Login Now

Login with email

Forgot Password

Samsung Galaxy M17e স্মার্টফোন Mediatek Dimensity 6300 প্রসেসর ও 6000mAh ব্যাটারি সহ আগামী ১৭ মার্চ ভারতে লঞ্চ হবে

MobileMaya Team
Publish On: Mar 12,2026 06:01 PM
153

Samsung Galaxy M17e স্মার্টফোন Mediatek Dimensity 6300 প্রসেসর ও 6000mAh ব্যাটারি সহ আগামী ১৭ মার্চ ভারতে লঞ্চ হবে

আগামী ১৭ মার্চ ২০২৬ তারিখে ভারতের বাজারে লঞ্চ হতে চলেছে Samsung Galaxy M17e স্মার্টফোন। লঞ্চের আগেই ফোনটির বেশ কিছু স্পেসিফিকেশন ফাঁস হয়েছে। জানা গেছে, ফোনটিতে থাকবে 6000mAh বড় ব্যাটারি, যা একটানা দীর্ঘ সময় ব্যবহারের সুবিধা প্রদান করবে। পাশাপাশি এই ফোনে 120Hz রিফ্রেশ রেট সমর্থিত ডিসপ্লে দেওয়া হবে।

শক্তিশালী পারফরম্যান্সের জন্য Samsung Galaxy M17e স্মার্টফোনে থাকবে 6 ন্যানোমিটার প্রযুক্তিতে তৈরি Mediatek Dimensity 6300 প্রসেসর, যা 2.0 GHz থেকে 2.4 GHz পর্যন্ত ক্লক স্পীডে কাজ করবে। চলুন এবার জেনে নেওয়া যাক ফোনটির সম্ভাব্য দাম ও স্পেসিফিকেশন।

হাইলাইটস

  • Samsung Galaxy M17e ফোনে থাকবে 6000mAh বড় ব্যাটারি।
  • পাশাপাশি 120Hz রিফ্রেশ রেট সমর্থিত ডিসপ্লে ব্যবহার করা হবে।
  • ফোনটিতে দেওয়া হবে Mediatek Dimensity 6300 প্রসেসর।

Samsung Galaxy M17e ফোনের দাম ও ভ্যারিয়েন্ট

 ভ্যারিয়েন্টবাংলাদেশে সম্ভাব্য দাম
Samsung Galaxy M17e১৮,০০০ টাকা

বড় ব্যাটারি এবং উন্নর প্রসেসর সহ ভারতের বাজারে লঞ্চ হতে চলেছে Samsung Galaxy M17e স্মার্টফোন। ফোনের (4GB র‍্যাম+64GB স্টোরেজ) ভ্যারিয়েন্টের বাংলাদেশে আনুমানিক দাম প্রায় ১৮,০০০ টাকা হতে পারে। ফোনটি আকর্ষণীয় দুইটি কালারে আসবে Vibe Violet এবং Blitz Blue।

Samsung Galaxy M17e ফোনের স্পেসিফিকেশন

নতুন মডেলের Samsung Galaxy M17e স্মার্টফোনে 120Hz রিফ্রেশ রেট সাপোর্টেড 6.7 ইঞ্চির PLS LCD ডিসপ্লে ব্যবহার করা হবে। এছাড়া দ্রুত ও স্মুথ পারফরম্যান্সের জন্য ফোনটিতে 6 ন্যানোমিটার ফেব্রিকশনে তৈরি Mediatek Dimensity 6300 প্রসেসর দেওয়া হবে, যা 2.0 GHz থেকে 2.4 GHz পর্যন্ত ক্লক স্পীডে কাজ করবে।


দীর্ঘ সময় ব্যবহারের জন্য ফোনটিতে 6000mAh বড় ব্যাটারি দেওয়া হবে এবং দ্রুত চার্জ করার জন্য এই ফোনে থাকবে 25W ফাস্ট চার্জিং। পাশাপাশি ধুলোবালি ও পানির ছিটা প্রতিরোধের জন্য ফোনে IP54 রেটিং যুক্ত করা হবে। ফোনটিতে 5G নেটওয়ার্ক, Bluetooth 5.3 এবং FM radio সাপোর্ট করবে।

ফটোগ্রাফির জন্য ফোনের রেয়ারে ডুয়েল LED ফ্ল্যাশ সহ 50MP প্রাইমারি ক্যামেরা এবং 2MP সেকেন্ডারি ক্যামেরা ব্যবহার করা হবে। একইসঙ্গে সেলফি ও ভিডিও কলের জন্য ফোনের সামনে থাকবে 8MP ফ্রন্ট ক্যামেরা। ফোনটি One UI 8 ভিত্তিক Android 16 অপারেটিং সিস্টেমে চলবে।

সোর্স: এখানে ক্লিক করুন

MobileMaya Team
MobileMaya began serving Bangladesh's tech media landscape in 2014 by providing accurate technology news which continues to this day for more than ten years. The platform now ranks among Bangladesh's most respected mobile phone information networks that provide reviews and industry news updates.

Related News

View Morearrow
new-img

ফোল্ডেবল আইফোন আল্ট্রা নিয়ে আসছে অ্যাপল

বর্তমান প্রযুক্তি দুনিয়ায় আলোচনায় থাকা ভাঁজ করা আইফোন নিয়ে আসার চূড়ান্ত প্রস্তুতি নিচ্ছে মার্কিন টেক জায়ান্ট অ্যাপল। দক্ষিণ কোরীয় প্রতিদ্বন্দ্বী স্যাম...

new-img

হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য সতর্কতা: বড় ধরনের সাইবার ঝুঁকি ধরা পড়েছে

মেটার মালিকানাধীন জনপ্রিয় মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপে সম্প্রতি দুটি বড় নিরাপত্তা সমস্যা (বাগ) ধরা পড়েছে। এই সমস্যাগুলোর কারণে কোটি কোটি ব্যবহারকারীর ব্...

new-img

ফেসবুক ও ইনস্টাগ্রামে আসতে পারে বড় ধরনের পরিবর্তন

ফেসবুক ও ইনস্টাগ্রাম প্ল্যাটফর্মে শিশুদের নিরাপত্তা সঠিকভাবে নিশ্চিত না করা এবং আসক্তি বাড়ানোর মতো ডিজাইনের কারণে অ্যাটর্নি জেনারেল রাউল তোরেজ মেটার ব...

new-img

Open AI agent phone ফিচার, স্পেসিফিকেশন ও সর্বশেষ তথ্য ২০২৬

সম্প্রতি এক প্রতিবেদনে জানা গিয়েছিল যে, OpenAI এআই-কেন্দ্রিক ইয়ারবাডসহ বিভিন্ন হার্ডওয়্যার ডিভাইস নিয়ে কাজ করছে। পাশাপাশি, MediaTek ও Qualcomm–এর ম...

Discussions