Login Now

Login with email

Forgot Password

Redmi 15A 5G স্মার্টফোন UNISOC T8300 প্রসেসর এবং 6300mAh ব্যাটারি সহ ২৭ মার্চ ভারতের বাজারে লঞ্চ হয়েছে

MobileMaya Team
Publish On: Mar 30,2026 03:52 PM
153

Redmi 15A 5G স্মার্টফোন UNISOC T8300 প্রসেসর এবং 6300mAh ব্যাটারি সহ ২৭ মার্চ ভারতের বাজারে লঞ্চ হয়েছে

Redmi তাদের নতুন মডেল Redmi 15A 5G স্মার্টফোন ২৭ মার্চ ২০২৬ তারিখে ভারতের বাজারে অফিশিয়ালভাবে লঞ্চ করেছে। ফোনটি বাংলাদেশের বাজারে অফিশিয়ালি লঞ্চের কোন ঘোষণা পাওয়া যায়নি। তবে ধারণা করা হচ্ছে, এটি খুব শীঘ্রই বাংলাদেশে আনঅফিশিয়ালি আসতে পারে। তথ্য অনুযায়ী, ফোনটিতে রয়েছে 6300mAh ব্যাটারি, যা দীর্ঘ সময় ব্যবহারের সুবিধা নিশ্চিত করে।

Redmi 15A 5G স্মার্টফোনে ব্যবহার করা হয়েছে UNISOC T8300 Octa-Core 5G প্রসেসর, যা দৈনন্দিন কাজ এবং মাঝারি মানের গেমিংয়ের জন্য ভালো পারফরম্যান্স প্রদান করে। এছাড়া ফটোগ্রাফির জন্য ফোনের রেয়ারে রয়েছে 32MP AI প্রাইমারি ক্যামেরা। জেনে নিন ফোনের স্পেসিফিকেশন এবং দাম।

হাইলাইটস

  • Redmi 15A 5G ফোনে রয়েছে UNISOC T8300 Octa-Core 5G প্রসেসর।
  • পাশাপাশি 120Hz রিফ্রেশ রেট সমর্থিত ডিসপ্লে দেওয়া হয়েছে।
  • ফোনটিতে ব্যবহার করা হয়েছে 6300mAh ব্যাটারি।

Redmi 15A 5G ফোনের দাম ও ভ্যারিয়েন্ট

ভ্যারিয়েন্টভারতে দামবাংলাদেশে সম্ভাব্য দাম
Redmi 15A 5G (4GB+64GB)১২,৯৯৯ রূপি১৭,০০০ টাকা

তথ্য অনুযায়ী, উচ্চ মানের ক্যামেরা এবং উন্নত প্রসেসর নিয়ে Redmi 15A 5G স্মার্টফোন ভারতের বাজারে লঞ্চ হয়েছে। ফোনের (4GB র‍্যাম+64GB স্টোরেজ) ভ্যারিয়েন্টের দাম ১২,৯৯৯ রূপি। সেই তুলনায় বাংলাদেশে এই ফোনের আনুমানিক দাম প্রায় ১৭,০০০ টাকা হতে পারে। ফোনটি আকর্ষণীয় তিনটি কালারে রয়েছে Awesome Blue, Amaze Purple এবং Ace Black।

Redmi 15A 5G ফোনের স্পেসিফিকেশন

নতুন মডেলের Redmi 15A 5G স্মার্টফোনে ব্যবহার করা হয়েছে 6.9 ইঞ্চির IPS LCD ডিসপ্লে। এই স্ক্রিনে 120Hz রিফ্রেশ রেট এবং 800nits পিক ব্রাইটনেস সাপোর্ট করে। এছাড়া ফোনটিতে রয়েছে 6 ন্যানোমিটার ফেব্রিকশনে তৈরি UNISOC T8300 Octa-Core 5G প্রসেসর, যা সাধারণ কাজ এবং মাঝারি গেমিংয়ের সময় খুব ভালো পারফরম্যান্স প্রদান করে।


দীর্ঘ সময় ব্যবহারের জন্য ফোনটিতে 6300mAh ব্যাটারি দেওয়া হয়েছে এবং এই ফোনে চার্জ করার জন্য রয়েছে 15W কুইক চার্জিং ও 7.5W রিভার্স চার্জিং। কোম্পানি দাবি করেছে, এই ব্যাটারি ৪ বছর পর্যন্ত স্থায়ী পারফরম্যান্স নিশ্চিত করবে। পাশাপাশি ফোনটিতে ব্যবহার করা হয়েছে 200% Volume বুস্টেড স্পিকার, যা কলে কথা বলা বা গান শোনার সময় পরিষ্কার শব্দ প্রদান করে।

ফটোগ্রাফির জন্য ফোনের রেয়ারে ডুয়েল LED ফ্ল্যাশ সহ 32MP AI প্রাইমারি ক্যামেরা ব্যবহার করা হয়েছে। এই ক্যামেরাতে AI Night Mode, AI Portrait Mode, AI Scene Detection এবং AI Beauty Mode ফিচার রয়েছে, যার মাধ্যমে ছবি এবং ভিডিও কোয়ালিটি আরও সুন্দর করা যায়। একইসঙ্গে সেলফির জন্য ফোনের সামনে থাকছে 8MP প্রাইমারি ক্যামেরা। 

ফোনটিতে ব্যবহার করা হয়েছে IP52 রেটিং, যা ধুলোবালি ও পানির ছিটা প্রতিরোধ করতে সক্ষম। ফোনটি Xiaomi HyperOS 3 ভিত্তিক Android 16 অপারেটিং সিস্টেমে চলে এবং এতে ৬ বছর পর্যন্ত সিকিউরিটি আপডেট পাওয়া যাবে।

সোর্স: এখানে ক্লিক করুন

MobileMaya Team
MobileMaya began serving Bangladesh's tech media landscape in 2014 by providing accurate technology news which continues to this day for more than ten years. The platform now ranks among Bangladesh's most respected mobile phone information networks that provide reviews and industry news updates.

Related News

View Morearrow
new-img

ফোল্ডেবল আইফোন আল্ট্রা নিয়ে আসছে অ্যাপল

বর্তমান প্রযুক্তি দুনিয়ায় আলোচনায় থাকা ভাঁজ করা আইফোন নিয়ে আসার চূড়ান্ত প্রস্তুতি নিচ্ছে মার্কিন টেক জায়ান্ট অ্যাপল। দক্ষিণ কোরীয় প্রতিদ্বন্দ্বী স্যাম...

new-img

হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য সতর্কতা: বড় ধরনের সাইবার ঝুঁকি ধরা পড়েছে

মেটার মালিকানাধীন জনপ্রিয় মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপে সম্প্রতি দুটি বড় নিরাপত্তা সমস্যা (বাগ) ধরা পড়েছে। এই সমস্যাগুলোর কারণে কোটি কোটি ব্যবহারকারীর ব্...

new-img

ফেসবুক ও ইনস্টাগ্রামে আসতে পারে বড় ধরনের পরিবর্তন

ফেসবুক ও ইনস্টাগ্রাম প্ল্যাটফর্মে শিশুদের নিরাপত্তা সঠিকভাবে নিশ্চিত না করা এবং আসক্তি বাড়ানোর মতো ডিজাইনের কারণে অ্যাটর্নি জেনারেল রাউল তোরেজ মেটার ব...

new-img

Open AI agent phone ফিচার, স্পেসিফিকেশন ও সর্বশেষ তথ্য ২০২৬

সম্প্রতি এক প্রতিবেদনে জানা গিয়েছিল যে, OpenAI এআই-কেন্দ্রিক ইয়ারবাডসহ বিভিন্ন হার্ডওয়্যার ডিভাইস নিয়ে কাজ করছে। পাশাপাশি, MediaTek ও Qualcomm–এর ম...

Discussions