Login Now

Login with email

Forgot Password

Samsung Galaxy A37 স্মার্টফোন ২৫ মার্চ ভারতে লঞ্চ হয়েছে: সাথে রয়েছে Exynos 1480 প্রসেসর এবং Super AMOLED ডিসপ্লে

MobileMaya Team
Publish On: Mar 28,2026 11:13 PM
153

Samsung Galaxy A37 স্মার্টফোন ২৫ মার্চ ভারতে লঞ্চ হয়েছে: সাথে রয়েছে Exynos 1480 প্রসেসর এবং Super AMOLED ডিসপ্লে

মিড রেঞ্জের মধ্যে উন্নত মানের ফিচার নিয়ে ২৫ মার্চ ২০২৬ তারিখে ভারতের বাজারে অফিশিয়ালভাবে লঞ্চ হয়েছে Samsung Galaxy A37 স্মার্টফোন। তথ্য অনুযায়ী, ফোনটিতে ব্যবহার করা হয়েছে Exynos 1480 প্রসেসর, যা মাঝারি গেমিং এবং দৈনন্দিন কাজের সময় খুব ভালো পারফরম্যান্স প্রদান করে।

Samsung Galaxy A37 স্মার্টফোনে রয়েছে 120Hz রিফ্রেশ রেট সমর্থিত Super AMOLED ডিসপ্লে। এটি গেমিং, ভিডিও বা স্ক্রলিংয়ের সময় ব্যবহারকারিকে দেয় রঙিন, উজ্জ্বল ও খুবই স্মুথ ভিজ্যুয়াল অভিজ্ঞতা। এছাড়া ফটোগ্রাফির জন্য ফোনটিতে OIS সমর্থিত 50MP প্রাইমারি ক্যামেরা দেওয়া হয়েছে।

হাইলাইটস

  • Samsung Galaxy A37 ফোনে রয়েছে Exynos 1480 প্রসেসর।
  • পাশাপাশি ব্যবহার করা হয়েছে Super AMOLED ডিসপ্লে।
  • ফোনটিতে OIS সমর্থিত 50MP প্রাইমারি ক্যামেরা দেওয়া হয়েছে।

Samsung Galaxy A37 ফোনের দাম ও ভ্যারিয়েন্ট

ভ্যারিয়েন্টভারতে দামবাংলাদেশে সম্ভাব্য দাম

Samsung Galaxy A37 (8GB+128GB)

৪১,৯৯৯ রূপি৫০,০০০ টাকা

উন্নত মানের ডিসপ্লে এবং চমৎকার ক্যামেরা নিয়ে Samsung Galaxy A37 স্মার্টফোন ভারতে লঞ্চ হয়েছে। ফোনের (8GB র‍্যাম+128GB স্টোরেজ) ভ্যারিয়েন্টের দাম ৪১,৯৯৯ রূপি। সেই তুলনায় বাংলাদেশে এই ফোনের দাম প্রায় ৫০,০০০ টাকা হতে পারে। ফোনটি আকর্ষণীয় পাঁচটি কালারে রয়েছে White, Charcoal, Greygreen, Navy এবং Lavender।

Samsung Galaxy A37 ফোনের স্পেসিফিকেশন

তথ্য অনুযায়ী, Samsung Galaxy A37 স্মার্টফোনে রয়েছে 6.7 ইঞ্চির Super AMOLED ডিসপ্লে, যেখানে 120Hz রিফ্রেশ রেট, 1900nits পিক ব্রাইটনেস এবং (1080x2340 পিক্সেল) রেজোলিউশন সাপোর্ট করে। এই স্ক্রিনে যুক্ত আছে Corning Gorilla Glass Victus plus প্রটেকশন, যা স্ক্র্যাচ ও ছোটখাটো আঘাত থেকে স্ক্রিনকে ভালোভাবে রক্ষা করে।

ফোনটিতে ব্যবহার করা হয়েছে Exynos 1480 (4nm) প্রসেসর। এটি একটি শক্তিশালী মিড‑রেঞ্জ চিপসেট, যা সাধারণ ব্যবহার ও হালকা‑মাঝারি গেমিংয়ে দ্রুত ও স্মুথ পারফরম্যান্স প্রদান করে। পাশাপাশি ধুলোবালি ও পানি প্রতিরোধের জন্য ফোনটিতে IP68 রেটিং দেওয়া হয়েছে। ফোনটি One UI 8.5 ভিত্তিক Android 16 অপারেটিং সিস্টেমে চলে।

ফটোগ্রাফির জন্য ফোনের রেয়ারে OIS সাপোর্টেড 50MP প্রাইমারি ক্যামেরা, 8MP আলট্রা ওয়াইড ক্যামেরা এবং 5MP মাইক্রো ক্যামেরা রয়েছে। এই ক্যামেরা দিয়ে উন্নত মানের ছবি এবং 4K রেজোলিউশনে ভিডিও রেকড করা যায়। পাশাপাশি সেলফির জন্য ফোনের সামনে রয়েছে OIS সমর্থিত 12MP ফ্রন্ট ক্যামেরা। ফোনটিতে USB 2.0, Bluetooth 5.3, 5G নেটওয়ার্ক, Wi‑Fi 6 এবং NFC সাপোর্ট করে।

Samsung Galaxy A37 স্মার্টফোনে দেওয়া হয়েছে 5000mAh ব্যাটারি এবং 45W ফাস্ট চার্জিং। কোম্পানি দাবি করেছে, এই ফোনে 100% চার্জ করলে 29 ঘণ্টা পর্যন্ত অফলাইন ভিডিও দেখা যাবে। ফোনটির বডি 7.4mm স্লিম এবং ওজন 196 গ্রাম।

সোর্স: এখানে ক্লিক করুন

MobileMaya Team
MobileMaya began serving Bangladesh's tech media landscape in 2014 by providing accurate technology news which continues to this day for more than ten years. The platform now ranks among Bangladesh's most respected mobile phone information networks that provide reviews and industry news updates.

Related News

View Morearrow
new-img

ফোল্ডেবল আইফোন আল্ট্রা নিয়ে আসছে অ্যাপল

বর্তমান প্রযুক্তি দুনিয়ায় আলোচনায় থাকা ভাঁজ করা আইফোন নিয়ে আসার চূড়ান্ত প্রস্তুতি নিচ্ছে মার্কিন টেক জায়ান্ট অ্যাপল। দক্ষিণ কোরীয় প্রতিদ্বন্দ্বী স্যাম...

new-img

হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য সতর্কতা: বড় ধরনের সাইবার ঝুঁকি ধরা পড়েছে

মেটার মালিকানাধীন জনপ্রিয় মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপে সম্প্রতি দুটি বড় নিরাপত্তা সমস্যা (বাগ) ধরা পড়েছে। এই সমস্যাগুলোর কারণে কোটি কোটি ব্যবহারকারীর ব্...

new-img

ফেসবুক ও ইনস্টাগ্রামে আসতে পারে বড় ধরনের পরিবর্তন

ফেসবুক ও ইনস্টাগ্রাম প্ল্যাটফর্মে শিশুদের নিরাপত্তা সঠিকভাবে নিশ্চিত না করা এবং আসক্তি বাড়ানোর মতো ডিজাইনের কারণে অ্যাটর্নি জেনারেল রাউল তোরেজ মেটার ব...

new-img

Open AI agent phone ফিচার, স্পেসিফিকেশন ও সর্বশেষ তথ্য ২০২৬

সম্প্রতি এক প্রতিবেদনে জানা গিয়েছিল যে, OpenAI এআই-কেন্দ্রিক ইয়ারবাডসহ বিভিন্ন হার্ডওয়্যার ডিভাইস নিয়ে কাজ করছে। পাশাপাশি, MediaTek ও Qualcomm–এর ম...

Discussions