Login Now

Login with email

Forgot Password

Realme P4 Lite স্মার্টফোন 6300mAh ব্যাটারি এবং 7.94mm আল্ট্রা স্লিম বডি সহ ২০ ফেব্রুয়ারি ভারতে লঞ্চ হয়েছে

MobileMaya Team
Publish On: Feb 23,2026 04:38 PM
153

Realme P4 Lite স্মার্টফোন 6300mAh ব্যাটারি এবং 7.94mm আল্ট্রা স্লিম বডি সহ ২০ ফেব্রুয়ারি ভারতে লঞ্চ হয়েছে

Realme তাদের নতুন মডেল Realme P4 Lite স্মার্টফোন ২০ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে ভারতের বাজারে আনুষ্ঠানিকভাবে লঞ্চ করেছে। ফোনটিতে রয়েছে 6300mAh ব্যাটারি, যা দীর্ঘ সময় ব্যবহারের সুবিধা নিশ্চিত করে। ফোনটি বাংলাদেশের বাজারে অফিশিয়ালি লঞ্চের কোন ঘোষণা পাওয়া যায়নি। তবে ধারণা করা হচ্ছে, এটি খুব শীঘ্রই বাংলাদেশে আনঅফিশিয়ালি আসতে পারে।

Realme P4 Lite স্মার্টফোনে ব্যবহার করা হয়েছে Unisoc T7250 প্রসেসর। 12 ন্যানোমিটার ফেব্রিকশনে তৈরি এই চিপসের ক্লক স্পীড 1.8 GHz পর্যন্ত, যা মাঝারি গেমিং, মাল্টিটাস্কিং এবং দৈনন্দিন কাজের সময় খুব ভালো পারফরম্যান্স প্রদান করে। এছাড়া ফোনটির বডি 7.94mm আল্ট্রা স্লিম। জেনে নিন ফোনের সম্পূর্ণ স্পেসিফিকেশন ও দাম।

হাইলাইটস

  • Realme P4 Lite ফোনে রয়েছে 6300mAh ব্যাটারি।
  • এছাড়া ফোনটিতে Unisoc T7250 প্রসেসর দেওয়া হয়েছে।
  • নতুন মডেলের এই ফোনের বডি 7.94mm আল্ট্রা স্লিম।

Realme P4 Lite ফোনের দাম ও ভ্যারিয়েন্ট

ভ্যারিয়েন্টভারতে দামবাংলাদেশে সম্ভাব্য দাম
Realme P4 Lite (4GB+64GB)৯,৯৯৯ রূপি১৫,০০০ টাকা 

তথ্য অনুযায়ী, বড় ব্যাটারি এবং 7.94mm আল্ট্রা স্লিম বডি সহ ভারতের বাজারে লঞ্চ হয়েছে Realme P4 Lite স্মার্টফোন। ফোনের (4GB র‍্যাম+64GB স্টোরেজ) ভ্যারিয়েন্টের দাম ৯,৯৯৯ রূপি। সেই তুলনায় বাংলাদেশে এই ফোনের আনুমানিক দাম প্রায় ১৫,০০০ টাকা হতে পারে। ফোনটি আকর্ষণীয় তিনটি কালারে রয়েছে Sea Blue, Obsidian Black এবং Beach Gold।

Realme P4 Lite ফোনের স্পেসিফিকেশন

Realme P4 Lite স্মার্টফোনে ব্যবহার করা হয়েছে 6.74 ইঞ্চির IPS LCD ডিসপ্লে। এই স্ক্রিনে 90Hz রিফ্রেশ রেট এবং 563nits পিক ব্রাইটনেস সাপোর্ট করে। এছাড়া পারফরম্যান্সের জন্য ফোনটিতে রয়েছে Unisoc T7250 প্রসেসর। 12 ন্যানোমিটার ফেব্রিকশনে তৈরি এই চিপসের ক্লক স্পীড 1.8 GHz পর্যন্ত। ফোনটির বডি 7.94mm আল্ট্রা স্লিম।


ফটোগ্রাফির জন্য ফোনের রেয়ারে LED ফ্ল্যাশ সহ f/2.2 অ্যাপারচারের OV13B10 13MP প্রাইমারি ক্যামেরা দেওয়া হয়েছে এবং সেলফির জন্য ফোনের সামনে থাকছে SC520CS 5MP ফ্রন্ট ক্যামেরা। এছাড়া ফোনটিতে রয়েছে IP54 রেটিং, যা ধুলোবালি ও পানির ছিটা প্রতিরোধ করতে সক্ষম। ফোনটি Realme UI ভিত্তিক Android 15 অপারেটিং সিস্টেমে চলে।

দীর্ঘ সময় ব্যবহারের জন্য Realme P4 Lite স্মার্টফোনে 6300mAh ব্যাটারি দেওয়া হয়েছে এবং দ্রুত চার্জ করার জন্য ফোনটিতে রয়েছে 15W ফাস্ট চার্জিং ও 6W রিভার্স চার্জিং। পাশাপাশি ফোনে বেশ কিছু AI ফিচার যুক্ত করা হয়েছে, যেমন  AI Clear Face, AI Boost, AI Call Noise Reduction 2.0 এবং AI Image Matting, যা ব্যবহারকারীর দৈনন্দিন কাজকে আরও সহজ ও স্মার্ট করে তোলে।

সিকিউরিটির জন্য ফোনটিতে রয়েছে সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং কানেক্টিভিটির জন্য এই ফোনে Dual-Band Wi-Fi, 4G নেটওয়ার্ক, Bluetooth 5.2 এবং 3.5mm হেডফোন জ্যাক দেওয়া হয়েছে।

সোর্স: এখানে ক্লিক করুন

MobileMaya Team
MobileMaya began serving Bangladesh's tech media landscape in 2014 by providing accurate technology news which continues to this day for more than ten years. The platform now ranks among Bangladesh's most respected mobile phone information networks that provide reviews and industry news updates.

Related News

View Morearrow
new-img

Tecno Spark 50 4G স্মার্টফোন ১০ এপ্রিল বাংলাদেশে লঞ্চ হয়েছে: সাথে রয়েছে 7000mAh বড় ব্যাটারি এবং 120Hz রিফ্রেশ রেট

বাজেট ফ্রেন্ডলির মধ্যে উন্নত মানের ফিচার নিয়ে Tecno Spark 50 4G স্মার্টফোন ১০ এপ্রিল ২০২৬ তারিখে বাংলাদেশের বাজারে অফিশিয়ালি লঞ্চ হয়েছে। তথ্য অনুযায়ী,...

new-img

Tecno Spark 50 5G স্মার্টফোন Dimensity 6400 প্রসেসর এবং 6500mAh বড় ব্যাটারি নিয়ে ১০ এপ্রিল বাংলাদেশে লঞ্চ হয়েছে

Tecno তাদের চমৎকার ডিজাইনের Tecno Spark 50 5G স্মার্টফোন ১০ এপ্রিল ২০২৬ তারিখে বাংলাদেশের বাজারে অফিশিয়ালভাবে লঞ্চ করেছে। ফোনটিতে ব্যবহার করা হয়েছে 6...

new-img

Vivo V70 FE 5G স্মার্টফোন 200MPরেয়ার ক্যামেরা এবং 7000mAh বড় ব্যাটারি সহ ৯ এপ্রিল বাংলাদেশের বাজারে লঞ্চ হয়েছে

Vivo তাদের নতুন মডেল Vivo V70 FE 5G স্মার্টফোন ৯ এপ্রিল ২০২৬ তারিখে বাংলাদেশের বাজারে অফিশিয়ালভাবে লঞ্চ করেছে। তথ্য অনুযায়ী, ফোনটিতে ব্যবহার করা হয়েছে...

new-img

Vivo V70 5G স্মার্টফোন ৯ এপ্রিল বাংলাদেশে লঞ্চ হয়েছে : সাথে রয়েছে AMOLED ডিসপ্লে এবং 50MP ZEISS রেয়ার ক্যামেরা

চমৎকার ডিজাইন এবং উন্নত মানের ফিচার নিয়ে ৯ এপ্রিল ২০২৬ তারিখে বাংলাদেশের বাজারে অফিশিয়ালভাবে লঞ্চ হয়েছে Vivo V70 5G স্মার্টফোন। তথ্য অনুযায়ী, ফোনটিতে...

Discussions