Login Now

Login with email

Forgot Password

Infinix Smart 20 4G স্মার্টফোন 7.7mm আলট্রা স্লিম বডি এবং 120Hz রিফ্রেশ রেট সহ আজ ২২ ফেব্রুয়ারি বাংলাদেশে লঞ্চ হয়েছে

MobileMaya Team
Publish On: Feb 23,2026 04:46 PM
153

Infinix Smart 20 4G স্মার্টফোন 7.7mm আলট্রা স্লিম বডি এবং 120Hz রিফ্রেশ রেট সহ আজ ২২ ফেব্রুয়ারি বাংলাদেশে লঞ্চ হয়েছে

Infinix তাদের নতুন মডেল Infinix Smart 20 4G স্মার্টফোন আজ ২২ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে বাংলাদেশের বাজারে অফিশিয়ালভাবে লঞ্চ করেছে। তথ্য অনুযায়ী, 7.7mm আলট্রা স্লিম ডিজাইনের এই ফোনে ব্যবহার করা হয়েছে MediaTek Helio G81 প্রসেসর, যা দৈনন্দিন কাজ এবং মাঝারি ধরনের গেমিং‑এর জন্য ভালো পারফরম্যান্স প্রদান করে।

Infinix Smart 20 4G স্মার্টফোনে রয়েছে 120Hz রিফ্রেশ রেট সমর্থিত 6.78 ইঞ্চির IPS LCD ডিসপ্লে। এছাড়া ফোনটিতে UltraLink Free Offline Contact ফিচার যুক্ত করা হয়েছে, যা ইন্টারনেট ছাড়াই প্রায় ১ কিমি দূরত্বে ফোন বা ডিভাইসের সঙ্গে যোগাযোগ এবং ডেটা শেয়ার করতে সাহায্য করে।

হাইলাইটস

  • Infinix Smart 20 4G ফোনে রয়েছে 120Hz রিফ্রেশ রেট।
  • সাথে থাকছে MediaTek Helio G81(12nm) প্রসেসর ।
  • নতুন এই ফোনের বডি 7.7mm আলট্রা স্লিম ডিজাইনের।

Infinix Smart 20 4G ফোনের দাম ও ভ্যারিয়েন্ট

ভ্যারিয়েন্টবাংলাদেশে দাম 
Infinix Smart 20 4G (4GB+64GB)১২,৯৯৯ টাকা (অফিশিয়াল)

আলট্রা স্লিম বডি এবং উন্নত রিফ্রেশ রেট সহ বাংলাদেশের বাজারে Infinix Smart 20 4G স্মার্টফোন শুধুমাত্র একটি ভ্যারিয়েন্টে লঞ্চ হয়েছে। ফোনের (4GB র‍্যাম+64GB স্টোরেজ) ভ্যারিয়েন্টের দাম ১২,৯৯৯ টাকা। ফোনটি আকর্ষণীয় চারটি কালারে রয়েছে Black, Titanium, Orange এবং Blue। বর্তমানে এই ফোন কোম্পানি অনুমোদিত বাংলাদেশের বিভিন্ন শপ ও শোরুমে পাওয়া যাচ্ছে।

Infinix Smart 20 4G ফোনের স্পেসিফিকেশন

Infinix Smart 20 4G স্মার্টফোনে রয়েছে 6.78 ইঞ্চির IPS LCD ডিসপ্লে, যেখানে 120Hz রিফ্রেশ রেট এবং 700nits পিক ব্রাইটনেস সাপোর্ট করে। এছাড়া দ্রুত ও স্মুথ পারফরম্যান্সের জন্য ফোনটিতে রয়েছে MediaTek Helio G81 প্রসেসর। 12 ন্যানোমিটার ফেব্রিকশনে তৈরি এই চিপসের ক্লক স্পীড 2.0GHz পর্যন্ত। 

ফটোগ্রাফির জন্য ফোনের রেয়ারে LED ফ্ল্যাশসহ 8MP প্রাইমারি ক্যামেরা ব্যবহার করা হয়েছে এবং সেলফি ও ভিডিও কলের জন্য ফোনের সামনে রয়েছে 8MP ফ্রন্ট ক্যামেরা। উভয় ক্যামেরা দিয়ে উন্নত মানের ছবি ও 2K@30FPS রেজুলেশনে ভিডিও রেকড করা যায়। ফোনটির বডি 7.7mm আলট্রা স্লিম ডিজাইনের।


ফোনটিতে রয়েছে 5200mAh ব্যাটারি এবং 15W ফাস্ট চার্জিং ও 5W রিভার্স চার্জিং। ফোনে যুক্ত করা হয়েছে IP64 রেটিং, যা ধুলোবালি ও পানির ছিটা প্রতিরোধ করতে সক্ষম। এছাড়া নিরাপত্তার জন্য ফোনটিতে সাইড‑মাউন্ট ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ব্যবহার করা হয়েছে। ফোনটি XOS16 ভিত্তিক Android 16 অপারেটিং সিস্টেমে চলে।

নতুন Infinix Smart 20 4G স্মার্টফোনে রয়েছে Pure Voice Calls, UltraLink Free Offline Contact এবং Enhanced NFC Touch Transfer ফিচার, যা দৈনন্দিন ব্যবহারকে আরও সহজ ও সুবিধাজনক করে তোলে। এছাড়া ফোনটিতে NFC, 3.5 মিমি হেডফোন জ্যাক এবং Dual-Band Wi-Fi সাপোর্ট করে।

সোর্স: এখানে ক্লিক করুন

MobileMaya Team
MobileMaya began serving Bangladesh's tech media landscape in 2014 by providing accurate technology news which continues to this day for more than ten years. The platform now ranks among Bangladesh's most respected mobile phone information networks that provide reviews and industry news updates.

Related News

View Morearrow
new-img

Vivo V70 FE 5G স্মার্টফোন 200MPরেয়ার ক্যামেরা এবং 7000mAh বড় ব্যাটারি সহ ৯ এপ্রিল বাংলাদেশের বাজারে লঞ্চ হয়েছে

Vivo তাদের নতুন মডেল Vivo V70 FE 5G স্মার্টফোন ৯ এপ্রিল ২০২৬ তারিখে বাংলাদেশের বাজারে অফিশিয়ালভাবে লঞ্চ করেছে। তথ্য অনুযায়ী, ফোনটিতে ব্যবহার করা হয়েছে...

new-img

Vivo V70 5G স্মার্টফোন ৯ এপ্রিল বাংলাদেশে লঞ্চ হয়েছে : সাথে রয়েছে AMOLED ডিসপ্লে এবং 50MP ZEISS রেয়ার ক্যামেরা

চমৎকার ডিজাইন এবং উন্নত মানের ফিচার নিয়ে ৯ এপ্রিল ২০২৬ তারিখে বাংলাদেশের বাজারে অফিশিয়ালভাবে লঞ্চ হয়েছে Vivo V70 5G স্মার্টফোন। তথ্য অনুযায়ী, ফোনটিতে...

new-img

Honor X8d স্মার্টফোন 108MP প্রাইমারি ক্যামেরা এবং 7000mAh বড় ব্যাটারি সহ ৭ এপ্রিল বাংলাদেশের বাজারে লঞ্চ হয়েছে

গত ৭ এপ্রিল ২০২৬ তারিখে Honor তাদের নতুন মডেল Honor X8d স্মার্টফোন বাংলাদেশের বাজারে অফিশিয়ালভাবে লঞ্চ করেছে। তথ্য অনুযায়ী, ফোনটিতে ব্যবহার করা হয়েছে...

new-img

Realme Narzo 100 Lite 5G স্মার্টফোন 7000mAh বড় ব্যাটারি এবং 144Hz রিফ্রেশ রেট সহ আগামী ১৪ এপ্রিল ভারতে লঞ্চ হবে

আগামী ১৪ এপ্রিল ২০২৬ তারিখে Realme Narzo 100 Lite 5G স্মার্টফোন ভারতের বাজারে আনুষ্ঠানিকভাবে লঞ্চ হবে। লঞ্চের আগেই ফোনটির গুরুত্বপূর্ণ স্পেসিফিকেশন কো...

Discussions