Login Now

Login with email

Forgot Password

Samsung Galaxy S26 Ultra স্মার্টফোন 200MP ক্যামেরা এবং Snapdragon 8 Elite Gen 5 প্রসেসর সহ বাংলাদেশে পাওয়া যাচ্ছে

MobileMaya Team
Publish On: Mar 12,2026 06:50 PM
153

Samsung Galaxy S26 Ultra স্মার্টফোন 200MP ক্যামেরা এবং Snapdragon 8 Elite Gen 5 প্রসেসর সহ বাংলাদেশে পাওয়া যাচ্ছে

Samsung-এর জনপ্রিয় মডেল Samsung Galaxy S26 Ultra স্মার্টফোন এখন বাংলাদেশের বাজারে অফিশিয়ালভাবে পাওয়া যাচ্ছে। তথ্য অনুযায়ী, ফোনটিতে  রয়েছে শক্তিশালী Snapdragon 8 Elite Gen 5 প্রসেসর। 3 ন্যানোমিটার প্রযুক্তিতে তৈরি এই চিপসের ক্লক স্পীড 3.62 GHz থেকে 4.74 GHz পর্যন্ত, যা ভারী গেম এবং উচ্চ গ্রাফিক্সের কাজে খুব ভালো পারফরম্যান্স প্রদান করে।

Samsung Galaxy S26 Ultra স্মার্টফোনে ব্যবহার করা হয়েছে  f/1.4 অ্যাপারচারের 200MP প্রাইমারি ক্যামেরা, যা প্রথম দেখাতেই ফটোগ্রাফারদের নজর কাড়বে। এছাড়া দীর্ঘ সময় ব্যবহারের জন্য ফোনটিতে রয়েছে 5000mAh ব্যাটারি। চলুন এবার জেনে নেওয়া যাক ফোনের সম্পূর্ণ স্পেসিফিকেশন এবং বাংলাদেশে অফিশিয়াল দাম।

হাইলাইটস

  • Samsung Galaxy S26 Ultra ফোনে রয়েছে 200MP ক্যামেরা।
  • ফোনটিতে Snapdragon 8 Elite Gen 5 প্রসেসর দেওয়া হয়েছে।
  • পাশাপাশি এই ফোনে ব্যবহার করা হয়েছে 5000mAh ব্যাটারি।

Samsung Galaxy S26 Ultra ফোনের দাম ও ভ্যারিয়েন্ট

ভ্যারিয়েন্টবাংলাদেশে দাম
Samsung Galaxy S26 Ultra (12GB+256GB)১,৭৯,৯৯৯ টাকা (অফিশিয়াল)
Samsung Galaxy S26 Ultra (12GB+512GB)১,৯৯,৯৯৯ টাকা (অফিশিয়াল)

শক্তিশালী প্রসেসর এবং উন্নত মানের ক্যামেরা নিয়ে Samsung Galaxy S26 Ultra স্মার্টফোন বাংলাদেশে দুইটি ভ্যারিয়েন্টে এসেছে। ফোনের (12GB র‍্যাম+256GB স্টোরেজ)-এর দাম ১,৭৯,৯৯৯ টাকা এবং (12GB র‍্যাম+512GB স্টোরেজ) ভ্যারিয়েন্টের দাম ১,৯৯,৯৯৯ টাকা। ফোনটি আকর্ষণীয় ছয়টি কালারে রয়েছে Cobalt Violet, Sky Blue, Black, White, Silver Shadow এবং Pink Gold। বর্তমানে এই ফোন কোম্পানি অনুমোদিত বাংলাদেশের বিভিন্ন শপে পাওয়া যাচ্ছে।

Samsung Galaxy S26 Ultra ফোনের স্পেসিফিকেশন

ফটোগ্রাফারদের নজর কাড়তে ফোনের রেয়ারে f/1.4 অ্যাপারচারের 200MP প্রাইমারি ক্যামেরা, f/2.9 অ্যাপারচারের 50MP পেরিস্কোপ টেলিফটো ক্যামেরা, f/1.9 অ্যাপারচারের 50MP আল্ট্রাওয়াইড ক্যামেরা এবং f/2.4 অ্যাপারচার যুক্ত 10MP টেলিফটো ক্যামেরা রয়েছে। এই ক্যামেরা দিয়ে সর্বোচ্চ 8K@30fps রেজোলিউশনে ভিডিও রেকড করা যায় এবং উন্নত মানের ছবি তোলা সম্ভব হয়। একইসঙ্গে সেলফির জন্য ফোনের সামনে থাকছে 12MP ফ্রন্ট ক্যামেরা।

Samsung Galaxy S26 Ultra স্মার্টফোনে 6.9 ইঞ্চির Dynamic LTPO AMOLED 2X ডিসপ্লে দেওয়া হয়েছে, যেখানে 120Hz রিফ্রেশ রেট, 2600nits পিক ব্রাইটনেস এবং (3120x1440 পিক্সেল) রেজোলিউশন সাপোর্ট করে। এই স্ক্রিনে রয়েছে Corning Gorilla Armor 2 প্রোটেকশন, যা বড় ধাক্কা, স্ক্র্যাচ বা শক্ত জায়গায় পড়ে যাওয়া থেকে ডিসপ্লেকে সুরক্ষিত রাখে।

শক্তিশালী পারফরম্যান্সের জন্য ফোনটিতে ব্যবহার করা হয়েছে Snapdragon 8 Elite Gen 5 প্রসেসর। 3 ন্যানোমিটার ফেব্রিকশনে তৈরি এই চিপসের ক্লক স্পীড 3.62 GHz থেকে 4.74 GHz পর্যন্ত। এছাড়া ফোনটিতে IP68 রেটিং রয়েছে, যা ধুলোবালি থেকে সুরক্ষা দেয় এবং প্রায় ১.৫ মিটার পানির নিচে ৩০ মিনিট পর্যন্ত ব্যবহারের সুবিধা প্রদান করে।

দীর্ঘ সময় ব্যবহারের জন্য ফোনটিতে 5000mAh ব্যাটারি দেওয়া হয়েছে এবং দ্রুত চার্জ করার জন্য এই ফোনে রয়েছে 60W ফাস্ট চার্জিং, 25W ওয়্যারলেস চার্জিং ও 4.5W রিভার্স চার্জিং। Samsung জানিয়েছে, ফোনে মাত্র 30 মিনিটে 75% চার্জ করা সম্ভব হবে। ফোনটি One UI 8.5 নির্ভর Android 16 অপারেটিং সিস্টেমে চলে এবং এতে ৭ বছর পর্যন্ত OS ও নিরাপত্তা আপডেট সাপোর্ট করে।

সিকিউরিটির জন্য ফোনটিতে আল্ট্রাসনিক ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং ফেস আনলক ফিচার দেওয়া হয়েছে। পাশাপাশি রয়েছে Galaxy AI ফিচার, যা ফোন ব্যবহারের অভিজ্ঞতাকে আরও সহজ ও স্মার্ট করে তোলে। ফোনটিতে 5G নেটওয়ার্ক, Wi‑Fi 7, USB চার্জিং, Bluetooth 6.0 এবং NFC সাপোর্ট করে।

MobileMaya Team
MobileMaya began serving Bangladesh's tech media landscape in 2014 by providing accurate technology news which continues to this day for more than ten years. The platform now ranks among Bangladesh's most respected mobile phone information networks that provide reviews and industry news updates.

Related News

View Morearrow
new-img

ফোল্ডেবল আইফোন আল্ট্রা নিয়ে আসছে অ্যাপল

বর্তমান প্রযুক্তি দুনিয়ায় আলোচনায় থাকা ভাঁজ করা আইফোন নিয়ে আসার চূড়ান্ত প্রস্তুতি নিচ্ছে মার্কিন টেক জায়ান্ট অ্যাপল। দক্ষিণ কোরীয় প্রতিদ্বন্দ্বী স্যাম...

new-img

হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য সতর্কতা: বড় ধরনের সাইবার ঝুঁকি ধরা পড়েছে

মেটার মালিকানাধীন জনপ্রিয় মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপে সম্প্রতি দুটি বড় নিরাপত্তা সমস্যা (বাগ) ধরা পড়েছে। এই সমস্যাগুলোর কারণে কোটি কোটি ব্যবহারকারীর ব্...

new-img

ফেসবুক ও ইনস্টাগ্রামে আসতে পারে বড় ধরনের পরিবর্তন

ফেসবুক ও ইনস্টাগ্রাম প্ল্যাটফর্মে শিশুদের নিরাপত্তা সঠিকভাবে নিশ্চিত না করা এবং আসক্তি বাড়ানোর মতো ডিজাইনের কারণে অ্যাটর্নি জেনারেল রাউল তোরেজ মেটার ব...

new-img

Open AI agent phone ফিচার, স্পেসিফিকেশন ও সর্বশেষ তথ্য ২০২৬

সম্প্রতি এক প্রতিবেদনে জানা গিয়েছিল যে, OpenAI এআই-কেন্দ্রিক ইয়ারবাডসহ বিভিন্ন হার্ডওয়্যার ডিভাইস নিয়ে কাজ করছে। পাশাপাশি, MediaTek ও Qualcomm–এর ম...

Discussions