Login Now

Login with email

Forgot Password

Dynamic LTPO AMOLED 2X ডিসপ্লে ও 4900mAh ব্যাটারি সহ Samsung Galaxy S26 Plus স্মার্টফোন বাংলাদেশে অফিশিয়ালি পাওয়া যাচ্ছে

MobileMaya Team
Publish On: Mar 12,2026 01:19 PM
153

Dynamic LTPO AMOLED 2X ডিসপ্লে ও 4900mAh ব্যাটারি সহ Samsung Galaxy S26 Plus স্মার্টফোন বাংলাদেশে অফিশিয়ালি পাওয়া যাচ্ছে

বাংলাদেশের বাজারে এখন অফিশিয়ালভাবে পাওয়া যাচ্ছে Samsung Galaxy S26 Plus স্মার্টফোন। ফোনটিতে ব্যবহার করা হয়েছে 2 ন্যানোমিটার ফেব্রিকশনে তৈরি Exynos 2600 প্রসেসর। এটি ভারী গেম খেলা, এক সাথে একাধিক অ্যাপ চালানো বা উচ্চ গ্রাফিক্স ভিত্তিক কাজের ক্ষেত্রে শক্তিশালী পারফরম্যান্স দেয়।

Samsung Galaxy S26 Plus স্মার্টফোনে রয়েছে Dynamic LTPO AMOLED 2X ডিসপ্লে, যা ব্যবহারকারীদের মসৃণ ও পরিষ্কার ভিজ্যুয়াল অভিজ্ঞতা প্রদান করে। এছাড়া দীর্ঘ সময় ব্যবহারের জন্য ফোনটিতে 4900mAh ব্যাটারি দেওয়া হয়েছে। চলুন এবার জেনে নেওয়া যাক ফোনের সম্পূর্ণ স্পেসিফিকেশন এবং অফিশিয়াল দাম।

হাইলাইটস

  • Samsung Galaxy S26 Plus স্মার্টফোনে রয়েছে 4900mAh ব্যাটারি।
  • পাশাপাশি Dynamic LTPO AMOLED 2X ডিসপ্লে দেওয়া হয়েছে।
  • ফোনটিতে ব্যবহার করা হয়েছে Exynos 2600 (2nm) প্রসেসর।

Samsung Galaxy S26 Plus ফোনের দাম ও ভ্যারিয়েন্ট

ভ্যারিয়েন্টবাংলাদেশে দাম
Samsung Galaxy S26 Plus (12GB+256GB)১,৫২,৯৯৯ টাকা (অফিশিয়াল)

দীর্ঘ লাইফ ব্যাটারি এবং শক্তিশালী প্রসেসর নিয়ে Samsung Galaxy S26 Plus স্মার্টফোন বাংলাদেশে শুধুমাত্র একটি ভ্যারিয়েন্টে এসেছে। ফোনের (12GB র‍্যাম+256GB স্টোরেজ) ভ্যারিয়েন্টের দাম ১,৫২,৯৯৯ টাকা। ফোনটি আকর্ষণীয় ছয়টি কালারে রয়েছে Cobalt Violet, Sky Blue, Black, White, Silver Shadow এবং Pink Gold। ইতিমধ্যে ফোনটি কোম্পানি অনুমোদিত বাংলাদেশের বিভিন্ন শপে বিক্রি শুরু হয়েছে।

Samsung Galaxy S26 Plus ফোনের স্পেসিফিকেশন

Samsung Galaxy S26 Plus স্মার্টফোনে 6.7 ইঞ্চির Dynamic LTPO AMOLED 2X ডিসপ্লে রয়েছে, যেখানে 120Hz রিফ্রেশ রেট, (1440x3120 পিক্সেল) রেজোলিউশন এবং 2600 নিট পিক ব্রাইটনেস সাপোর্ট করে। স্ক্রিনটিতে যুক্ত আছে Corning Gorilla Glass Victus 2 প্রোটেকশন, যা ফোন পড়ে যাওয়া, স্ক্র্যাচ বা ধাক্কা লাগা থেকে ডিসপ্লেকে সুরক্ষা দিতে সাহায্য করে। এছাড়া ফোনটির বডি 7.3mm স্লিম এবং ওজন 190 গ্রাম।

ফোনটিতে ব্যবহার করা হয়েছে 2 ন্যানোমিটার প্রযুক্তিতে তৈরি Exynos 2600 প্রসেসর, যা সর্বোচ্চ 3.8 GHz পর্যন্ত ক্লক স্পীডে কাজ করে, ফলে ভারী গেম খেলা বা উচ্চ গ্রাফিক্স ভিত্তিক কাজে শক্তিশালী পারফরম্যান্সে পাওয়া যায়। সিকিউরিটির জন্য ফোনটিতে আল্ট্রাসনিক ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং ফেস আনলক দেওয়া হয়েছে। ফোনটি One UI 8.5 ভিত্তিক Android 16 অপারেটিং সিস্টেমে চলে এবং এতে ৭ বছর পর্যন্ত OS ও  নিরাপত্তা আপডেট পাওয়া যাবে।

ফটোগ্রাফির জন্য ফোনের রেয়ারে ট্রিপুল LED ফ্ল্যাশ সহ f/1.8 অ্যাপারচারের 50MP প্রাইমারি ক্যামেরা, f/2.2 অ্যাপারচার যুক্ত 12MP আল্ট্রা ওয়াইড ক্যামেরা এবং f/2.4 অ্যাপারচারের 10MP টেলিফোটো ক্যামেরা ব্যবহার করা হয়েছে। এই ক্যামেরা দিয়ে চমৎকার ছবি ও 8K@30fps রেজোলিউশনে ভিডিও রেকর্ড করা যায়। পাশাপাশি সেলফি এবং ভিডিও কলের জন্য ফোনের সামনে রয়েছে 12MP ফ্রন্ট ক্যামেরা।

ফোনটিতে ব্যবহার করা হয়েছে 4900mAh ব্যাটারি এবং 45W ফাস্ট চার্জিং, 25W ওয়্যারলেস চার্জিং ও 4.5W রিভার্স চার্জিং। তথ্য অনুযায়ী, এই ফোনে 100% চার্জ করলে 31 ঘণ্টা পর্যন্ত অফলাইন ভিডিও দেখা সম্ভব হবে। এছাড়া ফোনে যুক্ত আছে IP68 রেটিং, যা ধুলোবালি প্রতিরোধ করে এবং 1.5 মিটার পানির নিচে ৩০ মিনিট ব্যবহারের সুবিধা দেয়।

Samsung Galaxy S26 Plus স্মার্টফোনে রয়েছে Galaxy AI ফিচার, যা ফোন ব্যবহারের অভিজ্ঞতাকে আরও স্মার্ট এবং সহজ করে। পাশাপাশি ফোনটিতে 5G নেটওয়ার্ক, Wi‑Fi 7, USB চার্জিং, Bluetooth 6.0 এবং NFC সাপোর্ট করে।

MobileMaya Team
MobileMaya began serving Bangladesh's tech media landscape in 2014 by providing accurate technology news which continues to this day for more than ten years. The platform now ranks among Bangladesh's most respected mobile phone information networks that provide reviews and industry news updates.

Related News

View Morearrow
new-img

Proton Zen 6T 4G স্মার্টফোন ২৭ এপ্রিল বাংলাদেশে লঞ্চ হয়েছে: সাথে রয়েছে 6000mAh ব্যাটারি এবং 50MP রেয়ার ক্যামেরা

গত ২৭ এপ্রিল ২০২৬ তারিখে বাংলাদেশের বাজারে অফিশিয়ালভাবে লঞ্চ হয়েছে Proton Zen 6T 4G স্মার্টফোন। ফোনটিতে রয়েছে MediaTek Helio G81 প্রসেসর, যা সাধারণ ব্...

new-img

Infinix Hot 70 4G স্মার্টফোন আকর্ষণীয় ডিজাইন নিয়ে খুব শীঘ্রই বাংলাদেশের বাজারে লঞ্চ হতে যাচ্ছে

খুব শীঘ্রই বাংলাদেশের বাজারে অফিশিয়ালি লঞ্চ হতে যাচ্ছে Infinix Hot 70 4G স্মার্টফোন। ইতিমধ্যে কোম্পানি ফোনটির বিভিন্ন তথ্য ও ডিজাইন সম্পর্কিত টিজার তা...

new-img

Honor 600 Series চমৎকার ডিজাইন নিয়ে খুব শীঘ্রই বাংলাদেশে আসছে

খুব শীঘ্রই Honor 600 Series বাংলাদেশের বাজারে অফিশিয়ালভাবে লঞ্চ হতে যাচ্ছে। লঞ্চের আগেই কোম্পানি তাদের ফেসবুক পেজে ফোনটির একটি ভিডিও পোস্ট করেছে। ভিডি...

new-img

Motorola Edge 70 Pro স্মার্টফোন Dimensity 8500 Extreme প্রসেসর ও 6500mAh বড় ব্যাটারি সহ ২২ এপ্রিল ভারতে লঞ্চ হয়েছে

Motorola তাদের নতুন মডেল Motorola Edge 70 Pro স্মার্টফোন ২২ এপ্রিল ২০২৬ তারিখে ভারতের বাজারে অফিশিয়ালভাবে লঞ্চ করেছে। তথ্য অনুযায়ী, ফোনটিতে রয়েছে 6500...

Discussions