Login Now

Login with email

Forgot Password

Samsung Galaxy S26 সিরিজে আসছে দ্রুততর RAM, মিলবে আগের চেয়ে মসৃণ অভিজ্ঞতা

MobileMaya Team
Publish On: Nov 13,2025 12:28 PM
153

Samsung Galaxy S26 সিরিজে আসছে দ্রুততর RAM, মিলবে আগের চেয়ে মসৃণ অভিজ্ঞতা

স্যামসাং তার পরবর্তী ফ্ল্যাগশিপ মডেল Galaxy S26 সিরিজে আরও দ্রুততর RAM আনতে যাচ্ছে। নতুন মডেলের Galaxy S26 সিরিজে 10.7Gbps গতির LPDDR5X RAM থাকবে বলে জানিয়েছে জনপ্রিয় লিকার Ice Universe।

আগের মডেলগুলোতে, অর্থাৎ Galaxy S24 সিরিজ থেকে Samsung LPDDR5X RAM ব্যবহার করে আসছে প্রতিষ্ঠানটি, যেখানে S25 সিরিজে RAM স্পিড ছিল 9.6Gbps পর্যন্ত। তবে নতুন S26 সিরিজে এটি যুক্ত হলে স্পিড আগের চেয়ে বেড়ে যাবে এবং ফোনের পারফরমেন্স আরও মসৃণ ও দ্রুততর হবে।

নতুন Galaxy S26 সিরিজ আগের S25 সিরিজের মতোই স্ট্যান্ডার্ড হিসেবে 12GB RAM নিয়ে আসবে। তবে এবার S26 সিরিজের সব মডেলেই থাকবে ১০% বেশি দ্রুত RAM ট্রান্সফার স্পিড।

তথ্য অনুযায়ী, Samsung প্রথমবার ২০২২ সালে 8.5Gbps গতির LPDDR5X RAM বাজারে এনেছিল। এরপর থেকে প্রতিটি প্রজন্মে তারা গতি বাড়িয়ে চলেছে, আর S26 সিরিজ সেই ধারাবাহিকতাকেই আরও এক ধাপ এগিয়ে নেবে বলে জানা গেছে।

২০২৪ সালের এপ্রিলে Samsung আপডেটেড 9.6Gbps গতির LPDDR5X RAM উন্মোচন করে, যা ১২ ন্যানোমিটার প্রযুক্তিতে তৈরি ছিল বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। তবে Galaxy S26 সিরিজের জন্য প্রয়োজনীয় সকল RAM নিজেদের তৈরি চিপ দিয়েই সরবরাহ করবে স্যামসাং।

অর্থাৎ, এবার সম্পূর্ণভাবে ইন-হাউস চিপ ব্যবহার করে S26 সিরিজ র‍্যামের চাহিদা পূরণ করবে বলে ধারণা করা হচ্ছে। এছাড়া, Galaxy S26 সিরিজটি আগামী ২৫ ফেব্রুয়ারি আনুষ্ঠানিকভাবে লঞ্চ হওয়ার সম্ভাবনা রয়েছে।

সোর্স: এখানে ক্লিক করুন

MobileMaya Team
MobileMaya began serving Bangladesh's tech media landscape in 2014 by providing accurate technology news which continues to this day for more than ten years. The platform now ranks among Bangladesh's most respected mobile phone information networks that provide reviews and industry news updates.

Related News

View Morearrow
new-img

Vivo X300s স্মার্টফোন 200MP রেয়ার ক্যামেরা এবং Dimensity 9500 প্রসেসর নিয়ে ৩০ মার্চ চীনের বাজারে লঞ্চ হয়েছে

Vivo তাদের নতুন মডেল Vivo X300s স্মার্টফোন ৩০ মার্চ ২০২৬ তারিখে চীনের বাজারে অফিশিয়ালভাবে লঞ্চ করেছে। তথ্য অনুযায়ী, ফোনটিতে ব্যবহার করা হয়েছে OIS সাপো...

new-img

Vivo X300 Ultra স্মার্টফোন 30 মার্চ চীনে লঞ্চ হয়েছে: সাথে রয়েছে 200MP রেয়ার ক্যামেরা ও Snapdragon 8 Elite Gen 5 প্রসেসর

চমৎকার ডিজাইন এবং শক্তিশালী ফিচার নিয়ে ৩০ মার্চ ২০২৬ তারিখে চীনের বাজারে আনুষ্ঠানিকভাবে লঞ্চ হয়েছে Vivo X300 Ultra স্মার্টফোন। তথ্য অনুযায়ী, ফোনটিতে র...

new-img

স্যামসাং আনল উইন্ডোজের জন্য নতুন ব্রাউজার

স্যামসাং প্রথমবারের মতো উইন্ডোজ অপারেটিং সিস্টেমের জন্য ওয়েব ব্রাউজার উন্মুক্ত করেছে। আগে এটি শুধু স্যামসাং স্মার্টফোনে ব্যবহার করা যেত, এবার কম্পিউটা...

new-img

স্মার্টফোনে নতুন Android 17 ভার্সন উন্মোচন করল গুগল

প্রযুক্তির দুনিয়ায় পরিবর্তনের গতি সবসময়ই খুব দ্রুত। আজ যা নতুন, কাল তা দেখতে দেখতে পুরনো হয়ে যায়। বিশেষ করে ফোনের অপারেটিং সিস্টেমের ক্ষেত্রে এই...

Discussions