Login Now

Login with email

Forgot Password

Realme P4 Lite 5G স্মার্টফোন 7000mAh বড় ব্যাটারি এবং 144Hz রিফ্রেশ রেট সহ আগামী ১৯ মার্চ ভারতে লঞ্চ হবে

MobileMaya Team
Publish On: Mar 18,2026 05:07 AM
153

Realme P4 Lite 5G স্মার্টফোন 7000mAh বড় ব্যাটারি এবং 144Hz রিফ্রেশ রেট সহ আগামী ১৯ মার্চ ভারতে লঞ্চ হবে

Realme তাদের নতুন মডেল Realme P4 Lite 5G স্মার্টফোন আগামী ১৯ মার্চ ২০২৬ তারিখে ভারতের বাজারে অফিশিয়ালভাবে লঞ্চ করবে। লঞ্চের আগেই Realme-এর অফিশিয়াল সাইট থেকে জানা গেছে ফোনের গুরুত্বপূর্ণ স্পেসিফিকেশন। ফোনটিতে ব্যবহার করা হবে 144Hz রিফ্রেশ রেট সমর্থিত ডিসপ্লে, যা গেমিং অভিজ্ঞতাকে আরও মসৃণ এবং উন্নত করবে।

Realme P4 Lite 5G স্মার্টফোনে থাকবে MediaTek Dimensity 6300 প্রসেসর। এটি দৈনন্দিন কাজ বা ভারী গেম মাঝারি গ্রাফিক্সে সেটিংসে খেলার সময় খুব ভালো পারফরম্যান্স প্রদান করবে। এছাড়া দীর্ঘ সময় ব্যবহারের জন্য এই ফোনে 7000mAh বড় ব্যাটারি দেওয়া হবে।

হাইলাইটস

  • Realme P4 Lite 5G স্মার্টফোনে থাকবে 7000mAh বড় ব্যাটারি।
  • পাশাপাশি 144Hz রিফ্রেশ রেট সমর্থিত ডিসপ্লে দেওয়া হবে।
  • ফোনটিতে ব্যবহার করা হবে MediaTek Dimensity 6300 প্রসেসর।

Realme P4 Lite 5G ফোনের দাম ও ভ্যারিয়েন্ট

ভ্যারিয়েন্টবাংলাদেশে সম্ভাব্য দাম
Realme P4 Lite 5G (6GB+128GB)২৫,০০০ টাকা

বড় ব্যাটারি এবং শক্তিশালী প্রসেসর নিয়ে Realme P4 Lite 5G স্মার্টফোন ভারতের বাজারে লঞ্চ হবে। ফোনটির দাম এখনো জানা যায়নি। তবে ধারণা করা হচ্ছে (6GB র‍্যাম+128GB স্টোরেজ) ভ্যারিয়েন্টের দাম বাংলাদেশে আনুমানিক দাম প্রায় ২৫,০০০ টাকা হতে পারে। ফোনটি আকর্ষণীয় তিনটি কালারে বাজারে আসবে Beach Gold, Obsidian Black এবং Sea Blue।

Realme P4 Lite 5G ফোনের স্পেসিফিকেশন

Realme P4 Lite 5G স্মার্টফোনে 6.8 ইঞ্চি HD+ LCD ডিসপ্লে ব্যবহার করা হবে, যেখানে 144Hz রিফ্রেশ রেট এবং 900 nits পিক ব্রাইটনেস সাপোর্ট করবে। এছাড়া ফোনটিতে থাকবে MediaTek Dimensity 6300 প্রসেসর। 6 ন্যানোমিটার ফেব্রিকশনে তৈরি এই চিপসের ক্লক স্পীড 2.0 GHz থেকে  2.4 GHz পর্যন্ত।

ফটোগ্রাফির জন্য ফোনের রেয়ারে 13MP AI প্রাইমারি ক্যামেরা ব্যবহার করা হবে এবং সেলফির জন্য ফোনের সামনে থাকবে 5MP ফ্রন্ট ক্যামেরা। পাশাপাশি ধুলোবালি ও পানির ছিটা প্রতিরোধের জন্য ফোনটিতে IP64 রেটিং দেওয়া হবে। ফোনটি Realme UI 7.0 ভিত্তিক Android 16 অপারেটিং সিস্টেমে চলবে।

দীর্ঘ সময় ব্যবহারের জন্য ফোনটিতে দেওয়া হবে 7000mAh বড় ব্যাটারি এবং এই ফোনে চার্জ করার জন্য থাকবে 15W ফাস্ট চার্জিং। কোম্পানি দাবি করেছে, ফোনের ব্যাটারি 6 বছর পর্যন্ত স্থায়ী পারফরম্যান্স প্রদান করবে। এছাড়া ফোনটিতে যুক্ত করা হবে AI Boost ফিচার, যা ফোনকে দ্রুত, মসৃণ ও গেমিং‑ফ্রেন্ডলি করে তুলবে এবং ব্যাটারি ও সিস্টেমকে আরও কার্যকরভাবে ব্যবহার করতে সাহায্য করবে।

সোর্স: এখানে ক্লিক করুন

MobileMaya Team
MobileMaya began serving Bangladesh's tech media landscape in 2014 by providing accurate technology news which continues to this day for more than ten years. The platform now ranks among Bangladesh's most respected mobile phone information networks that provide reviews and industry news updates.

Related News

View Morearrow
new-img

ফোল্ডেবল আইফোন আল্ট্রা নিয়ে আসছে অ্যাপল

বর্তমান প্রযুক্তি দুনিয়ায় আলোচনায় থাকা ভাঁজ করা আইফোন নিয়ে আসার চূড়ান্ত প্রস্তুতি নিচ্ছে মার্কিন টেক জায়ান্ট অ্যাপল। দক্ষিণ কোরীয় প্রতিদ্বন্দ্বী স্যাম...

new-img

হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য সতর্কতা: বড় ধরনের সাইবার ঝুঁকি ধরা পড়েছে

মেটার মালিকানাধীন জনপ্রিয় মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপে সম্প্রতি দুটি বড় নিরাপত্তা সমস্যা (বাগ) ধরা পড়েছে। এই সমস্যাগুলোর কারণে কোটি কোটি ব্যবহারকারীর ব্...

new-img

ফেসবুক ও ইনস্টাগ্রামে আসতে পারে বড় ধরনের পরিবর্তন

ফেসবুক ও ইনস্টাগ্রাম প্ল্যাটফর্মে শিশুদের নিরাপত্তা সঠিকভাবে নিশ্চিত না করা এবং আসক্তি বাড়ানোর মতো ডিজাইনের কারণে অ্যাটর্নি জেনারেল রাউল তোরেজ মেটার ব...

new-img

Open AI agent phone ফিচার, স্পেসিফিকেশন ও সর্বশেষ তথ্য ২০২৬

সম্প্রতি এক প্রতিবেদনে জানা গিয়েছিল যে, OpenAI এআই-কেন্দ্রিক ইয়ারবাডসহ বিভিন্ন হার্ডওয়্যার ডিভাইস নিয়ে কাজ করছে। পাশাপাশি, MediaTek ও Qualcomm–এর ম...

Discussions