Login Now

Login with email

Forgot Password

Samsung Galaxy S26 সিরিজ আগামী ২৫ ফেব্রুয়ারি লঞ্চ হতে চলেছে: লঞ্চের আগেই জেনে নিন সম্ভাব্য স্পেসিফিকেশন ও দাম

MobileMaya Team
Publish On: Jan 09,2026 09:16 PM
153

Samsung Galaxy S26 সিরিজ আগামী ২৫ ফেব্রুয়ারি লঞ্চ হতে চলেছে: লঞ্চের আগেই জেনে নিন সম্ভাব্য স্পেসিফিকেশন ও দাম

দীর্ঘদিন অপেক্ষার পর অবশেষে Samsung-এর নতুন মডেল Samsung Galaxy S26 ফ্ল্যাগশিপ সিরিজ আগামী ২৫ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে লঞ্চ হতে চলেছে। লঞ্চের আগেই ফাঁস হয়েছে গুরুত্বপূর্ণ স্পেসিফিকেশন এবং সম্ভাব্য দাম। জানা গেছে, এই সিরিজের অধীনে তিনটি ফোন বাজারে আসবে Samsung Galaxy S26, Samsung Galaxy S26 Plus এবং Samsung Galaxy S26 Ultra

Samsung Galaxy S26 সিরিজের দাম নিয়ে এখনও Samsung থেকে আনুষ্ঠানিক কোন তথ্য পাওয়া যায়নি, তবে বিভিন্ন সূত্র অনুযায়ী, এই সিরিজের ফোনগুলো বাংলাদেশে সাধারণত উচ্চমানের বা প্রিমিয়াম প্রাইসের ডিভাইস হিসেবে বিবেচিত হবে। অর্থাৎ Galaxy S26, Galaxy S26 Plus এবং Galaxy S26 Ultra ফোনের সম্ভাব্য দাম প্রায় ৯০,০০০ টাকা থেকে ১,৫০,০০০ টাকা বা তার বেশিও হতে পারে।

জানা গেছে, Samsung Galaxy S26 সিরিজের Galaxy S26 ফোনে 120Hz রিফ্রেশ রেট সহ একটি 6.3-ইঞ্চি ফুল এইচডি+ ডাইনামিক অ্যামোলেড 2X ডিসপ্লে, Galaxy S26 Plus ফোনে 120Hz রিফ্রেশ রেট সমর্থিত 6.7-ইঞ্চি QHD+ ডাইনামিক অ্যামোলেড 2X ডিসপ্লে এবং Galaxy S26 Ultra ফোনে 120Hz রিফ্রেশ রেট সহ একটি 6.9-ইঞ্চি QHD+ ডাইনামিক অ্যামোলেড প্যানেল থাকতে পারে।

ফটোগ্রাফির জন্য Galaxy S26 ফোনে 50MP প্রাইমারি সেন্সর, 12MP আল্ট্রাওয়াইড লেন্স ও 3x অপটিক্যাল জুম সাপোর্টেড 12MP টেলিফটো লেন্স, Galaxy S26 Plus ফোনের রেয়ারে 50MP প্রাইমারি সেন্সর, 12MP আল্ট্রা ওয়াইড লেন্স ও 3x অপটিক্যাল জুম সমর্থিত 12MP টেলিফটো লেন্স এবং Galaxy S26 Ultra ফোনটিতে 200MP প্রাইমারি সেন্সর, 50MP আল্ট্রাওয়াইড লেন্স, 3x অপটিক্যাল জুম সহ একটি 12MP টেলিফটো লেন্স আর 5x অপটিক্যাল জুম সাপোর্টেড 50MP পেরিস্কোপ টেলিফটো লেন্স দেওয়া হতে পারে।

Galaxy S26 সিরিজের Galaxy S26 স্মার্টফোনে 4300mAh ব্যাটারি, Galaxy S26 Plus ফোনে 4900mAh ব্যাটারি এবং Galaxy S26 Ultra ফোনে 5400mAh ব্যাটারি থাকতে পারে।  পাশাপাশি নতুন এই সিরিজের তিনটি ফোনেই Qualcomm Snapdragon 8 Elite Gen 5 বা Exynos 2600 প্রসেসর দেওয়া হতে পারে।

সোর্স: এখানে ক্লিক করুন

MobileMaya Team
MobileMaya began serving Bangladesh's tech media landscape in 2014 by providing accurate technology news which continues to this day for more than ten years. The platform now ranks among Bangladesh's most respected mobile phone information networks that provide reviews and industry news updates.

Related News

View Morearrow
new-img

Tecno Spark 50 4G স্মার্টফোন ১০ এপ্রিল বাংলাদেশে লঞ্চ হয়েছে: সাথে রয়েছে 7000mAh বড় ব্যাটারি এবং 120Hz রিফ্রেশ রেট

বাজেট ফ্রেন্ডলির মধ্যে উন্নত মানের ফিচার নিয়ে Tecno Spark 50 4G স্মার্টফোন ১০ এপ্রিল ২০২৬ তারিখে বাংলাদেশের বাজারে অফিশিয়ালি লঞ্চ হয়েছে। তথ্য অনুযায়ী,...

new-img

Tecno Spark 50 5G স্মার্টফোন Dimensity 6400 প্রসেসর এবং 6500mAh বড় ব্যাটারি নিয়ে ১০ এপ্রিল বাংলাদেশে লঞ্চ হয়েছে

Tecno তাদের চমৎকার ডিজাইনের Tecno Spark 50 5G স্মার্টফোন ১০ এপ্রিল ২০২৬ তারিখে বাংলাদেশের বাজারে অফিশিয়ালভাবে লঞ্চ করেছে। ফোনটিতে ব্যবহার করা হয়েছে 6...

new-img

Vivo V70 FE 5G স্মার্টফোন 200MPরেয়ার ক্যামেরা এবং 7000mAh বড় ব্যাটারি সহ ৯ এপ্রিল বাংলাদেশের বাজারে লঞ্চ হয়েছে

Vivo তাদের নতুন মডেল Vivo V70 FE 5G স্মার্টফোন ৯ এপ্রিল ২০২৬ তারিখে বাংলাদেশের বাজারে অফিশিয়ালভাবে লঞ্চ করেছে। তথ্য অনুযায়ী, ফোনটিতে ব্যবহার করা হয়েছে...

new-img

Vivo V70 5G স্মার্টফোন ৯ এপ্রিল বাংলাদেশে লঞ্চ হয়েছে : সাথে রয়েছে AMOLED ডিসপ্লে এবং 50MP ZEISS রেয়ার ক্যামেরা

চমৎকার ডিজাইন এবং উন্নত মানের ফিচার নিয়ে ৯ এপ্রিল ২০২৬ তারিখে বাংলাদেশের বাজারে অফিশিয়ালভাবে লঞ্চ হয়েছে Vivo V70 5G স্মার্টফোন। তথ্য অনুযায়ী, ফোনটিতে...

Discussions