Login Now

Login with email

Forgot Password

Realme P4X 5G স্মার্টফোন বাংলাদেশের বাজারে আনঅফিশিয়ালি আসবে: সাথে থাকবে 7000mAh ব্যাটারি এবং 144Hz রিফ্রেশ রেট

MobileMaya Team
Publish On: Dec 06,2025 11:33 PM
153

Realme P4X 5G স্মার্টফোন বাংলাদেশের বাজারে আনঅফিশিয়ালি আসবে: সাথে থাকবে 7000mAh ব্যাটারি এবং 144Hz রিফ্রেশ রেট

রিয়েলমি-এর আসন্ন মডেল Realme P4X 5G স্মার্টফোন বাংলাদেশের রিটেলার শপে খুব শীঘ্রই আনঅফিশিয়ালভাবে আসতে চলেছে। জানা গেছে, ফোনটিতে 144Hz রিফ্রেশ রেট সাপোর্টেড 6.72 ইঞ্চির AMOLED ডিসপ্লে দেওয়া হবে, যা গেমিং ও দ্রুতগতির কাজে ব্যবহারকারীকে অত্যন্ত মসৃণ ও ভিজ্যুয়াল অভিজ্ঞতা প্রদান করবে।

Realme তাদের নতুন Realme P4X 5G ফোনটিতে 7000mAh ব্যাটারি যুক্ত করবে, ফলে ব্যবহারকারীরা একটানা দীর্ঘ সময় ফোনটি চালাতে পারবেন। এছাড়া দ্রুত ও স্মুথ পারফরম্যান্সের জন্য এই ফোনে থাকবে Dimensity 7400 Ultra প্রসেসর। জেনে নিন ফোনটির সম্ভাব্য দাম ও স্পেসিফিকেশন।

হাইলাইটস

  • Realme P4X 5G স্মার্টফোনে থাকবে 7000mAh ব্যাটারি।
  • ফোনটিতে 144Hz রিফ্রেশ রেট সাপোর্টেড ডিসপ্লে দেওয়া হবে।
  • এই ফোনে Dimensity 7400 Ultra প্রসেসর ব্যবহার করা হবে।

Realme P4X 5G ফোনের দাম ও ভ্যারিয়েন্ট

ভ্যারিয়েন্টবাংলাদেশে সম্ভাব্য দাম
Realme P4X 5G (6GB +128GB)২০,০০০  টাকা

জানা গেছে, বাংলাদেশের রিটেলার শপগুলোতে Realme P4X 5G স্মার্টফোনটি শুধুমাত্র একটি ভ্যারিয়েন্টে আসবে। ফোনের (6GB র‍্যাম+128 স্টোরেজ) ভ্যারিয়েন্টের দাম প্রায় ২০,০০০ টাকা হতে পারে। ফোনটি তিনটি আকর্ষণীয় কালারে আসর সম্ভাবনা রয়েছে Matte Silver, Elegant Pink এবং Lake Gree।

Realme P4X 5G ফোনের স্পেসিফিকেশন ও ফিচার

Realme P4X 5G স্মার্টফোনে দেওয়া হবে 6.72 ইঞ্চির AMOLED ডিসপ্লে। এই স্ক্রিনে 144Hz রিফ্রেশ রেট এবং 1000 nits পিক ব্রাইটনেস সাপোর্ট করবে। দ্রুত পারফরম্যান্সের জন্য ফোনটিতে Dimensity 7400 Ultra প্রসেসর ব্যবহার করা হবে। 4 ন্যানোমিটার ফেব্রিকশনে তৈরি এই চিপসের ক্লক স্পীড 2.6 GHz পর্যন্ত।

ফোনের রেয়ারে ডুয়েল LED ফ্ল্যাশ সহ 50 MP প্রাইমারি ক্যামেরা ও 2 MP মাইক্রো ক্যামেরা দেওয়া হবে। পাশাপাশি সেলফির জন্য ফোনের সামনে থাকবে 8MP ফ্রন্ট ক্যামেরা। ফোনটি বাংলাদেশের রিটেলার শপে (6GB র‍্যাম+128 স্টোরেজ) ভ্যারিয়েন্টে আসবে।  

দীর্ঘ সময় ব্যবহারের সুবিধা নিশ্চিতের জন্য ফোনটিতে 7000mAh ব্যাটারি দেওয়া হবে এবং দ্রুত চার্জ করার জন্য এই ফোনে থাকবে  45W ফাস্ট চার্জিং। ফোনটিতে IP64 রেটিং সাপোর্ট করে, যা ধুলোবালি ও পানির ছিটা প্রতিরোধ করতে সক্ষম। ফোনটি Realme UI 6.0 নির্ভর Android 15 অপারেটিং সিস্টেমে চলবে।

সোর্স: এখানে ক্লিক করুন

MobileMaya Team
MobileMaya began serving Bangladesh's tech media landscape in 2014 by providing accurate technology news which continues to this day for more than ten years. The platform now ranks among Bangladesh's most respected mobile phone information networks that provide reviews and industry news updates.

Related News

View Morearrow
new-img

শক্তিশালী ফিচার নিয়ে Vivo T5x 5G স্মার্টফোন আগামী ১৭ মার্চ ভারতের বাজারে লঞ্চ হতে চলেছে

আগামী ১৭ মার্চ ২০২৬ তারিখে ভারতের লঞ্চ হতে চলেছে Vivo T5x 5G স্মার্টফোন। লঞ্চের আগেই ফোনটির গুরুত্বপূর্ণ স্পেসিফিকেশন প্রকাশ করেছে Vivo। ফোনটিতে Media...

new-img

Xiaomi Poco X8 Pro Series আগামী ১৭ মার্চ IP68/69K রেটিং ও Dimensity 9500s চিপসেট সহ গ্লোবাল বাজারে লঞ্চ হতে যাচ্ছে

Xiaomi তাদের নতুন মডেল Xiaomi Poco X8 Pro Series আগামী ১৭ মার্চ ২০২৬ তারিখে গ্লোবাল বাজারে লঞ্চ করতে চলেছে। Xiaomi-এর দেওয়া তথ্য অনুযায়ী, এই সিরিজের অ...

new-img

Oppo Find N6 স্মার্টফোন 200MP পেরিস্কোপ টেলিফটো ক্যামেরা ও Foldable LTPO OLED ডিসপ্লে সহ ১৭ মার্চ গ্লোবালে লঞ্চ হবে

আগামী ১৭ মার্চ ২০২৬ তারিখে গ্লোবাল বাজারে আনুষ্ঠানিকভাবে লঞ্চ হতে চলেছে Oppo Find N6 স্মার্টফোন। লঞ্চের আগেই ফোনের সম্ভাব্য স্পেসিফিকেশন ও দাম ফাঁস হয়...

new-img

Helio 22 4G স্মার্টফোন 50MP AI রেয়ার ক্যামেরা এবং 120Hz রিফ্রেশ রেট সহ ১২ মার্চ বাংলাদেশে লঞ্চ হয়েছে, মূল্য ১২,৯৯৯ টাকা

Helio তাদের নতুন মডেল Helio 22 4G স্মার্টফোন গত ১২ মার্চ ২০২৬ তারিখে বাংলাদেশের বাজারে অফিশিয়ালভাবে লঞ্চ করেছে। বাজেট অনুযায়ী ফোনের ডিজাইন বেশ আধুনিক...

Discussions