Login Now

Login with email

Forgot Password

Honor X5c 4G স্মার্টফোন 5260mAh ব্যাটারি নিয়ে আজ ৩ ফেব্রুয়ারি বাংলাদেশে লঞ্চ হয়েছে, মূল্য ১২, ৯৯৯ টাকা

MobileMaya Team
Publish On: Feb 03,2026 08:26 PM
153

Honor X5c 4G স্মার্টফোন 5260mAh ব্যাটারি নিয়ে আজ ৩ ফেব্রুয়ারি বাংলাদেশে লঞ্চ হয়েছে, মূল্য ১২, ৯৯৯ টাকা

Honor-এর আসন্ন মডেল Honor X5c 4G স্মার্টফোন আজ ৩ ফেব্রুয়ারি ২০২৬ তারিখ বাংলাদেশের বাজারে অফিশিয়ালভাবে লঞ্চ হয়েছে। তথ্য অনুযায়ী, ফোনটিতে রয়েছে 5260mAh ক্ষমতার ব্যাটারি। লো বাজেট রেঞ্জের ফোন হিসেবে এটি বেশ বড় ব্যাটারি, যা সহজেই ব্যবহারকারীদের আকর্ষণ করবে।

Honor X5c 4G স্মার্টফোনে ব্যবহার করা হয়েছে MediaTek Helio G81 প্রসেসর, যা দৈনন্দিন কাজ, সোশ্যাল মিডিয়া ব্রাউজিং এবং হালকা থেকে মাঝারি গেম খেলার সময় যথেষ্ট ভালো পারফরম্যান্স প্রদান করে। চলুন এবার জেনে নেওয়া যাক ফোনের সম্পূর্ণ স্পেসিফিকেশন ও বাংলাদেশে অফিশিয়াল দাম।

হাইলাইটস   

  • Honor X5c 4G স্মার্টফোনে 5260mAh ব্যাটারি দেওয়া হয়েছে।
  • সাথে থাকছে 90Hz রিফ্রেশ রেট সমর্থিত TFTLCD ডিসপ্লে।
  • এছাড়া ফোনটিতে রয়েছে MediaTek Helio G81 প্রসেসর।

Honor X5c 4G ফোনের দাম ও ভ্যারিয়েন্ট

ভ্যারিয়েন্টবাংলাদেশে দাম
Honor X5c 4G (4GB+64GB)১২,৯৯৯ টাকা (অফিশিয়াল)

তথ্য অনুযায়ী, Honor X5c 4G স্মার্টফোন বাংলাদেশের বাজারে শুধুমাত্র একটি ভ্যারিয়েন্ট লঞ্চ হয়েছে। ফোনের (4GB র‍্যাম+64GB স্টোরেজ) ভ্যারিয়েন্টের দাম ১২, ৯৯৯ টাকা। ফোনটি আকর্ষণীয় দুইটি কালারে রয়েছে Ocean Cyan এবং Midnight Black। বর্তমানে এই ফোন কোম্পানি অনুমোদিত বাংলাদেশের বিভিন্ন শপে পাওয়া যাচ্ছে।

Honor X5c 4G ফোনের স্পেসিফিকেশন

নতুন মডেলের Honor X5c 4G স্মার্টফোনে রয়েছে 6.74 ইঞ্চির TFTLCD ডিসপ্লে, যেখানে 90Hz রিফ্রেশ রেট এবং (720 x 1600 পিক্সেল) রেজোলিউশন সাপোর্ট করে। এছাড়া দ্রুত পারফরম্যান্সের জন্য ফোনটিতে ব্যবহার করা হয়েছে MediaTek Helio G81 প্রসেসর, যা 1.7Ghz থেকে 2.0Ghz পর্যন্ত ক্লক স্পীডে কাজ করে।


ফোনটিতে ব্যবহার করা হয়েছে 5260mAh ব্যাটারি এবং 15W ফাস্ট চার্জিং। Honor-এর অফিশিয়াল সাইট থেকে জানা গেছে, ফোনের ব্যাটারিতে ১০% থাকলেও প্রায় ৬১ ঘণ্টা (Standby) চলবে এবং স্মার্টফোনটি ৪ বছর পর্যন্ত পারফরম্যান্স ও স্থায়িত্ব ধরে রাখবে। ফোনটি MagicOS 9.0 ভিত্তিক Android 15 অপারেটিং সিস্টেমে চলে।

ফটোগ্রাফির জন্য ফোনের রেয়ারে ডুয়েল LED ফ্ল্যাশ সহ 13MP প্রাইমারি ক্যামেরা এবং 0.08 MP সেকেন্ডারি ক্যামেরা ব্যবহার করা হয়েছে। পাশাপাশি সেলফির জন্য ফোনের সামনে রয়েছে 5MP ফ্রন্ট ক্যামেরা। নিরাপত্তার জন্য ফোনটিতে সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া হয়েছে। বাংলাদেশের বাজারে ফোনটি (4GB র‍্যাম+64GB স্টোরেজ) ভ্যারিয়েন্টে পাওয়া যাচ্ছে।

সোর্স: এখানে ক্লিক করুন 

MobileMaya Team
MobileMaya began serving Bangladesh's tech media landscape in 2014 by providing accurate technology news which continues to this day for more than ten years. The platform now ranks among Bangladesh's most respected mobile phone information networks that provide reviews and industry news updates.

Related News

View Morearrow
new-img

আগামী ৮ সেপ্টেম্বর থেকে যেসব ফোনে বন্ধ হচ্ছে হোয়াটসঅ্যাপ

বিশ্বজুড়ে অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য একটি বড় দুঃসংবাদ নিয়ে এসেছে জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ। আগামী ৮ সেপ্টেম্বর ২০২৬ থেকে লাখ লাখ স...

new-img

টাকা দিয়ে হোয়াটসঅ্যাপ ব্যবহার করলে মিলবে যেসব বাড়তি সুবিধা

বিশ্বের অন্যতম জনপ্রিয় মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপে বড় পরিবর্তন আসতে যাচ্ছে। এতদিন বিনামূল্যে মেসেজিং ও কলিং সুবিধা দিয়ে এলেও, এবার ‘হোয়াটসঅ্যাপ প্লাস’...

new-img

Xiaomi Redmi A7 4G স্মার্টফোন ১ মে বাংলাদেশে লঞ্চ হয়েছে: সাথে রয়েছে 5200mAh ব্যাটারি এবং UNISOC T7250 প্রসেসর

গত ১ মে ২০২৬ তারিখে বাংলাদেশের বাজারে অফিশিয়ালি লঞ্চ হয়েছে Xiaomi Redmi A7 4G স্মার্টফোন। তথ্য অনুযায়ী, ফোনটিতে রয়েছে UNISOC T7250 প্রসেসর, যা দৈনন্দি...

new-img

OpenAI আনছে নতুন স্মার্টফোন: অ্যাপ ছাড়াই চলবে সব কাজ

বিশ্বের সবচেয়ে জনপ্রিয় প্রতিষ্ঠান OpenAI এখন শুধু সফটওয়্যার নিয়েই কাজ করতে চায় না। তারা একটি “AI এজেন্ট ফোন” তৈরির পরিকল্পনা করছে বলে জানা গেছে নতুন এ...

Discussions