Login Now

Login with email

Forgot Password

জিটিএ ৬ মুক্তির তারিখ আবারও পিছিয়ে গেলো, ভক্তদের ধৈর্যের শেষ নেই

MobileMaya Team
Publish On: Nov 13,2025 05:35 PM
153

জিটিএ ৬ মুক্তির তারিখ আবারও পিছিয়ে গেলো, ভক্তদের ধৈর্যের শেষ নেই

ভিডিও গেমের দুনিয়ায় এমন উন্মাদনা আর এমন দীর্ঘ প্রতীক্ষা খুব কমই দেখা গেছে। প্রায় এক প্রজন্মের বেশি হয়েছে, তবুও এখনো অধরাই রয়ে গেল সেই স্বপ্নের গেম গ্র্যান্ড থেফট অটো ৬ (জিটিএ ৬)। ২০১৩ সালে প্রকাশিত হয়েছিলো নতুন এই সিরিজের আগের পর্ব জিটিএ ফাইভ, যা এখনও বিশ্বের দ্বিতীয় সর্বাধিক বিক্রিত গেম হিসেবে পরিচিত।

অনলাইন মোডের কারণে গেমটি এক দশক পেরিয়েও যাওয়ার পরও এটি এখনো গেমারদের মধ্যে সমান জনপ্রিয়তা অর্জন করেছে। এই সাফল্যের ধারাবাহিকতায় রকস্টার গেমসের পরবর্তী অধ্যায়  জিটিএ ৬ নিয়ে গেমারদের উত্তেজনা ছিল আকাশছোঁয়া।

জিটিএ ৬ গেমটি ২০২৫ সালে বাজারে আসবে বলে ঘোষণা দিয়েছিলো রকস্টার গেমস। কিন্তু পরে সময় পরিবর্তন করে গেমটি  ২০২৬ সালের মে মাসে আসবে বলে জানানো হয়েছিলো। তবে সর্বশেষ আপডেট নিয়ে এলো ভক্তদের জন্য এক হতাশার খবর। নতুন ঘোষণাই জানানো হয় ২০২৬ সালের ১৯ নভেম্বর মুক্তি পাবে  গ্র্যান্ড থেফট অটো ৬’ (জিটিএ ৬)। 

জিটিএ ৬’ হোক এমন এক গেম, যা খেলোয়াড়দের প্রত্যাশাকেও ছাড়িয়ে যাবে। সেই উচ্চমান ও নিখুঁত অভিজ্ঞতা প্রদানের জন্য আমাদের আরও কিছু সময় দরকার বলে জানিয়েছে রকস্টার গেমস এক বিবৃতিতে।

তবে হতাশার মধ্যেও গেমারদের জন্য আসছে ভালো একটি খবর। নতুন সংস্করণে যুক্ত হচ্ছে একদম নতুন অঞ্চল ‘লিওনিডা’, যা গঠিত হয়েছে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্য থেকে। এবার আরও আধুনিক, আরও উজ্জ্বল আকারে ফিরে আসছে প্রিয় ‘ভাইস সিটি।

MobileMaya Team
MobileMaya began serving Bangladesh's tech media landscape in 2014 by providing accurate technology news which continues to this day for more than ten years. The platform now ranks among Bangladesh's most respected mobile phone information networks that provide reviews and industry news updates.

Related News

View Morearrow
new-img

ফোল্ডেবল আইফোন আল্ট্রা নিয়ে আসছে অ্যাপল

বর্তমান প্রযুক্তি দুনিয়ায় আলোচনায় থাকা ভাঁজ করা আইফোন নিয়ে আসার চূড়ান্ত প্রস্তুতি নিচ্ছে মার্কিন টেক জায়ান্ট অ্যাপল। দক্ষিণ কোরীয় প্রতিদ্বন্দ্বী স্যাম...

new-img

হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য সতর্কতা: বড় ধরনের সাইবার ঝুঁকি ধরা পড়েছে

মেটার মালিকানাধীন জনপ্রিয় মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপে সম্প্রতি দুটি বড় নিরাপত্তা সমস্যা (বাগ) ধরা পড়েছে। এই সমস্যাগুলোর কারণে কোটি কোটি ব্যবহারকারীর ব্...

new-img

ফেসবুক ও ইনস্টাগ্রামে আসতে পারে বড় ধরনের পরিবর্তন

ফেসবুক ও ইনস্টাগ্রাম প্ল্যাটফর্মে শিশুদের নিরাপত্তা সঠিকভাবে নিশ্চিত না করা এবং আসক্তি বাড়ানোর মতো ডিজাইনের কারণে অ্যাটর্নি জেনারেল রাউল তোরেজ মেটার ব...

new-img

Open AI agent phone ফিচার, স্পেসিফিকেশন ও সর্বশেষ তথ্য ২০২৬

সম্প্রতি এক প্রতিবেদনে জানা গিয়েছিল যে, OpenAI এআই-কেন্দ্রিক ইয়ারবাডসহ বিভিন্ন হার্ডওয়্যার ডিভাইস নিয়ে কাজ করছে। পাশাপাশি, MediaTek ও Qualcomm–এর ম...

Discussions