Login Now

Login with email

Forgot Password

Samsung Galaxy A57 ফ্ল্যাগশিপ স্মার্টফোন Super AMOLED Plus ডিসপ্লে ও 50MP OIS প্রাইমারি ক্যামেরা সহ ২৫ মার্চ ভারতে লঞ্চ হয়েছে

MobileMaya Team
Publish On: Mar 28,2026 11:32 PM
153

Samsung Galaxy A57 ফ্ল্যাগশিপ স্মার্টফোন Super AMOLED Plus ডিসপ্লে ও 50MP OIS প্রাইমারি ক্যামেরা সহ ২৫ মার্চ ভারতে লঞ্চ হয়েছে

Samsung তাদের নতুন মডেল Samsung Galaxy A57 ফ্ল্যাগশিপ স্মার্টফোন ২৫ মার্চ ২০২৬ তারিখে ভারতের বাজারে অফিশিয়ালভাবে লঞ্চ করেছে। ফোনটিতে রয়েছে OIS সমর্থিত 50MP প্রাইমারি ক্যামেরা। এই ক্যামেরা দিয়ে উচ্চ মানের সেলফি তোলা যায় এবং হাত নড়াচড়া করে ভিডিও রেকড করলেও তা মসৃণভাবে ধারণ হয়।

Samsung Galaxy A57 স্মার্টফোনে ব্যবহার করা হয়েছে 6.7 ইঞ্চির Super AMOLED Plus ডিসপ্লে, যা ব্যবহারকারিকে উজ্জ্বল, রঙিন ও স্পষ্ট ভিজ্যুয়াল অভিজ্ঞতা প্রদান করে। এছাড়া দ্রুত ও স্মুথ পারফরম্যান্সের জন্য ফোনটিতে রয়েছে Exynos 1480 প্রসেসর। জেনে নিন ফোনের সম্পূর্ণ স্পেসিফিকেশন ও দাম।

হাইলাইটস

  • Samsung Galaxy A57 ফোনে রয়েছে 50MP (OIS) প্রাইমারি ক্যামেরা।
  • পাশাপাশি ফোনটিতে Exynos 1480 (4nm) প্রসেসর দেওয়া হয়েছে।
  • ফোনটিতে ব্যবহার করা হয়েছে Super AMOLED Plus ডিসপ্লে।

Samsung Galaxy A57 ফোনের দাম ও ভ্যারিয়েন্ট

ভ্যারিয়েন্টভারতে দামবাংলাদেশে সম্ভাব্য দাম
Samsung Galaxy A57 (8GB+256GB)৫৬,৯৯৯ রূপি

৬০,০০০ টাকা

তথ্য অনুযায়ী, চমৎকার ভিজ্যুয়াল ডিসপ্লে এবং উচ্চমানের ক্যামেরা নিয়ে ভারতের বাজারে লঞ্চ হয়েছে Samsung Galaxy A57 স্মার্টফোন। ফোনের (8GB র‍্যাম+256GB স্টোরেজ) ভ্যারিয়েন্টের দাম ৫৬,৯৯৯ রূপি। সেই তুলনায় বাংলাদেশে এই ফোনের আনুমানিক দাম প্রায় ৬০,০০০ টাকা হতে পারে। ফোনটি আকর্ষণীয় পাঁচটি কালারে রয়েছে Charcoal, IcyBlue, Grey, Lilac এবং Navy।

Samsung Galaxy A57 ফোনের স্পেসিফিকেশন

নতুন মডেলের Samsung Galaxy A57 স্মার্টফোনে রয়েছে Exynos 1480 প্রসেসর। 4 ন্যানোমিটার ফেব্রিকশনে তৈরি এই চিপসের ক্লক স্পীড 2.0 GHz থেকে 2.75 GHz পর্যন্ত, যা দৈনন্দিন বা মাঝারি গেমিংয়ে দ্রুত ও স্মুথ পারফরম্যান্স প্রদান করে। এছাড়া ধুলোবালি ও পানি প্রতিরোধের জন্য ফোনটিতে ব্যবহার করা হয়েছে IP68 রেটিং। ফোনটি One UI 8 নির্ভর Android 16 অপারেটিং সিস্টেমে চলে।

ফটোগ্রাফারদের নজর কাড়তে ফোনের রেয়ারে OIS সাপোর্টেড 50MP প্রাইমারি ক্যামেরা, 13MP আলট্রা ওয়াইড ক্যামেরা এবং 5MP মাইক্রো ক্যামেরা ব্যবহার করা হয়েছে। এই ক্যামেরার মাধ্যমে চমৎকার ছবি তোলা যায় এবং 4K@30fps রেজোলিউশনে ভিডিও রেকড করা সম্ভব হয়। পাশাপাশি সেলফি ও ভিডিও কলের জন্য ফোনের সামনে থাকছে 12MP ফ্রন্ট ক্যামেরা।

Samsung Galaxy A57 স্মার্টফোনে 6.7 ইঞ্চির Super AMOLED Plus ডিসপ্লে দেওয়া হয়েছে, যেখানে 120Hz রিফ্রেশ রেট, 1900nits পিক ব্রাইটনেস এবং (1080x2340 পিক্সেল) রেজোলিউশন সাপোর্ট করে। এই স্ক্রিনে রয়েছে Corning Gorilla Glass Victus Plus প্রটেকশন, যা বড় ধাক্কা বা পড়ে যাওয়া থেকে ফোনকে সুরক্ষিত রাখে।

ফোনটিতে দেওয়া হয়েছে 5000 ব্যাটারি এবং 45.0W ফাস্ট চার্জিং। কোম্পানি দাবি করেছে, এই ফোনে 100% চার্জ করলে 29 ঘণ্টা পর্যন্ত অফলাইন ভিডিও দেখা যাবে। ফোনটিতে USB 2.0, Wi-Fi 6, 5G নেটওয়ার্ক, Bluetooth 6.0 এবং NFC সাপোর্ট করে।

সোর্স: এখানে ক্লিক করুন

MobileMaya Team
MobileMaya began serving Bangladesh's tech media landscape in 2014 by providing accurate technology news which continues to this day for more than ten years. The platform now ranks among Bangladesh's most respected mobile phone information networks that provide reviews and industry news updates.

Related News

View Morearrow
new-img

ফোল্ডেবল আইফোন আল্ট্রা নিয়ে আসছে অ্যাপল

বর্তমান প্রযুক্তি দুনিয়ায় আলোচনায় থাকা ভাঁজ করা আইফোন নিয়ে আসার চূড়ান্ত প্রস্তুতি নিচ্ছে মার্কিন টেক জায়ান্ট অ্যাপল। দক্ষিণ কোরীয় প্রতিদ্বন্দ্বী স্যাম...

new-img

হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য সতর্কতা: বড় ধরনের সাইবার ঝুঁকি ধরা পড়েছে

মেটার মালিকানাধীন জনপ্রিয় মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপে সম্প্রতি দুটি বড় নিরাপত্তা সমস্যা (বাগ) ধরা পড়েছে। এই সমস্যাগুলোর কারণে কোটি কোটি ব্যবহারকারীর ব্...

new-img

ফেসবুক ও ইনস্টাগ্রামে আসতে পারে বড় ধরনের পরিবর্তন

ফেসবুক ও ইনস্টাগ্রাম প্ল্যাটফর্মে শিশুদের নিরাপত্তা সঠিকভাবে নিশ্চিত না করা এবং আসক্তি বাড়ানোর মতো ডিজাইনের কারণে অ্যাটর্নি জেনারেল রাউল তোরেজ মেটার ব...

new-img

Open AI agent phone ফিচার, স্পেসিফিকেশন ও সর্বশেষ তথ্য ২০২৬

সম্প্রতি এক প্রতিবেদনে জানা গিয়েছিল যে, OpenAI এআই-কেন্দ্রিক ইয়ারবাডসহ বিভিন্ন হার্ডওয়্যার ডিভাইস নিয়ে কাজ করছে। পাশাপাশি, MediaTek ও Qualcomm–এর ম...

Discussions