Login Now

Login with email

Forgot Password

খুব শীঘ্রই নতুন ম্যাকবুক ও আইপ্যাড আনছে অ্যাপল

MobileMaya Team
Publish On: Feb 23,2026 04:55 PM
153

খুব শীঘ্রই নতুন ম্যাকবুক ও আইপ্যাড আনছে অ্যাপল

প্রযুক্তি নির্মাতা প্রতিষ্ঠান অ্যাপল আগামী ৪ মার্চ ২০২৬ তারিখে বছরের প্রথম যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে স্পেশাল অ্যাপল এক্সপেরিয়েন্স নামে একটি অনুষ্ঠানের আয়োজন করতে যাচ্ছে। অ্যাপলের এই অনুষ্ঠান শুরু হবে সকাল ৯টা (ইস্টার্ন সময়) থেকে। অনুষ্ঠানটি সবার জন্য লাইভ দেখানো হবে কি না, তা এখনো নিশ্চিত করা হয়নি।

প্রযুক্তি বিষয়ক সাইট MacRumors-এর দেওয়া তথ্য অনুযায়ী, একই সময়ে লন্ডন ও সাংহাইতেও অনুরূপ আয়োজন হতে পারে। এর আগে ব্লুমবার্গ-এর প্রযুক্তি সাংবাদিক মার্ক গারম্যান জানিয়েছিলেন, মার্চের প্রথম সপ্তাহে অ্যাপল একাধিক নতুন পণ্য ঘোষণা করতে পারে।

ধারণা করা হচ্ছে, নতুন ম্যাকবুক এয়ার এবং ১৪ ও ১৬ ইঞ্চির ম্যাকবুক প্রো-এর আপডেটেড ভার্সন বাজারে আনতে পারে। এতে নতুন এম৫ প্রো ও এম৫ ম্যাক্স চিপ থাকতে পারে। এছাড়া হালকা হলুদ, হালকা সবুজ, নীল এবং গোলাপি কালারের একটি নতুন এন্ট্রি-লেভেলের ম্যাকবুক আনার কথাও শোনা যাচ্ছে।

আইপ্যাড সিরিজেও পরিবর্তন আসতে পারে। প্রাথমিক স্তরের আইপ্যাডে এ১৮ চিপ যুক্ত করতে পারে, যা অ্যাপলের কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক সুবিধা অ্যাপল ইন্টেলিজেন্স সমর্থন করবে। পাশাপাশি আইপ্যাড এয়ার-এ এম৪ চিপ যুক্ত করার সম্ভাবনা রয়েছে।

চলতি বছরের মধ্যে নতুন ম্যাক স্টুডিও, স্টুডিও ডিসপ্লে এবং ম্যাক মিনি বাজারে আনার পরিকল্পনা রয়েছে বলে জানা গেছে।

সোর্স: প্রথম আলো

MobileMaya Team
MobileMaya began serving Bangladesh's tech media landscape in 2014 by providing accurate technology news which continues to this day for more than ten years. The platform now ranks among Bangladesh's most respected mobile phone information networks that provide reviews and industry news updates.

Related News

View Morearrow
new-img

আগামী ৮ সেপ্টেম্বর থেকে যেসব ফোনে বন্ধ হচ্ছে হোয়াটসঅ্যাপ

বিশ্বজুড়ে অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য একটি বড় দুঃসংবাদ নিয়ে এসেছে জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ। আগামী ৮ সেপ্টেম্বর ২০২৬ থেকে লাখ লাখ স...

new-img

টাকা দিয়ে হোয়াটসঅ্যাপ ব্যবহার করলে মিলবে যেসব বাড়তি সুবিধা

বিশ্বের অন্যতম জনপ্রিয় মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপে বড় পরিবর্তন আসতে যাচ্ছে। এতদিন বিনামূল্যে মেসেজিং ও কলিং সুবিধা দিয়ে এলেও, এবার ‘হোয়াটসঅ্যাপ প্লাস’...

new-img

Xiaomi Redmi A7 4G স্মার্টফোন ১ মে বাংলাদেশে লঞ্চ হয়েছে: সাথে রয়েছে 5200mAh ব্যাটারি এবং UNISOC T7250 প্রসেসর

গত ১ মে ২০২৬ তারিখে বাংলাদেশের বাজারে অফিশিয়ালি লঞ্চ হয়েছে Xiaomi Redmi A7 4G স্মার্টফোন। তথ্য অনুযায়ী, ফোনটিতে রয়েছে UNISOC T7250 প্রসেসর, যা দৈনন্দি...

new-img

OpenAI আনছে নতুন স্মার্টফোন: অ্যাপ ছাড়াই চলবে সব কাজ

বিশ্বের সবচেয়ে জনপ্রিয় প্রতিষ্ঠান OpenAI এখন শুধু সফটওয়্যার নিয়েই কাজ করতে চায় না। তারা একটি “AI এজেন্ট ফোন” তৈরির পরিকল্পনা করছে বলে জানা গেছে নতুন এ...

Discussions