ও IP52 রেটিং সহ ১৯ এপ্রিল বাংলাদেশে লঞ্চ হয়েছে: মূল্য ৯,৯৯৯ টাকা

MobileMaya Team
Publish On: Apr 20,2026 10:55 AM
153

Symphony Max 30 4G স্মার্টফোন 5000mAh ব্যাটারি ও IP52 রেটিং সহ ১৯ এপ্রিল বাংলাদেশে লঞ্চ হয়েছে: মূল্য ৯,৯৯৯ টাকা

Symphony তাদের নতুন মডেল Symphony Max 30 4G স্মার্টফোন ১৯ এপ্রিল ২০২৬ তারিখে বাংলাদেশের বাজারে অফিশিয়ালভাবে লঞ্চ করেছে। তথ্য অনুযায়ী, ফোনটিতে রয়েছে 5000mAh ব্যাটারি, যা সাধারণ ব্যবহার যেমন কল করা, ভিডিও দেখা, সোশ্যাল মিডিয়া স্ক্রল এবং হালকা মাঝারি গেম খেলার ক্ষেত্রে ১ দিনের বেশি চার্জ টিকে থাকতে পারবে।

Symphony Max 30 4G স্মার্টফোনে ব্যবহার করা হয়েছে IP52 রেটিং, ফলে এটি ধুলো ও হালকা পানির ছিটা থেকে ফোনকে কিছুটা সুরক্ষা প্রদান করে। এছাড়া পারফরম্যান্সের জন্য ফোনটিতে রয়েছে UNISOC T603 Octa-Core প্রসেসর। চলুন এবার জেনে নেওয়া যাক ফোনের সম্পূর্ণ স্পেসিফিকেশন এবং বাংলাদেশে দাম।

হাইলাইটস

  • Symphony Max 30 4G ফোনে রয়েছে 5000mAh ব্যাটারি ।
  • সাথে থাকছে ধুলো ও হালকা পানির ছিটা প্রতিরোধী IP52 রেটিং। 
  • ফোনটিতে ব্যবহার করা হয়েছে UNISOC T603 Octa-Core প্রসেসর।

Symphony Max 30 4G ফোনের দাম ও ভ্যারিয়েন্ট

ভ্যারিয়েন্টবাংলাদেশে দাম
Symphony Max 30 4G (3GB+64GB)৯,৯৯৯ টাকা (অফিশিয়াল)

তথ্য অনুযায়ী, Symphony Max 30 4G স্মার্টফোন বাংলাদেশের বাজারে শুধু মাত্র একটি ভ্যারিয়েন্টে লঞ্চ হয়েছে। ফোনের (3GB র‍্যাম+64GB স্টোরেজ) ভ্যারিয়েন্টের দাম ৯,৯৯৯ টাকা। ফোনটি আকর্ষণীয় দুইটি কালারে রয়েছে Space black এবং Silk green। বর্তমানে এই ফোন কোম্পানি অনুমোদিত বাংলাদেশের বিভিন্ন শপ বা দোকানে পাওয়া যাচ্ছে।

Symphony Max 30 4G ফোনের স্পেসিফিকেশন

নতুন মডেলের Symphony Max 30 4G স্মার্টফোনে ব্যবহার করা হয়েছে 6.56 ইঞ্চির IPS LCD ডিসপ্লে, যেখানে (720x1612 পিক্সেল) রেজোলিউশন সাপোর্ট করে। এছাড়া পারফরম্যান্সের জন্য ফোনটিতে রয়েছে UNISOC T603 Octa-Core প্রসেসর। 12 ন্যানোমিটার প্রযুক্তিতে তৈরি এই চিপসের ক্লক স্পীড সর্বোচ্চ 1.8 GHz পর্যন্ত।


ফোনটিতে 5000mAh ব্যাটারি দেওয়া হয়েছে, যা সাধারণ ব্যবহার যেমন কল করা, ভিডিও দেখা, সোশ্যাল মিডিয়া স্ক্রল এবং হালকা মাঝারি গেমিং করলে ১ দিনের বেশি চার্জ টিকে থাকতে পারবে। এছাড়া সিকিউরিটির জন্য এই ফোনে রয়েছে সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং ফেস আনলক ফিচার।

ফটোগ্রাফির জন্য ফোনের রেয়ারে 5MP AI ডুয়েল প্রাইমারি ক্যামেরা ব্যবহার করা হয়েছে এবং সেলফির জন্য ফোনের সামনে রয়েছে 5MP ফ্রন্ট ক্যামেরা। পাশাপাশি ফোনটিতে যুক্ত আছে IP52 রেটিং, যা ধুলো ও হালকা পানির ছিটা থেকে ফোনকে সুরক্ষিত রাখতে সাহায্য করে।

সোর্স: এখানে ক্লিক করুন

MobileMaya Team
MobileMaya began serving Bangladesh's tech media landscape in 2014 by providing accurate technology news which continues to this day for more than ten years. The platform now ranks among Bangladesh's most respected mobile phone information networks that provide reviews and industry news updates.

Related News

View Morearrow
new-img

ফোল্ডেবল আইফোন আল্ট্রা নিয়ে আসছে অ্যাপল

বর্তমান প্রযুক্তি দুনিয়ায় আলোচনায় থাকা ভাঁজ করা আইফোন নিয়ে আসার চূড়ান্ত প্রস্তুতি নিচ্ছে মার্কিন টেক জায়ান্ট অ্যাপল। দক্ষিণ কোরীয় প্রতিদ্বন্দ্বী স্যাম...

new-img

হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য সতর্কতা: বড় ধরনের সাইবার ঝুঁকি ধরা পড়েছে

মেটার মালিকানাধীন জনপ্রিয় মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপে সম্প্রতি দুটি বড় নিরাপত্তা সমস্যা (বাগ) ধরা পড়েছে। এই সমস্যাগুলোর কারণে কোটি কোটি ব্যবহারকারীর ব্...

new-img

ফেসবুক ও ইনস্টাগ্রামে আসতে পারে বড় ধরনের পরিবর্তন

ফেসবুক ও ইনস্টাগ্রাম প্ল্যাটফর্মে শিশুদের নিরাপত্তা সঠিকভাবে নিশ্চিত না করা এবং আসক্তি বাড়ানোর মতো ডিজাইনের কারণে অ্যাটর্নি জেনারেল রাউল তোরেজ মেটার ব...

new-img

Open AI agent phone ফিচার, স্পেসিফিকেশন ও সর্বশেষ তথ্য ২০২৬

সম্প্রতি এক প্রতিবেদনে জানা গিয়েছিল যে, OpenAI এআই-কেন্দ্রিক ইয়ারবাডসহ বিভিন্ন হার্ডওয়্যার ডিভাইস নিয়ে কাজ করছে। পাশাপাশি, MediaTek ও Qualcomm–এর ম...

Discussions