Login Now

Login with email

Forgot Password

Samsung Galaxy S26 স্মার্টফোন Dynamic LTPO AMOLED 2X ডিসপ্লে ও Exynos 2600 প্রসেসর সহ বাংলাদেশে অফিশিয়ালি পাওয়া যাচ্ছে

MobileMaya Team
Publish On: Mar 12,2026 01:19 PM
153

Samsung Galaxy S26 স্মার্টফোন Dynamic LTPO AMOLED 2X ডিসপ্লে ও Exynos 2600 প্রসেসর সহ বাংলাদেশে অফিশিয়ালি পাওয়া যাচ্ছে

Samsung-এর নতুন মডেল Samsung Galaxy S26 স্মার্টফোন এখন বাংলাদেশের বাজারে অফিশিয়ালভাবে পাওয়া যাচ্ছে। তথ্য অনুযায়ী, ফোনটিতে 120Hz রিফ্রেশ রেট এবং 2600 নিট পিক ব্রাইটনেস সমর্থিত Dynamic LTPO AMOLED 2X ডিসপ্লে দেওয়া হয়েছে, যা ব্যবহারকারীকে মসৃণ ভিজ্যুয়াল অভিজ্ঞতা প্রদান করে।

Samsung Galaxy S26 স্মার্টফোনে ব্যবহার করা হয়েছে Exynos 2600 প্রসেসর। এটি হালকা থেকে ভারী সব ধরনের অ্যাপ বা গেম সহজে চালাতে পারে, একসাথে অনেক কাজ মসৃণভাবে করতে সাহায্য করে এবং ব্যাটারি দীর্ঘ সময় ধরে টিকিয়ে রাখে। চলুন এবার জেনে নেওয়া যাক ফোনের সম্পূর্ণ স্পেসিফিকেশন ও দাম।

হাইলাইটস

  • Samsung Galaxy S26 ফোনের বডি 7.2mm স্লিম ডিজাইনের।
  • ফোনটিতে রয়েছে Dynamic LTPO AMOLED 2X ডিসপ্লে।
  • পাশাপাশি এই ফোনে ব্যবহার করা হয়েছে Exynos 2600 প্রসেসর।

Samsung Galaxy S26 ফোনের দাম ও ভ্যারিয়েন্ট

ভ্যারিয়েন্টবাংলাদেশে দাম
Samsung Galaxy S26 (12GB+256GB)১,১৯,৯৯৯ টাকা (অফিশিয়াল)

শক্তিশালী প্রসেসর, স্লিম বডি এবং উন্নত ডিসপ্লে নিয়ে Samsung Galaxy S26 স্মার্টফোন বাংলাদেশে শুধুমাত্র একটি ভ্যারিয়েন্টে এসেছে। ফোনের (12GB র‍্যাম+256GB স্টোরেজ) ভ্যারিয়েন্টের দাম ১,১৯,৯৯৯ টাকা। ফোনটি আকর্ষণীয় ছয়টি কালারে রয়েছে Cobalt Violet, Sky Blue, Black, White, Silver Shadow এবং Pink Gold। বর্তমানে এই ফোন কোম্পানি অনুমোদিত বাংলাদেশের বিভিন্ন শপে পাওয়া যাচ্ছে। 

Samsung Galaxy S26 ফোনের স্পেসিফিকেশন

নতুন মডেলের Samsung Galaxy S26 স্মার্টফোনে ব্যবহার করা হয়েছে 6.3 ইঞ্চির Dynamic LTPO AMOLED 2X ডিসপ্লে, যেখানে 2600nits পিক ব্রাইটনেস, (2340x1080 পিক্সেল) রেজোলিউশন এবং 120Hz রিফ্রেশ রেট সাপোর্ট করে। এই স্ক্রিনে রয়েছে Corning Gorilla Glass Victus 2 প্রোটেকশন, যা বড় ধাক্কা, স্ক্র্যাচ বা পড়ে যাওয়া থেকে গ্লাসকে সুরক্ষিত রাখে। ফোনটির বডি 7.2 mm স্লিম এবং ওজন মাত্র 167 গ্রাম।

শক্তিশালী পারফরম্যান্সের জন্য ফোনটিতে দেওয়া হয়েছে Exynos 2600 প্রসেসর। 2 ন্যানোমিটার প্রযুক্তিতে তৈরি এই চিপসের ক্লক স্পীড সর্বোচ্চ 3.8 GHz পর্যন্ত। এছাড়া ফোনটিতে রয়েছে IP68 রেটিং, যা ভারী ধুলোবালি প্রতিরোধ করে এবং 1.5 মিটার পানির নিচে ৩০ মিনিট ব্যবহারের সুবিধা দেয়। ফোনটি One UI 8.5 নির্ভর Android 16 অপারেটিং সিস্টেমে চলে এবং এতে ৭ বছর পর্যন্ত OS ও সিকিউরিটি আপডেট পাওয়া যাবে।

ফটোগ্রাফির জন্য ফোনের রেয়ারে ট্রিপুল LED ফ্ল্যাশ সহ f/1.8 অ্যাপারচারের 50MP প্রাইমারি ক্যামেরা, f/2.4 অ্যাপারচারের 10MP টেলিফোটো ক্যামেরা এবং f/2.2 অ্যাপারচার যুক্ত 12MP আল্ট্রা ওয়াইড ক্যামেরা রয়েছে। এই ক্যামেরা দিয়ে উন্নত ছবি এবং 8K@30fps রেজোলিউশনে ভিডিও রেকর্ড করা সম্ভব হয়। একইসঙ্গে সেলফির জন্য ফোনের সামনে থাকছে 12MP ফ্রন্ট ক্যামেরা।

ফোনটিতে 4300mAh ব্যাটারি এবং 25W ফাস্ট চার্জিং, 15 W ওয়্যারলেস চার্জিং ও 4.5W রিভার্স চার্জিং দেওয়া হয়েছে। Samsung দাবি করেছে, ফোনটিতে 100% চার্জ করলে 31 ঘণ্টা পর্যন্ত অফলাইন ভিডিও দেখা যাবে। এছাড়া নিরাপত্তার জন্য ফোনটিতে রয়েছে আল্ট্রাসনিক ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং ফেস আনলক।

Samsung Galaxy S26 স্মার্টফোনে যুক্ত আছে Galaxy AI ফিচার, যা ফোন ব্যবহারকে আরও সহজ ও সুবিধাজনক করে তোলে। পাশাপাশি ফোনটিতে 5G নেটওয়ার্ক, USB চার্জিং, Bluetooth 5.4, NFC এবং Wi-Fi 7 সাপোর্ট করে।

MobileMaya Team
MobileMaya began serving Bangladesh's tech media landscape in 2014 by providing accurate technology news which continues to this day for more than ten years. The platform now ranks among Bangladesh's most respected mobile phone information networks that provide reviews and industry news updates.

Related News

View Morearrow
new-img

Infinix Hot 70 4G স্মার্টফোন আকর্ষণীয় ডিজাইন নিয়ে খুব শীঘ্রই বাংলাদেশের বাজারে লঞ্চ হতে যাচ্ছে

খুব শীঘ্রই বাংলাদেশের বাজারে অফিশিয়ালি লঞ্চ হতে যাচ্ছে Infinix Hot 70 4G স্মার্টফোন। ইতিমধ্যে কোম্পানি ফোনটির বিভিন্ন তথ্য ও ডিজাইন সম্পর্কিত টিজার তা...

new-img

Honor 600 Series চমৎকার ডিজাইন নিয়ে খুব শীঘ্রই বাংলাদেশে আসছে

খুব শীঘ্রই Honor 600 Series বাংলাদেশের বাজারে অফিশিয়ালভাবে লঞ্চ হতে যাচ্ছে। লঞ্চের আগেই কোম্পানি তাদের ফেসবুক পেজে ফোনটির একটি ভিডিও পোস্ট করেছে। ভিডি...

new-img

Motorola Edge 70 Pro স্মার্টফোন Dimensity 8500 Extreme প্রসেসর ও 6500mAh বড় ব্যাটারি সহ ২২ এপ্রিল ভারতে লঞ্চ হয়েছে

Motorola তাদের নতুন মডেল Motorola Edge 70 Pro স্মার্টফোন ২২ এপ্রিল ২০২৬ তারিখে ভারতের বাজারে অফিশিয়ালভাবে লঞ্চ করেছে। তথ্য অনুযায়ী, ফোনটিতে রয়েছে 6500...

new-img

Oppo Find X9s Pro স্মার্টফোন ২১ এপ্রিল চীনে লঞ্চ হয়েছে: সাথে রয়েছে 200MP রেয়ার ক্যামেরা ও Dimensity 9500 প্রসেসর

শক্তিশালী ফিচার নিয়ে ২১ এপ্রিল ২০২৬ তারিখে চীনের বাজারে অফিশিয়ালভাবে লঞ্চ হয়েছে Oppo Find X9s Pro স্মার্টফোন। বাংলাদেশে ফোনটি লঞ্চের কোন ঘোষণা পাওয়া য...

Discussions