Login Now

Login with email

Forgot Password

iOS 26.2 বিটা 2 গত ৫ নভেম্বর ২০২৫ তারিখে প্রকাশিত হয়েছে

MobileMaya Team
Publish On: Nov 13,2025 05:44 PM
153

iOS 26.2 বিটা 2 গত ৫ নভেম্বর ২০২৫ তারিখে প্রকাশিত হয়েছে

গত ৫ নভেম্বর ২০২৫ তারিখে Apple সম্প্রতি iOS 26.2-এর প্রথম বিটা সংস্করণ প্রকাশ করেছে, যেখানে বেশ কিছু নতুন ও ব্যবহারিক ফিচার যোগ হয়েছে। নতুন এই আপডেটে ব্যবহারকারীরা আকর্ষণীয় ডিজাইনের Apple Podcasts ও News অ্যাপ, Sleep Score-এর উন্নতি এবং আরও কিছু ছোটখাটো পরিবর্তন দেখতে পাবেন।

তবে অন্যান্য বিটা সংস্করণের মতোই, এর কোডে এমন কিছু ফিচারের ইঙ্গিত পাওয়া যাচ্ছে যেগুলো এখনো আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি। তার মধ্যেই সবচেয়ে আকর্ষণীয় একটি হলো Apple Creator Studio।

এই তথ্যটি প্রকাশ করেছে ডেভেলপার অ্যারন পেরিস, যার সোর্স কোডের মাধ্যমে iOS 26.2 সম্পর্কে একটি কোড আবিষ্কৃত হয়েছে। যদিও এটি এখনো স্পষ্ট নয়, তবে নাম দেখে ধারণা করা যাচ্ছে, এটি সম্ভবত কনটেন্ট ক্রিয়েটরদের জন্য তৈরি একটি নতুন প্ল্যাটফর্ম বা টুল হতে পারে।

নতুন এই আপডেটের মাধ্যমে App Store-এ চারটি পেশাদার অ্যাপের iPad সংস্করণের জন্য নতুন শনাক্তকারী (identifier) যুক্ত করা হয়েছে বলে জানিয়েছে ডেভেলপার অ্যারন পেরিস। সবকিছু বিবেচনা করলে ধারণা করা যায়, Apple পেশাদার নির্মাতাদের জন্য একটি একক প্ল্যাটফর্ম বা সাবস্ক্রিপশন সার্ভিস তৈরি করতে পারে।  

যেখানে Final Cut Pro, Logic Pro, Motion এবং Compressor-এর মতো প্রফেশনাল অ্যাপগুলোকে একসাথে একটি প্যাকেজে রাখতে পারে। যদি এই প্যাকেজটি macOS ও iPadOS উভয় প্ল্যাটফর্মে ব্যবহারযোগ্য ক্রস-লাইসেন্সিং হয়, তাহলে এটি স্মার্ট ব্যবহারকারীদের জন্য দারুণ একটি সুযোগ হয়ে উঠবে। 

MobileMaya Team
MobileMaya began serving Bangladesh's tech media landscape in 2014 by providing accurate technology news which continues to this day for more than ten years. The platform now ranks among Bangladesh's most respected mobile phone information networks that provide reviews and industry news updates.

Related News

View Morearrow
new-img

আগামী ৮ সেপ্টেম্বর থেকে যেসব ফোনে বন্ধ হচ্ছে হোয়াটসঅ্যাপ

বিশ্বজুড়ে অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য একটি বড় দুঃসংবাদ নিয়ে এসেছে জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ। আগামী ৮ সেপ্টেম্বর ২০২৬ থেকে লাখ লাখ স...

new-img

টাকা দিয়ে হোয়াটসঅ্যাপ ব্যবহার করলে মিলবে যেসব বাড়তি সুবিধা

বিশ্বের অন্যতম জনপ্রিয় মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপে বড় পরিবর্তন আসতে যাচ্ছে। এতদিন বিনামূল্যে মেসেজিং ও কলিং সুবিধা দিয়ে এলেও, এবার ‘হোয়াটসঅ্যাপ প্লাস’...

new-img

Xiaomi Redmi A7 4G স্মার্টফোন ১ মে বাংলাদেশে লঞ্চ হয়েছে: সাথে রয়েছে 5200mAh ব্যাটারি এবং UNISOC T7250 প্রসেসর

গত ১ মে ২০২৬ তারিখে বাংলাদেশের বাজারে অফিশিয়ালি লঞ্চ হয়েছে Xiaomi Redmi A7 4G স্মার্টফোন। তথ্য অনুযায়ী, ফোনটিতে রয়েছে UNISOC T7250 প্রসেসর, যা দৈনন্দি...

new-img

OpenAI আনছে নতুন স্মার্টফোন: অ্যাপ ছাড়াই চলবে সব কাজ

বিশ্বের সবচেয়ে জনপ্রিয় প্রতিষ্ঠান OpenAI এখন শুধু সফটওয়্যার নিয়েই কাজ করতে চায় না। তারা একটি “AI এজেন্ট ফোন” তৈরির পরিকল্পনা করছে বলে জানা গেছে নতুন এ...

Discussions